প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একটি যাত্রীবাহী বাসে বরফের নিচে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪২২টি ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব জব্দকৃত শাড়ির আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৬৮ হাজার টাকা।
বুধবার (৮ জুলাই) সকালে সাড়ে ৬টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব শাড়ি জব্দ করে।
বিজিবি জানায়, সিলেট থেকে কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় বাসের লাগেজ বক্সে একটি ড্রামের ওপরে বরফ দিয়ে খুব কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৪২২টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, এবং সেগুলো পরে জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা শাড়িগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বাধিক সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান আরও শক্তিশালী করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান দমনে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন