ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক একাডেমিক সহযোগিতার মাধ্যমে সুদৃঢ় হবে : হাইকমিশনার


বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক একাডেমিক সহযোগিতার মাধ্যমে সুদৃঢ় হবে : হাইকমিশনার

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা কূটনীতি, একাডেমিক সহযোগিতা, জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণা অংশীদারিত্বের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম। তিনি বলেন, ‘প্রথাগত কূটনীতির বাইরে দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সংযোগ এবং প্রাতিষ্ঠানিক বন্ধনই দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের মূল ভিত্তি।’ মালদ্বীপের প্রাচীন ও শীর্ষস্থানীয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমএনইউ) হাইকমিশনারের লেখা ‘পাওয়ার অফ বন্ডিং অ্যান্ড নন-ওয়েস্টার্ন সফট পাওয়ার স্ট্র্যাটেজি’ শীর্ষক বইয়ের কপি উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এমএনইউ’র উপাচার্য ড. আয়েশা শেহেনাজ আদমের কাছে বইগুলো হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম তার বইয়ের মূল প্রতিপাদ্য ‘পাওয়ার অফ বন্ডিং’ ব্যাখ্যা করে বলেন, ‘এটি মূলত পারস্পরিক শ্রদ্ধা, গভীর আস্থা ও অভিন্ন মানবিক মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত একটি শক্তিশালী সফট পাওয়ার। মালদ্বীপে বৃহৎ বাংলাদেশি প্রবাসী জনগোষ্ঠীর অবদান এবং দুই দেশের শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন ও জলবায়ু খাতে ক্রমবর্ধমান সহযোগিতা এই বন্ধন শক্তিরই একটি বাস্তব প্রতিফলন।’ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিকে মেধা ও মনন বিকাশের মূল কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন, এই বইটি আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি নিয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও গবেষকদের জন্য বিশ্ব রাজনীতিতে ছোট ও মাঝারি রাষ্ট্রগুলোর ভূমিকা বুঝতে নতুন খোরাক জোগাবে। হাইকমিশনার দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, সেমিনার ও বৃত্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্বের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, নীল অর্থনীতি, সামুদ্রিক বিজ্ঞান ও জনস্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যৌথভাবে কাজ করার আহ্বান জানান তিনি। বই উপহারের এই চমৎকার উদ্যোগের জন্য বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. আয়েশা শেহেনাজ আদম। তিনি বলেন, ‘উপহার হিসেবে পাওয়া বইটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জন্য একটি অত্যন্ত মূল্যবান সংযোজন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতি নিয়ে গবেষণায় এটি শিক্ষক ও শিক্ষার্থীদের দারুণভাবে সমৃদ্ধ করবে।’ উপাচার্য বাংলাদেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রাতিষ্ঠানিক ও একাডেমিক সহযোগিতা বাড়াতে মালদ্বীপ ন্যাশনাল ইউনিভার্সিটির গভীর আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, এই ধরনের একাডেমিক বিনিময় দুই বন্ধুপ্রতীম দেশের ঐতিহাসিক সম্পর্ককে আরও অনন্য উচ্চতায় নিয়ে যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


দুই সৈনিকের গল্পে দুই বাংলার আর্তি, শিল্পকলায় বাতিঘরের ‘র‍্যাডক্লিফ লাইন’

নাটকের দল বাতিঘর শিল্পকলা একাডেমিতে প্রদর্শন করল দলটির দর্শকনন্দিত নাটক ‘র‍্যাডক্লিপ লাইন’। মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে এই নাটকটি মঞ্চায়ন হয়। এটি দলের অষ্টম প্রযোজনার ৩৮তম মঞ্চায়ন।

র‍্যাডক্লিফ হলো একটি রেখার নাম। কিন্তু মনে রাখা উচিত, সেই রেখা কেবল মানচিত্রে টানা হয়নি; এটি মানুষের ইতিহাসে, স্মৃতিতে, এবং সম্পর্কের ভেতরেও টানা হয়েছে। নাটকটির কাহিনি ব্রিটিশ ভারতের দেশভাগ এবং দুই বাংলার সীমানা ও মানবতার গল্প নিয়ে বিন্যস্ত হয়েছে।

নাটকের প্রেক্ষাপট এবং নাটকের কেন্দ্রীয় চরিত্র দুটি- বাংলাদেশি সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্য জামাল এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য হীরালাল। ‘নো ম্যানস ল্যান্ড’-এ একটি গরুকে কেন্দ্র করে তাদের আকস্মিক সাক্ষাৎ ঘটে এবং উত্তেজনাকর পরিস্থিতির মাঝে তাদের কথোপকথন শুরু হয়। এই কথোপকথনই দুই বাংলার অভিন্ন ইতিহাস, সংস্কৃতি, সীমান্ত হত্যা, এবং দেশভাগের নির্মমতা ও রাজনৈতিক বিভাজনের বিষয়গুলোকে সামনে নিয়ে আসে। নাটকে প্রশ্ন উঠে, মানচিত্রের কাঁটাতার কি সত্যিই মানুষকে আলাদা করতে পারে? এই প্রশ্ন নাটকে জোরালোভাবে তুলে ধরা হয়েছে। একজন ভারতীয় সীমান্তরক্ষী এবং একজন বাংলাদেশি সীমান্তরক্ষীর অপ্রত্যাশিত সাক্ষাৎ ধীরে ধীরে উন্মোচন করে দুই বাংলার অন্তর্ভুক্ত স্মৃতি, ভাষা, শেকড় এবং হারিয়ে যাওয়া মানুষের গল্প।

সীমানা কি সত্যিই মানুষকে আলাদা করতে পারে? একই নদীর জল, একই মাটির গন্ধ, এবং একই ভাষা আর একই সংস্কৃতিতে বেড়ে ওঠা মানুষকে বিভক্ত করেছে রাজনীতি, ক্ষমতার লোভ, এবং বিভেদের নির্মম ইতিহাস। কিন্তু মানুষের স্মৃতি, ভালোবাসা ও আত্মপরিচয় কি কখনো কাঁটাতারে আটকে রাখা যায়?

আজও বিশ্বজুড়ে নানা স্থানে যুদ্ধ, বাস্তুচ্যুতি, ঘৃণা ও বিভাজনের গল্প মানুষকে ঘিরে রেখেছে। র‍্যাডক্লিফ লাইন সেই ইতিহাসের পুনরাবৃত্তিকে স্মরণ করিয়ে দেয় এবং মানবতার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানায়। এটি শুধু দুই সৈনিকের গল্প নয়। এটি দুই বাংলার গল্প। এটি মানুষের গল্প।

‘র‍্যাডক্লিফ লাইন’ নাটকটি মূলত কোনো নির্দিষ্ট স্থান বা সময়ের গণ্ডিতে আটকে না থেকে, দেশভাগের নামে সৃষ্ট সিস্টেম বা ব্যবস্থাপনার জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষের ভেতরের মানবিকতা ও বেদনার গল্প তুলে ধরে। সিরিল র‍্যাডক্লিফ নামক ব্রিটিশ আইনজীবী যিনি ভারতবর্ষের মানচিত্রে কলমের আঁচড়ে ভারত ও পাকিস্তানকে বিভক্ত করেছিলেন, তার দ্বারা সৃষ্ট মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও ট্র্যাজেডি এখানে প্রধান উপজীব্য।

মুক্তনীল রচিত ও নির্দেশিত এই নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন খালিদ হাসান রুমি, স্মরণ বিশ্বাস, সঞ্জয় হালদার, এবং শিশির সরকার প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলন, একটি ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


কীর্তনখোলায় অবৈধভাবে বালু উত্তোলন, একটি ড্রেজার জব্দ ও এক লাখ টাকা জরিমানা

বরিশালের কালিজিরা সংলগ্ন কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এই অভিযানের ঘটনায় চারজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন।

মঙ্গলবার বিকেলে, বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বরিশাল স্টেশনের সদস্যরা কীর্তনখোলা নদীতে অভিযান চালান। অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার ও একটি বাল্কহেড জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের রামগতি উপজেলার কলাকোপা এলাকার মো. জাফর (৩০), নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর রশিদ এলাকার মো. আব্দুল হাকিম (২৫), ভোলা সদর উপজেলার ডাইয়া গ্রামের মো. মুমিন (১৮) এবং মো. রাকিব (১৮)।

পুলিশ জানিয়েছে, পরে বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ড্রেজার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন। তাছাড়া আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নিয়ে ড্রেজার ও বাল্কহেডসহ ছেড়ে দেওয়া হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, নদীতীরবর্তী ফসলি জমি ও বসতভিটা রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যবসায়ীকে তুলে নিয়ে কানে কামড় দিয়েছেন বিএনপি নেতা!

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৯ পি.এম


ব্যবসায়ীকে তুলে নিয়ে কানে কামড় দিয়েছেন বিএনপি নেতা!

নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের উপর মারধর ও কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।

মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। অপরদিকে, আহত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন গাজীপুর কালীগঞ্জের ফিরোজ আলীর সন্তান। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

আহত সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের ভেতরে একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের জন্য শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি ড্রেজার মেশিন বসিয়েছি। সোমবার বিকালে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেল নিয়ে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে আটক রেখে মহিউদ্দিনসহ আরও ৬/৭ জন আমাকে মারধর শুরু করে। একসময় ওই বিএনপি নেতা আমার কাছে জানতে চেয়েছিল কেন আমি তাকে না জানিয়েই সেখানে ড্রেজার মেশিন বসিয়েছি, এরপর হঠাৎ করে আমার কানে কামড় দেয়। পরে তারা আমাকে দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছাড়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। এর পর আমি স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন বলেন, একটি স্যারের প্রোগ্রাম আছে। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির নেতৃত্বে নূর-যাবের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৯:২১ পি.এম


ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির নেতৃত্বে নূর-যাবের

জাতীয় ছাত্রশক্তির সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ কমিটির এক বছরের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদারের সই করা অফিসিয়াল প্যাডে এই কমিটি প্রকাশ হয়েছে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মো. নূর আলম হাসান। এদিকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী যাবের বিন নূর।

কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফারহানা বুশরা তমি এবং তামিম আরাফাতী। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন মো. আব্দুল্লাহ আল নোমান এবং আব্দুল্লাহ আল ফয়সাল আহমেদ। প্রধান সংগঠকের দায়িত্ব দেওয়া হয়েছে এহসানুল করিম তানজিলকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%