০৩:২৮ পি.এম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের ৫০ দিন পর আওলাদ হেসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার জৈনসারের চাইনপাড়া গ্রামের বাড়ির পাশের বায়রা খায়ের বেপারি রান্নাঘরের মেঝে খুঁড়ে ৮ থেকে ১০ ফুট মাটির নিচে থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত আওলাদ হোসেন চাইনপাড়া গ্রামের মৃত ফরিদ শেখের ছেলে। তিনি গত ৯ মে নিখোঁজ হন, ২৩ মে সহোদর ভাই আব্দুল আউয়াল শেখ সিরাজদিখান থানায় নিখোঁজের অভিযোগ করেন।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজের খবর ছড়িয়ে দিয়েছেন। কিন্তু কোথাও কোনো সন্ধান মেলেনি। শেষ পর্যন্ত পুলিশের তদন্তে বেরিয়ে আসে লোমহর্ষক ঘটনা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যক্তিগত জীবনে আওলাদ হোসেন দুই বিয়ে করেছেন। সম্পত্তি নিয়ে নিজেদের মধ্যে বিবাদ চলছিল। এর জেরে হত্যাকাণ্ডটি ঘটে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ চাইনপাড়া গ্রামের কায়কোবাদ বেপারীর ছেলে মানিক বেপারী (৪০), মৃত হাজী ইদ্রিস আলীর ছেলে বিন আমিন (৩৬), মমিন আলীর ছেলে রিপন (৩০) এবং রংপুরের রাজেন্দ্রপুর গ্রামের মৃত গাফফার মিয়ার ছেলে সাইফুল ইসলামকে (৩৮) আটক করেছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি। টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার এবং সম্পত্তির বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন