ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজা জব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ বিদেশি মদ ও গাঁজা জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অভিযান চালিয়ে বন্দুকবাহিনী ২০ কেজি ভারতীয় গাঁজা একটি অটোরিকশাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই দিনে আখাউড়ার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল বিদেশি মদও উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২০ জুলাই) রাত ৮টার দিকে সরাইল ব্যাটালিয়নের অধীন আলীনগর বিওপির একটি বিশেষ টহলদল বিজয়নগরের চাওড়া এলাকায় অভিযান চালায়। এ সময় চম্পকনগর থেকে সিংগারবিল বাজারগামী একটি অটোরিকশাকে থামানোর সংকেত দেয়া হলে একজন পালিয়ে যান। পরে অটোরিকশার সিটের নিচে কসটেপ দিয়ে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রাফি (১৯) নামে একজন যুবককে আটক করা হয়েছে। তিনি বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের বাসিন্দা। পালিয়ে যাওয়া ব্যক্তি হলেন একই এলাকার মো. সজল মিয়া।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

আটক রাফিকে উদ্ধার করা গাঁজা ও অটোরিকশাসহ বিজয়নগর থানায় সোপর্দ করা হয়েছে। একই সাথে পলাতক আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ফকিরমোড়া বিওপির টহলদল আখাউড়া উপজেলার হীরাপুর সীমান্ত এলাকায় একটি পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য বিটালিয়ন সদরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং মাদক-চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অবৈধ হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক, জব্দ ৩০ কেজি মাংস

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৫ পি.এম


অবৈধ হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক, জব্দ ৩০ কেজি মাংস

সুন্দরবনের নলিয়ানে ৩০ কেজি হরিণের মাংসসহ মেহেদী হাসান (৩০) নামের একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে এই তথ্যটি জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, খুলনার দাকোপ থানার নলিয়ান ক্লোজার পাড়া এলাকায় সোমবার (২০ জুলাই) দুপুর ২টায় কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন, উল্লেখিত এলাকা থেকে প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি হরিণের মাংসসহ দাকোপ থানার বাসিন্দা মেহেদী হাসানকে আটক করা হয়।

পরবর্তীতে, এই হরিণের মাংসটি এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুর বীরগঞ্জ সাতোর ইউপি’কে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:০৮ পি.এম


দিনাজপুর বীরগঞ্জ সাতোর ইউপি’কে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

দিনাজপুর, ২১ জুলাই, ২০২৬ : দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদকে আজ আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম ও বাল্যবিবাহ মুক্ত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেয়া হয়।

‘বন্ধ হোক শিশুশ্রম, শিক্ষার আলোয় ভরে উঠুক শিশুর জীবন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিশু ফোরাম ও স্থানীয় জনগণের সহযোগিতায় জেলার বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, উপজেলা এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ৯নং সাতোর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন রাজা।

প্রধান অতিথি’র বক্তব্যে বীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বলেন, "আমরা সরকারিভাবে মহিলা বিষয়ক অধিদপ্তর, দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত করতে বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে জনসচেতনতামূলক কার্যক্রম ও উঠান বৈঠকে চালিয়ে যাচ্ছি। আমাদের এই ধরনের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে ওয়ার্ল্ড ভিসন বাংলাদেশ সহযোগিতা করে যাচ্ছেন। ওয়াল্ড ভিশন বাংলাদেশের জনসচেতনামূলক কার্যক্রমের মাধ্যমে আমরা এই বীরগঞ্জ উপজেলার ৯নং সাতোর ইউনিয়ন পরিষদ এলাকাকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত শতভাগ কার্যকর করতে সক্ষম হয়েছে" বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, "আগামীতে আমরা যেন ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় পর্যায় ক্রমে জনসচেতনামূলক কার্যক্রম ও উঠান বৈঠকের মাধ্যমে বীরগঞ্জ উপজেলা সব কয়টি ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করতে পারি এই প্রত্যাশা সবার কাছে আশা করছি।"

ওয়াল্ড ভিশন বাংলাদেশের প্রতিনিধি সেবাস্তে কিউলেস বলেন, "আমরা এই ইউনিয়নটিকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত রাখতে জনসচেতনামূলক কার্যক্রম চালিয়ে যাব। যাতে পুনরায় এই ইউনিয়ানটিতে এই ধরনের কার্যক্রম আবার শুরু না হয়। সেই বিষয়টি বাস্তবায়নে আমরা এগিয়ে যাচ্ছি। সেই সাথে আগামীতে বীরগঞ্জ উপজেলার সব কয়টি ইউনিয়নকে বাল্য বিবাহ ও শিশুশ্রম মুক্ত এলাকা হিসেবে ঘোষণা করতে পারি। এ জন্য এলাকার সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করছি।"

আয়োজিত অনুষ্ঠানের সভাপতি ইউপি চেয়ারম্যন মো. জাকির হোসেন রাজা বলেন, "উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এই উপজেলার সাতোর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে বাল্যবিবাহ এবং শিশু শ্রমের বিষয় সচেতনা বৃদ্ধি করতে সকলকে সুসংগঠিত করতে সক্ষম হয়েছে। ফলে এই ইউনিয়নের বসবাসরত নাগরিকরা এ ধরনের কাজে বিরোধিতা করে আসছেন। গত ৬ মাসে এই ইউনিয়নে কোন বাল্যবিবাহ হয়নি। অপ্রাপ্ত বয়সের শিশুরা এখন স্কুল গামী এবং পড়াশোনা মুখী হয়েছে। এই ইউনিয়নের শিশুদের পড়াশোনার জন্য ওয়ার্ল্ড ভিশন তাদের সব ধরনের উপকরণ সহযোগিতা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এভাবেই শিশুশ্রম বন্ধ করা সম্ভব হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যালুমিনিয়াম শিল্পে বিনিয়োগে উৎসাহ, কম শুল্ক সুবিধা দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:১৭ পি.এম


অ্যালুমিনিয়াম শিল্পে বিনিয়োগে উৎসাহ, কম শুল্ক সুবিধা দেবে যুক্তরাষ্ট্র

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম স্মেল্টার স্থাপনের প্রতিশ্রুতি দেওয়া প্রতিষ্ঠানগুলোকে কম হারে অ্যালুমিনিয়াম আমদানি শুল্কের সুবিধা দেওয়ার নির্দেশনায় সোমবার কর্তৃপক্ষ স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়াম আমদানিতে সাধারণভাবে ৫০ শতাংশ শুল্ক কার্যকর হয়ে আছে। কিন্তু নতুন পরিকল্পনাটির আওতায় যোগ্য প্রতিষ্ঠানগুলো এ শুল্কের অর্ধেক হারে শুল্ক প্রদানের সুবিধা লাভ করবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থার তথ্য জানায়, হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে যে, ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রীকে এমন একটি প্রণোদনা কর্মসূচি চালুর নির্দেশ দেওয়া হয়েছে, যা দেশের ভেতরে অ্যালুমিনিয়াম স্মেল্টার নির্মাণ, সম্প্রসারণ বা আধুনিকায়নে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্য প্রযোজ্য হবে।

এ কর্মসূচির আওতায় অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে তাদের ব্যবসায়িক পরিকল্পনা জমা দিতে হবে। হোয়াইট হাউসের তথ্যপত্রে উল্লেখ করা হয়েছে, পরিকল্পনা অনুমোদিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রযোজ্য শুল্কের অর্ধেক হারে ‘সমপরিমাণ প্রাথমিক অ্যালুমিনিয়াম’ আমদানির সুযোগ পাবে।

হোয়াইট হাউস আরও বলেছে, সাঁজোয়া যান, নৌযান এবং ক্ষেপণাস্ত্রসহ যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম উৎপাদনের জন্য অ্যালুমিনিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত বছর পুনরায় ক্ষমতায় ফেরার পর, ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলো থেকে আমদানি করা পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করেন।

এসব শুল্কের অনেকগুলোই ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছিল। তবে, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও মোটরগাড়ি শিল্পের মতো নির্দিষ্ট খাতের ওপর আরোপিত শুল্ক এখনও বহাল রয়েছে।

তবে সাম্প্রতিক মাসগুলোতে জটিল শুল্ক-অনুবর্তিতা ব্যবস্থার কারণে প্রতিষ্ঠানগুলো সমস্যায় পড়লে ট্রাম্প তার ধাতবপণ্যের শুল্কনীতিতে কিছু পরিবর্তনও এনেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত রবিউলের ফাঁসির দাবিতে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


৫ বছরের শিশুকে ধর্ষণ ও হত্যায় অভিযুক্ত রবিউলের ফাঁসির দাবিতে উত্তেজনা

নড়াইলের সদর উপজেলায় ৫ বছরের শিশু জান্নাতুল মাওয়া জান্নাতিকে ধর্ষণ এবং হত্যার ঘটনায় অভিযুক্ত ঘাতক রবিউল সিকদারকে (৩৫) পুলিশ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রামচন্দ্রপুর গ্রামের পার্শ্ববর্তী দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং দুপুরের দিকে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লেই, নড়াইল জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। ঘাতকের দ্রুততম সময়ে ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ করে পক্ষপাতী জনতা এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, সোমবার (২০ জুলাই) পড়ন্ত বিকেলে জান্নাতিকে নিজ নির্জন ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে পাশবিক নির্যাতন চালায় পেশায় রাজমিস্ত্রি রবিউল সিকদার। রবিউল রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা। তিনি দুটি বিয়ে করলেও তার কোনো সংসার টেকেনি এবং বাড়িতে একাই বসবাস করতেন। রবিউলের পাশবিক নির্যাতনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই শিশুটি জান্নাতির মৃত্যু হয়। পরে ঘটনার ধামাচাপা দিতে রবিউল শিশুটির নিথর দেহ কাঁথা দিয়ে ঢেকে রাখেন।

এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসলেও শিশু জান্নাতি ঘরে ফিরে না আসায় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে জান্নাতির মা রবিউলের বাড়ির দিকে গিয়ে মেয়েকে ডাকাডাকি করতে থাকলে রবিউল তাড়িঘড়ি করে ঘর ছেড়ে পালিয়ে যান। এতে মায়ের সন্দেহ হলে ঘরে ঢুকে খাটের উপর মেয়ের নিথর দেহ দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স নিরুপমা মল্লিক বলেন, "ধর্ষণের কারণে শিশুটির গোপনাঙ্গ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত ও ছিন্নভিন্ন হয়ে যায়। হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।"

ঘটনার পরপরই নড়াইলের পুলিশ বিভাগ অপরাধীকে ধরতে মাঠে নামে। সোমাবার রাতেই নিহত জান্নাতির বাবা মফিজুল শেখ বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা ও ধর্ষণ মামলা করেন।

মঙ্গলবার সকালে দত্তপাড়া এলাকা থেকে জনতা অভিযুক্ত রবিউলকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুপুরেই তাকে জেলা বিচারিক আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

অভিযুক্ত রবিউল গ্রেপ্তারের পরপরই বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে নড়াইল। সকালে বৃষ্টি উপেক্ষা করে ছাত্র-জনতা এবং সাধারণ মানুষ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে নড়াইল-মাগুরা সড়ক অবরোধ করে।

বিক্ষোভের মুখে খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে আশ্বাস দেন যে, অপরাধীর সর্বোচ্চ এবং কঠোরতম শাস্তি নিশ্চিত করতে নড়াইল জেলা পুলিশ এবং মামলার তদন্তকারী দল যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। পরে ডিআইজির আশ্বাসে শিক্ষার্থীরা সাময়িকভাবে সড়ক ছাড়েন।

তবে দুপুরের পর নড়াইল-যশোর-ঢাকা মহাসড়কের দত্তপাড়া এলাকায় নিহতের স্বজন এবং এলাকাবাসী আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এতে প্রায় এক ঘণ্টা ধরে সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম এবং পুলিশ সুপার আল মামুন সিকদার, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক ঘটনাস্থলে গিয়ে দ্রুততম সময়ের মধ্যে আসামির দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির অঙ্গীকার করলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%