ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সার্ক অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের আহ্বান


সার্ক অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমন্বিত উদ্যোগের আহ্বান

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা, কৃষিপণ্যের মূল্য শৃঙ্খল উন্নয়ন এবং আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও শক্তিশালী সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে সার্কভুক্ত দেশগুলো থেকে। একই সঙ্গে জনস্বাস্থ্য সুরক্ষা এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করার জন্য অভিন্ন মানদণ্ড, প্রযুক্তি বিনিময় ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার সার্ক কৃষি কেন্দ্র কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ভার্চুয়াল কর্মশালার উদ্বোধনী অধিবেশনে ‘দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন ও মূল্য শৃঙ্খল’- নিয়ে বক্তারা এসব বিষয়ে আলোচনা করেন। এই কর্মশালায় সার্ক অঞ্চলের নীতিনির্ধারক, খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, গবেষক এবং কৃষি বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক কৃষি কেন্দ্রের পরিচালক ড. মো. হারুনূর রশীদ বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষা এবং আঞ্চলিক বাণিজ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি করতে খাদ্য নিরাপত্তার গুরুত্ব দিন দিন বাড়ছে। অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সহনশীল কৃষি-খাদ্য ব্যবস্থা গড়ে তুলতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা প্রয়োজন।’ তিনি দক্ষিণ এশিয়ায় নিরাপদ খাদ্যশস্য উৎপাদন এবং মূল্য শৃঙ্খলকে শক্তিশালী করার জন্য সার্ক কৃষি কেন্দ্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

সার্ক কৃষি কেন্দ্রের সিনিয়র প্রোগ্রাম স্পেশালিস্ট (শস্য) ড. সিকান্দার খান তানভীর কর্মশালার উদ্দেশ্য তুলে ধরে বলেন, ‘দক্ষিণ এশিয়াজুড়ে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা উন্নয়নে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। নিরাপদ খাদ্য উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো মূল্য শৃঙ্খলে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’

আঞ্চলিক পরিস্থিতি তুলে ধরে নেপালের খাদ্য প্রযুক্তি ও গুণগত নিয়ন্ত্রণ বিভাগের সিনিয়র ফুড রিসার্চ অফিসার মোহন কৃষ্ণ মহারজন বলেন, দক্ষিণ এশিয়ায় খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে দুর্বল নিয়ন্ত্রক প্রয়োগ, সীমিত পরীক্ষাগার সক্ষমতা এবং দুর্বল ট্রেসেবিলিটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার মোকাবিলায় খাদ্য নিরাপত্তা মানের সমন্বয়, সাফটা কার্যকর বাস্তবায়ন, আধুনিক কাস্টমস ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা সনদের পারস্পরিক স্বীকৃতি নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেওয়ার প্রয়োজনিয়তার কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্যে সার্ক সচিবালয়ের পরিচালক (এআরডি ও এসডিএফ) তানভীর আহমেদ তরফদার বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব, জ্ঞান বিনিময়, প্রযুক্তি হস্তান্তর এবং উত্তম চর্চার প্রসার আঞ্চলিক কৃষি মূল্য শৃঙ্খলকে আরও শক্তিশালী করবে।

প্রধান অতিথি শ্রীলঙ্কার কৃষি বিভাগের মহাপরিচালক ড. ডব্লিউ এ আর টি উইক্রমারাচ্চি মন্তব্য করেন, ‘খামার থেকে ভোক্তার টেবিল পর্যন্ত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা আস্থা বৃদ্ধি এবং আঞ্চলিক কৃষি বাণিজ্য সম্প্রসারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য বিজ্ঞানভিত্তিক মানদণ্ড গ্রহণের পাশাপাশি টেকসই কৃষি চর্চার প্রসার এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা আরও বাড়াতে হবে।’

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

২৩ জুলাই পর্যন্ত চলা এই কর্মশালায় খামার পর্যায়ের মানদণ্ড বাস্তবায়ন, জলবায়ু-সহনশীল ফসল উৎপাদন, গুণগত মান নিয়ন্ত্রণ, জৈব কৃষি, কীটনাশকের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা, ফসল সংগ্রহোত্তর খাদ্য নিরাপত্তা এবং সার্ক সদস্য রাষ্ট্রগুলোর খাদ্য নিরাপত্তা নীতি ও বিধিমালা সংস্কার নিয়ে একাধিক কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী সীমান্তে জব্দ করেছে বিজিবি ভারতীয় মা লা মাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:২০ পি.এম


ফেনী সীমান্তে জব্দ করেছে বিজিবি ভারতীয় মা লা মাল

কুমিল্লা (দক্ষিণ), ২১ জুলাই, ২০২৬ : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আওতাধীন ফেনী সীমান্ত এলাকায় অভিযানকালে বিশাল পরিমাণ ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামালের বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই তথ্য নিশ্চিত করেন আজ মঙ্গলবার বিকেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবি কুমিল্লা সেক্টরের অধীনে ফেনী সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোর সাড়ে ৪টা এবং সকাল ৭টা ৪০ মিনিটে ফেনী সদর উপজেলার গীতাবাড়ি বিওপি এবং ফুলগাজী উপজেলার কমুয়া বিওপির বিশেষ টহলদল পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্তের ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামাল্লা এবং ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পৈথরা এলাকায় মালিকবিহীন অবস্থায় দুটি যানবাহন এবং বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দকৃত শাড়ি ও যানবাহনের বাজারমূল্য আনুমানিক দুই কোটি ৩৮ লাখ ৭০ হাজার টাকা।

বিজিবি’র কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানিয়েছেন, সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য পাচার রোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত মালামাল প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা ইসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


স্থানীয় সরকার নির্বাচন আইনে সেনাবাহিনীকে যুক্ত করার পরিকল্পনা ইসির

স্থানীয় সরকার নির্বাচন আইনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনীকে যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে, লাভজনক প্রতিষ্ঠানগুলো থেকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না থাকা, ঋণখেলাপিদের ভোটে অংশগ্রহণের সুযোগ না রাখাসহ স্থানীয় নির্বাচন আইন সংশোধনের জন্য বেশ কিছু সুপারিশও করেছে এ সাংবিধানিক প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২১ জুলাই) ইসির ১২তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান কমিশন সচিব আখতার আহমেদ।

বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় স্বশস্ত্র বাহিনীকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে ইসির। তিনি আরও জানান, ঋণখেলাপী এবং বন্ধকদাতার বিষয়ে কঠোর সিদ্ধান্ত নেওয়া, এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখাতেও সুপারিশ করা হয়েছে। এ ধরনের সুপারিশগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ভিত্তিতে আচরণবিধি চূড়ান্ত করবে নির্বাচন কমিশন।

তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করে কাজ এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন।

এদিন বৈঠকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জটিলতা সম্পর্কে বেশকিছু সুপারিশ প্রদাহিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে ৬২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩২ পি.এম


তেজগাঁও বিভাগ পুলিশের অভিযানে ৬২ জন আটক

ঢাকা, ২১ জুলাই, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানের ফলে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার অভিযানটি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়, এ তথ্য আজ ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের তালিকায় আছেন- মো. সেলিম মিয়া, মো. সজীব ওরফে মাসুম, মোছা. কাকলী আক্তার, মাহফুজা আক্তার ওরফে সাথী ওরফে আয়না, রুবীনা আক্তার, মো. জহুরুল, মোহাম্মদ দিদারুল আলম, মো. জাকিরুল ইসলাম, জুয়েল ইসলাম, মো. আনোয়ার হোসেন, মো. রিপন হোসেন, মো. শুভ, মো. সাব্বির হোসেন, মো. সজীব, মো. শান্ত, মেহেদী হাসান, হাবিবুল্লাহ, মো. মাসুদ রানা, মো. আকতার হোসেন, মো. জাহাঙ্গীর, মো. মুক্তার হোসেন সিয়াম, মো. মাসুম কবির, মো. মোশারফ, মো. মনির হোসেন, মো. আরিফ, ইসমাইল, রাকিব সরদার, মো. ফজলে রাব্বি, মো. ইমরান হোসেন, মো. আবুল হোসেন রনি ওরফে কোম্পানী রনি ওরফে বাবু রনি, মো. আসিফ, মো. রায়হান, হায়দার আলী, মো. সাইদুল ইসলাম, মো. ওমর ফারুক, মো. মেহরাব হোসেন হাসিব, মো. রবিন হোসেন, মো. সোহান হাসান, মো. জিহাদ আলী, মো. নাহিদ হাসান, মো. নুরনবী, প্লাবন হোসেন সাগর, মো. রায়হান রহমান, মো. শাহাদাত হোসেন, মো. মনোয়ার হোসেন, মো. মিজানুর রহমান, মো. মুজিব ব্যাপারী, মো. সামিরুল, মো. ডালিম, মো. পারভেজ আলী, মো. শামীম ফকির, মো. তানিম, মো. খলিল আকন্দ, মো. হুমায়ুন কবির, মো. ওমর ফারুক দিপ, মো. সুমন, মো. রোমান, মো. রাকিব হোসেন, সাইদুল ইসলাম, লিটন বেপারী, মো. রাসেল এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত একজন শিশু।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানায় ৯, শেরেবাংলা নগর থানায় ৯, মোহাম্মদপুর থানায় ১৫, আদাবর থানায় ৭, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১০ এবং হাতিরঝিল থানায় ১২ জন অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চিকিৎসাধীন অবস্থায় শিশুকে নির্যাতনের অভিযোগ,

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


চিকিৎসাধীন অবস্থায় শিশুকে নির্যাতনের অভিযোগ,

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই বছর বয়সী একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন এক রোগী। এই ঘটনায় পঞ্চগড় সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। যদিও ঘটনা ঘটেছিল ১৬ জুলাই, তবে মঙ্গলবার (২১ জুলাই) বিকালে বিষয়টি সামনে এসেছে।

মামলার এজাহার এবং স্থানীয় সূত্রে কিছু তথ্য পাওয়া গেছে। ১৬ জুলাই ভোররাতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শিশুটি তার অসুস্থ নানাকে দেখতে পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে এসেছিল এবং সেদিন রাতে ওয়ার্ডের মেঝেতে ঘুমিয়ে ছিল।

এজাহার সূত্রে জানা যায়, একই ওয়ার্ডের ১১ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন অভিযুক্ত মো. মতিয়ার রহমান (৫৭)। ১৬ জুলাই রাত আড়াইটার দিকে অভিযুক্ত ব্যক্তি শিশুটির নানীকে বলেন যে, শিশুটি যদি মেঝেতে থাকে তবে তার কষ্ট হবে, সুতরাং তাকে তার বেডে ঘুমানোর জন্য অনুমতি দেওয়া হয়। সরল বিশ্বাসে শিশুটির নানি নাতনিকে অভিযুক্তের বেডে ঘুমাতে পাঠান।

পরবর্তীতে ভোর চারটার দিকে শিশুটির চিৎকার এবং কান্নায় ওয়ার্ডের অন্যান্য লোকজনের ঘুম ভেঙে যায়। ঐ সময় শিশুটি কান্না করে স্বজনদের কাছে জানান যে, অভিযুক্ত মতিয়ার রহমান তাঁর ওপর ধর্ষণের চেষ্টা করেছেন। পরে শিশুটির শারীরিক অবস্থা দেখে স্বজনরা বিষয়টি বুঝতে পারেন।

ঘটনার বিষয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাসুদ জানান, হাসপাতালে মেডিসিন ওয়ার্ডে এমন একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন। পরে জানা যায় যে, এ ঘটনায় মামলা হয়েছে।

এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত ওই রোগীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আদালত আসামিকে জেল হাজতে প্রেরণ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%