ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, পুরো জাতির অর্জন’


‘জুলাই অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের নয়, পুরো জাতির অর্জন’

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ দল-মত ভুলে রাস্তায় নেমে এসেছে। তাদের সম্মান করতে হবে। জুলাই অভ্যুত্থান কোনো দল বা ব্যক্তির নয়। এটি দেশের সব মানুষের অর্জন।

শনিবার (৪ জুলাই) জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাইয়ে এত মানুষ জীবন দিয়েছে, তাদের লক্ষ্য ছিল এ দেশের পরিবর্তন। যারা মানুষ হত্যা করেছে, তাদের বিচার হবে এ দেশের আইন অনুযায়ী। স্বৈরাচার যেমন বিচারের নামে অবিচার করেছে, আমরা যেন বিচারের নামে কোনও অন্যায় না করি। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সময় লাগবে, তবুও আইন অনুযায়ী যেন সঠিক বিচার হয়। তিনি এমন একটি সমাজ গড়তে চান, যেখানে মানুষ তার ন্যায অধিকার ও সম্মান পাবে। যেখানে সবার জন্য নিরাপদ রাষ্ট্র থাকবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

জাতিকে দ্বিধাবিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া যায় না উল্লেখ করে, যারা বাংলাদেশের অস্তিত্ব বিশ্বাস করেন, তাদের দেশটি ঐক্যবদ্ধ রাখতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, যদি মাকে জিজ্ঞাসা করতে পারতাম— মা, আপনার ওপর ১৭ বছর যে অন্যায়-জুলুম, মানসিক নির্যাতন হয়েছে, তাদের বিরুদ্ধে এখন প্রতিশোধ নেই? মা বলতো, প্রতিহিংসা নয়, তোমার দায়িত্ব সকলকে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। একই প্রশ্ন করলে, আমার ভাইও একই কথা বলতো। ১৭ বছর আগে যাদের সহকর্মী হিসাবে পেয়েছিলাম, তাদের অনেককেই হারিয়েছি। কারও কারও অঙ্গহানি হয়েছে। শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণা আমিও অনুভব করি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ জেলে

পিরোজপুরের জিয়ানগর ব্রিজ সংলগ্ন বলেশ্বর নদীতে মাছ ধরার ট্রলার থেকে নদীতে পড়ে মাহাবুব ব্যাপারী (৬০) নামে এক জেলে নিখোঁজ রয়ে গেছেন।

শনিবার (৪ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। নিখোঁজ মাহাবুব ব্যাপারী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামের বুরজুক আলী ব্যাপারির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায় যে, ‘মায়ের দোয়া’ নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে জিয়ানগর ব্রিজের তিন নম্বর পিলারের নিচ থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতিকালে অসাবধানতাবশত মাহাবুব ব্যাপারী ট্রলার থেকে বলেশ্বর নদীতে পড়ে যান। এর পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

ট্রলারের মাঝি হাফিজুল ব্যাপারি জানান, সকাল সাড়ে ১০টার দিকে ট্রলার নিয়ে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে তারা রওনা দেওয়ার সময় হঠাৎ করেই মাহাবুব নদীতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও তিনি পানিতে তলিয়ে যান।

ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। সবশেষ খবর পর্যন্ত নিখোঁজ জেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।

জিয়ানগর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা নুরুজ্জামান বলেন, ‘আমাদের উদ্ধার অভিযান চলমান রয়েছে। বরিশাল থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা পৌঁছানোর পর আরও ব্যাপকভাবে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হলো চাঁদপুরের একটি ইলিশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৩৯ পি.এম


২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হলো চাঁদপুরের একটি ইলিশ

চাঁদপুরের পাইকারি মাছ বাজারে প্রায় তিন কেজি (২ কেজি ৯৯০ গ্রাম) ওজনের একটি ইলিশ ২২ হাজার ৭৯৮ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে মাছটি বিক্রির জন্য চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।

পরে রাজধানীর ঢাকার অনিক নামে এক ব্যবসায়ী বড় আকারের ইলিশটি কিনে নিয়ে যান। চাঁদপুর বড়স্টেশন পাইকারি মাছ বাজারের শান্তি আড়তের সম্রাট বেপারী জানান, প্রতি মণ ইলিশের দাম উঠেছে ৩ লাখ ৫ হাজার টাকা, অর্থাৎ প্রতি কেজির দাম ৭ হাজার ৬২৫ টাকা।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলে সুজনের জালে ধরা পড়ে তিন কেজি ওজনের এই ইলিশ। পরে ভালো দাম পাওয়ার আশায় মাছটি চাঁদপুর সরকারি মাছ বাজারের বড়স্টেশনে আনা হয়।

এদিকে, ইলিশের পুরো মৌসুম এখনো শুরু না হলেও দক্ষিণাঞ্চলের সাগর ও উপকূলীয় নদ-নদীতে ছোট-বড় বিভিন্ন আকারের ইলিশ জেলেদের জালে ধরা পড়ছে। তবে বাজারে চাহিদা বেশি থাকায় এসব ইলিশ এখনো চড়া দামে বিক্রি হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খামেনির হত্যার প্রতিশোধের ঘোষণা দিলেন ইরানের সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


খামেনির হত্যার প্রতিশোধের ঘোষণা দিলেন ইরানের সেনাপ্রধান

ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, 'প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবে।' তিনি যুক্তরাষ্ট্রকে 'ক্রিমিনাল' এবং ইসরাইলকে 'বিশ্বাসঘাতক জায়নবাদী শাসন' বলে উল্লেখ করে বলেন, 'এই হত্যাকাণ্ডের জন্য তাদের জবাবদিহি করতেই হবে।'

শুক্রবার (৩ জুলাই) তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লায় আয়োজিত খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির হাতামি।

তিনি বলেন, 'আমাদের সর্বোচ্চ নেতার শাহাদাত ইরানের সংকল্পকে আরও শক্তিশালী করেছে। আজ আমরা আরও দৃঢ়ভাবে ইরানি জাতির শত্রু, অপরাধী যুক্তরাষ্ট্র এবং বিশ্বাসঘাতক ও অপরাধী জায়নবাদী শাসনকে জানিয়ে দিচ্ছি, আমাদের শহীদ নেতা এবং সব শহীদের রক্তের প্রতিশোধ আমরা নেব।'

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ আগ্রাসনের প্রথম দিন নিহত হন ৮৬ বছর বয়সি খামেনি। ওই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান। ওই সময় তিনি তেহরানে তার আবাসিক ভবনে ছিলেন।

গত মার্চে খামেনির দাফন হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে তীব্র সংঘাতের কারণে তা পিছিয়ে দেওয়া হয়। যুদ্ধবিরতির অবসরে চার মাস পর রাষ্ট্রীয়ভাবে তার জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। খামেনির দাফনের আনুষ্ঠানিকতা সাত দিন ধরে চলবে যা গত শুক্রবার (৩ জুলাই) শুরু হয়েছে।

আজ শনিবার (৪ জুলাই) সকালে খামেনির জানাজা ও দাফনের দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মোসাল্লা কমপ্লেক্স ও এর আশপাশের এলাকায় জনসমুদ্র তৈরি হয়েছে। এতে বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি ও বিদেশি অতিথিরা অংশ নিয়েছেন।

আজ ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স এবং আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। অনুষ্ঠান শুরুর আগেই পুরো প্রাঙ্গণ শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। অনেককে কয়েক কিলোমিটার পথ হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছাতে দেখা গেছে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেছেন হাজারো মানুষ।

অনুষ্ঠানস্থলে বহু শোকাহত লাল পতাকা বহন করছেন, যা ইরানে প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। তাদের অনেককে 'আমেরিকার মৃত্যু' এবং 'প্রতিশোধ, প্রতিশোধ' স্লোগান দিতে দেখা যাচ্ছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, তেহরানে শেষ বিদায় অনুষ্ঠান আগামী রোববারও চলবে। এরপর সোমবার রাজধানী তেহরানে জানাজার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এরপর মঙ্গলবার পবিত্র কোম শহরে, বুধবার ইরাকের নাজাফ ও কারবালায় এবং বৃহস্পতিবার মাশহাদে শেষ বিদায় অনুষ্ঠান শেষে অষ্টম শিয়া ইমাম ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে আয়াতুল্লাহ আলী খামেনিকে দাফন করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে ফিফার যে সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


ব্রাজিল-নরওয়ে ম্যাচের সময় পরিবর্তন নিয়ে ফিফার যে সিদ্ধান্ত

সূচি অনুযায়ী, আগামীকাল রোববার (৫ জুলাই) দিবাগত রাত ২টায় নরওয়ের বিরুদ্ধে মাঠে নামার পরিকল্পনা রয়েছে ব্রাজিলের। কিন্তু বৈরি আবহাওয়ার আশঙ্কার জন্য শেষ ষোলোর ম্যাচের সময় পরিবর্তনের আলোচনা চলছিল। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা শেষ পর্যন্ত পূর্ব নির্ধারিত সূচি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বর্তমান সূচি অনুসারে, মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায় মুখোমুখি হবে মেক্সিকো এবং ইংল্যান্ড।

মেক্সিকো সিটিতে ম্যাচের সময় ভারী বজ্রঝড় ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকার কারণে ফিফা কর্তৃপক্ষ মেক্সিকান ও ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে বারবার আলোচনা করেছে।

প্রস্তাব ছিল, মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচটি ৬ ঘণ্টা এগিয়ে স্থানীয় সময় দুপুর ১২টায় নিয়ে আসা হবে। কিন্তু দুই দলের লজিস্টিকস ও নানা জটিলতার কারণে শেষ পর্যন্ত সূচি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যদিকে, নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় ব্রাজিল-নরওয়ে ম্যাচ হওয়ার কথা। গুঞ্জন চলছিল, মেক্সিকো এবং ইংল্যান্ড ম্যাচের সূচিতে পরিবর্তন আসলে ব্রাজিলের ম্যাচের সময়ও পরিবর্তন হতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি।

আবহাওয়ার পাশাপাশি মেক্সিকান প্রশাসনের প্রধান চিন্তা ছিল জননিরাপত্তা। যদি ম্যাচটি প্রতিকূল আবহাওয়ার কারণে দেরিতে শেষ হয়, তাহলে গভীর রাতে ভক্তদের বিশৃঙ্খলা বা দাঙ্গার মতো পরিস্থিতির আশঙ্কা করছিল স্থানীয় সরকার।

ইতিমধ্যে মেক্সিকোর ম্যাচগুলো নিয়ে উত্তেজনার কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। এই ম্যাচটিই ২০২৬ বিশ্বকাপে মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত হওয়ার শেষ ম্যাচ। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ যুক্তরাষ্ট্রে হওয়ার কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%