০৫:০৮ পি.এম
জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকা বাজিতে জীবিত শালিক পাখি খাওয়ার অভিযোগে সাদুল্লাহ (৫০) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
সাদুল্লাহ কোয়ালীকান্দী মধ্যপাড়া এলাকার হাফিজলের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪ টার দিকে সাদুল্লাহ মাদারগঞ্জ উপজেলার কোয়ালীকান্দী বাজারে একটি জীবিত শালিক পাখি কাঁচা খাবে বলে স্থানীয় কয়েকজনের সাথে ৫০০ টাকা বাজি ধরেন। একপর্যায়ে তিনি একটি জীবিত শালিক পাখি কাঁচা খেয়ে ফেলেন।
বুধবার সকালে তার জীবিত পাখি খাওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। পরে বেলা সাড়ে ১২ টার দিকে মাদারগঞ্জ মডেল থানার পুলিশ তাকে জীবিত পাখি খাওয়ার অপরাধে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় এ বিষয়ে বলেন, সাদুল্লাহকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে এবং শেরপুর বন বিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে আসামীকে তাদের কাছে দিয়ে দেওয়া হবে। তবে সাদুল্লাহ যাদের সাথে বাজি ধরেছিলো, তাদের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন