ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে রংপুর চিনিকলের বিপুল সম্পদ


রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে রংপুর চিনিকলের বিপুল সম্পদ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলটি প্রায় পাঁচ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে।

উত্তরবঙ্গের এই অর্থনৈতিক চালিকাশক্তিটি বন্ধ হয়ে যাওয়ার ফলে বর্তমানে কারখানা প্রাঙ্গণে কেবলই সুনসান নীরবতা বিরাজ করছে।

এক সময় সাইরেনের আওয়াজের মধ্যে প্রতিদিন ভোরে মেহনতী মানুষের কোলাহলে পুরো জনপদ জেগে উঠত।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সেখানে আখের ট্রাক ও ট্রলির দীর্ঘ সারি, চিমনি থেকে ওঠা অবিরাম ধোঁয়া এবং দেশীয় চিনির গন্ধে তা পরিপূর্ণ থাকত।

কিন্তু এখন আর সেই সাইরেনের আওয়াজ শোনা যায় না, আখবাহী ট্রাকও চলাচল করে না, চিমনির ধোঁয়াও বাতাসে মিলিয়ে গেছে।

চিনিকলটির বন্ধ থাকার কারণে, দেশীয় চিনির উৎপাদন সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে গেছে। অন্যদিকে খোলা আকাশের নিচে, রোদ-বৃষ্টির মধ্যে ভিজে অযত্ন ও অবহেলায় হাজার কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

উত্তরের বিস্তীর্ণ জনপদের অর্থনীতির ভিত্তি মজবুত করার জন্য যে কারখানা ছিল, তা এখন জং ধরে ধ্বংসের মুখে পড়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এদিকে, বিপুল এই সম্পদের রক্ষায় কার্যকর কোন উদ্যোগ এখনও নেওয়া হয়নি।

স্থানীয় ব্যবসায়ী, শ্রমিক এবং সাধারণ মানুষের অভিমতের ভিত্তিতে জানা যায় যে, এই চিনিকলটি একটি কারখানা নয়; বরং এটি ছিল উত্তরবঙ্গের হৃদস্পন্দন।

এখানকার মানুষের অর্থনৈতিক চাকা সচল রাখতে এবং শ্রমজীবীদের জীবিকার তাগিদে মিলটি দ্রুত পুনঃচালু করার প্রয়োজন।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি এবং মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজা তার বক্তব্যে জানিয়েছেন, 'রংপুর চিনিকল উত্তরের অর্থনীতির চালিকাশক্তি। এই কারখানা সচল হলে এখানকার শ্রমিক-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।'

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্যবসায়ী মনজুর হাবীব মনজু মন্তব্য করেন, 'চিনিকলের সব কিছুই প্রস্তুত আছে। শুধুমাত্র মিলটিতে ৬০ থেকে ৭০ কোটি টাকা নতুন করে বিনিয়োগ করতে পারলে এটি আবার পূর্বের অবস্থানে ফিরে যেতে সক্ষম হবে।'

চিনিকলের বর্তমান ইনচার্জ এবং স্থানীয় সংসদ সদস্যের মতে, কারখানাটি পুনরায় চালু করার জন্য যথেষ্ট সুযোগ-সুবিধা ও প্রযুক্তিগত সক্ষমতা এখনো বিদ্যমান।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন জানান, 'চিনিকলটি তৃতীয় ধাপে চালুর ব্যাপারে সরকারের সিদ্ধান্ত রয়েছে। এখন চ্যালেঞ্জ হল এটি দ্বিতীয় ধাপে চালু করা যাবে কি না।'

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন এবং শিল্পমন্ত্রীকে জানানো হয়েছে, মিলটি চালু রাখতে যে পরিমাণ আখ প্রয়োজন, তা রংপুর চিনিকলের আছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

মিলের অবকাঠামো, যন্ত্রাংশ ও যানবাহন দ্বারা ৪ থেকে ৫ মাস মিলটি সচল রাখা সম্ভব হলে চিনি উৎপাদন করা সম্ভব হবে।

রংপুর চিনিকলের ইনচার্জ মোহাম্মদ শাহিনূল ইসলাম বলেন, 'মিলের যন্ত্রপাতি ও অপারেশনের প্রধান স্থানগুলোকে সঠিকভাবে মেরামত করা এবং জনবলকে দক্ষভাবে কাজে লাগাতে পারলে, মাত্র ৪ থেকে ৫ মাস কারখানাটিকে নিরবচ্ছিন্নভাবে চালিয়ে এটিকে লাভজনক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হবে।'

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান এ কে এম বেনজামিন রিয়াজী মোবাইল ফোনে সংবাদ মাধ্যমকে জানান, 'বন্ধ থাকা অন্যান্য চিনিকলসহ সব ধরণের শিল্পকারখানা পুনঃচালু করার বিষয়ে সরকারের একটি নীতিগত ভাবনা ও উদ্যোগ রয়েছে।'

১৯৫৪ থেকে ১৯৫৭ সালের মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকল প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭-৫৮ মাড়াই মৌসুমে এই চিনিকলে চিনি উৎপাদন শুরু হয়। ১ হাজার ৯২৫ দশমিক ৩৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত চিনিকলের বার্ষিক চিনি উৎপাদন সক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন। ২০২০ সালের বুধবার (২ ডিসেম্বর) এই চিনিকলের আখ মাড়াই স্থগিত ঘোষণা করে সরকার।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মাড়াই বন্ধ থাকলেও, বর্তমানে ৯২ জন কর্মকর্তা-কর্মচারী এই কারখানাটিতে কর্মরত রয়েছেন।

দীর্ঘ কয়েক দশক ধরে এটি এই অঞ্চলের লাখ লাখ আখচাষী ও শ্রমিকের রুটিরুজির প্রধান উৎস হিসেবে কাজ করেছে।

এলাকার মানুষ এখন দাবি করছে যে, কারখানাটি পুনরায় সচল হলে উত্তরবঙ্গের হারিয়ে যাওয়া অর্থনৈতিক গৌরব ফিরিয়ে আনা সম্ভব হবে।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা সংস্কারে ৫ বিষয়ে অগ্রাধিকার ঘোষণা প্রতিমন্ত্রীর

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার্ক অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:১৮ পি.এম


সার্ক অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের আহ্বান

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও শক্তিশালী সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে সার্কভুক্ত দেশগুলো থেকে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য অভিন্ন মানদণ্ড, প্রযুক্তি বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সার্ক কৃষি কেন্দ্র কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ভার্চুয়াল কর্মশালার উদ্বোধনী অধিবেশনে ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন ও মূল্য শৃঙ্খল’- নিয়ে বক্তারা এসব বিষয়ে আলোচনা করেন। এই কর্মশালায় সার্ক অঞ্চলের নীতিনির্ধারক, খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, গবেষক এবং কৃষি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং আঞ্চলিক বাণিজ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করতে খাদ্য নিরাপত্তার গুরুত্ব দিন দিন বাড়ছে। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।’ তিনি দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন এবং মূল্য শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য সার্ক কৃষি কেন্দ্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (শস্য) ড. সিকান্দার খান তানভীর কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে বলেন, ‘দক্ষিণ এশিয়াজুড়ে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নয়নে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। নিরাপদ খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো মূল্য শৃঙ্খলে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে নেপালের খাদ্য প্রযুক্তি ও গুণগত নিয়ন্ত্রণ বিভাগের সিনিয়র ফুড রিসার্চ অফিসার মোহন কৃষ্ণ মহারজন বলেন, দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দুর্বল নিয়ন্ত্রক প্রয়োগ, সীমিত পরীক্ষাগার সক্ষমতা এবং দুর্বল ট্রেসেবিলিটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার মোকাবিলায় খাদ্য নিরাপত্তা মানের সমন্বয়, সাফটা কার্যকর বাস্তবায়ন, আধুনিক কাস্টমস ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা সনদের পারস্পরিক স্বীকৃতি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেওয়ার প্রয়োজনিয়তার কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, জ্ঞান বিনিময়, প্রযুক্তি হস্তান্তর এবং উত্তম চর্চার প্রসার আঞ্চলিক কৃষি মূল্য শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে।

প্রধান অতিথি শ্রীলঙ্কার কৃষি বিভাগের মহাপরিচালক ড. ডব্লিউ এ আর টি উইক্রমারাচ্চি মন্তব্য করেন, ‘খামার থেকে ভোক্তার টেবিল পর্যন্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক কৃষি বাণিজ্য সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য বিজ্ঞানভিত্তিক মানদণ্ড গ্রহণের পাশাপাশি টেকসই কৃষি চর্চার প্রসার এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে।’

২৩ জুলাই পর্যন্ত চলা এই কর্মশালায় খামার পর্যায়ের মানদণ্ড বাস্তবায়ন, জলবায়ু-সহনশীল ফসল উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, জৈব কৃষি, কীটনাশকের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা, ফসল সংগ্রহোত্তর খাদ্য নিরাপত্তা এবং সার্ক সদস্য রাষ্ট্রগুলোর খাদ্য নিরাপত্তা নীতি ও বিধিমালা সংস্কার নিয়ে একাধিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী সীমান্তে জব্দ করেছে বিজিবি ভারতীয় মা লা মাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:২০ পি.এম


ফেনী সীমান্তে জব্দ করেছে বিজিবি ভারতীয় মা লা মাল

কুমিল্লা (দক্ষিণ), ২১ জুলাই, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন ফেনী সীমান্ত এলাকায় অভিযানকালে বিশাল পরিমাণ ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেন আজ মঙ্গলবার বিকেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা এবং সকাল ৭টা ৪০ মিনিটে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি ও যানবাহনের বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা ইসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা ইসির

স্থানীয় সরকার নির্বাচন আইনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে, লাভজনক প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকা, ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ না রাখাসহ স্থানীয় নির্বাচন আইন সংশোধনের জন্য বেশ কিছু সুপারিশও করেছে এ সাংবিধানিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান কমিশন সচিব আখতার আহমেদ।

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইসির। তিনি আরও জানান, ঋণখেলাপী এবং বন্ধকদাতার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া, এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখাতেও সুপারিশ করা হয়েছে। এ ধরনের সুপারিশগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা সম্পর্কে বেশকিছু সুপারিশ প্রদাহিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে ৬২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে ৬২ জন আটক

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানের ফলে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার অভিযানটি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, এ তথ্য আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকায় আছেন- মো. সেলিম মিয়া, মো. সজীব ওরফে মাসুম, মোছা. কাকলী আক্তার, মাহফুজা আক্তার ওরফে সাথী ওরফে আয়না, রুবীনা আক্তার, মো. জহুরুল, মোহাম্মদ দিদারুল আলম, মো. জাকিরুল ইসলাম, জুয়েল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. রিপন হোসেন, মো. শুভ, মো. সাব্বির হোসেন, মো. সজীব, মো. শান্ত, মেহেদী হাসান, হাবিবুল্লাহ, মো. মাসুদ রানা, মো. আকতার হোসেন, মো. জাহাঙ্গীর, মো. মুক্তার হোসেন সিয়াম, মো. মাসুম কবির, মো. মোশারফ, মো. মনির হোসেন, মো. আরিফ, ইসমাইল, রাকিব সরদার, মো. ফজলে রাব্বি, মো. ইমরান হোসেন, মো. আবুল হোসেন রনি ওরফে কোম্পানী রনি ওরফে বাবু রনি, মো. আসিফ, মো. রায়হান, হায়দার আলী, মো. সাইদুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. মেহরাব হোসেন হাসিব, মো. রবিন হোসেন, মো. সোহান হাসান, মো. জিহাদ আলী, মো. নাহিদ হাসান, মো. নুরনবী, প্লাবন হোসেন সাগর, মো. রায়হান রহমান, মো. শাহাদাত হোসেন, মো. মনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মো. মুজিব ব্যাপারী, মো. সামিরুল, মো. ডালিম, মো. পারভেজ আলী, মো. শামীম ফকির, মো. তানিম, মো. খলিল আকন্দ, মো. হুমায়ুন কবির, মো. ওমর ফারুক দিপ, মো. সুমন, মো. রোমান, মো. রাকিব হোসেন, সাইদুল ইসলাম, লিটন বেপারী, মো. রাসেল এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৯, শেরেবাংলা নগর থানায় ৯, মোহাম্মদপুর থানায় ১৫, আদাবর থানায় ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ এবং হাতিরঝিল থানায় ১২ জন অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%