প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নরসিংদীর পলাশে রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ী সাখাওয়াত হোসেনের উপর মারধর ও কানে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে মহিউদ্দিন চিশতিয়া নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে।
মহিউদ্দিন চিশতিয়া ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সম্পাদক। অপরদিকে, আহত ব্যবসায়ী সাখাওয়াত হোসেন গাজীপুর কালীগঞ্জের ফিরোজ আলীর সন্তান। তিনি বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার কানে চারটি সেলাইসহ শরীরের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার বিকালে ঘোড়াশাল পৌর এলাকার বাংলাদেশ জুটমিলের সামনে এই ঘটনাটি ঘটে। আজ মঙ্গলবার এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
আহত সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলের ভেতরে একটি প্রতিষ্ঠানের বালু ভরাটের জন্য শীতলক্ষ্যা নদীর পাড়ে একটি ড্রেজার মেশিন বসিয়েছি। সোমবার বিকালে ড্রেজার মেশিনের শ্রমিকদের বেতন দিয়ে ফেরার পথে চারজন লোক মোটরসাইকেল নিয়ে এসে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে বিএনপি নেতা মহিউদ্দিনের বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে এক ঘণ্টারও বেশি সময় ধরে আটক রেখে মহিউদ্দিনসহ আরও ৬/৭ জন আমাকে মারধর শুরু করে। একসময় ওই বিএনপি নেতা আমার কাছে জানতে চেয়েছিল কেন আমি তাকে না জানিয়েই সেখানে ড্রেজার মেশিন বসিয়েছি, এরপর হঠাৎ করে আমার কানে কামড় দেয়। পরে তারা আমাকে দ্রুত ড্রেজার মেশিন সরিয়ে এলাকা ছাড়ার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। এর পর আমি স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিচ্ছি।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মহিউদ্দিন বলেন, একটি স্যারের প্রোগ্রাম আছে। পরবর্তীতে ভিডিও বক্তব্যে সত্য-মিথ্যা সকল বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, ‘খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন