ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

‘আপ্যায়নে খাসি ছিল না’ বলায় বর জুনায়েদ মিয়ার পাল্টা অভিযোগ


‘আপ্যায়নে খাসি ছিল না’ বলায় বর জুনায়েদ মিয়ার পাল্টা অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় খদরে (বরের জন্য সাজানো খাবারের থালা) খাসি না থাকায় বিয়ে না করে চলে যাওয়ার ঘটনায় এবার নতুনভাবে পাল্টা অভিযোগ তুলেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ মিয়া। কনেপক্ষের বিরুদ্ধে তিনি পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি, যোগাযোগে বাধা এবং তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি ঘটনাটি নিয়ে টাকা দিয়ে ‘ভুয়া সাংবাদিক’ ভাড়া করে তার বিরুদ্ধে মিথ্যা প্রচারের অভিযোগও তুলেছেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এসব অভিযোগ প্রকাশ করেন তিনি।

জুনায়েদ মিয়া বলেন, সোমবার (১৭ আগস্ট) থেকে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ধেয়ে আসছে। টাকা দিয়ে ভুয়া সাংবাদিক ভাড়া করে এসব বানানো হচ্ছে। তিনি জানান, বিয়ের আসরে বসে খাওয়া-দাওয়া শেষে মেয়েপক্ষ তার কাছে পূর্ব নির্ধারিত অ্যামাউন্টের চেয়ে ১০ গুণ অতিরিক্ত কাবিন দাবি করে। তিনি এবং তার পরিবার তা দিতে অস্বীকার করলে এবং কথোপকথন শুরু হলে তারা বিয়ের আসর থেকে তাদের বের করে দেয়। পরে তাদের সকল লাগেজ, যা তারা মেয়ের জন্য নিয়ে গিয়েছিল, সেটাও ফেরত পাঠানো হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

মেয়ের সঙ্গে তাকে কোনো রকম যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং বাবার নির্দেশে মেয়েটিকে যোগাযোগ থেকে নিরুত্সাহিত করা হয়েছে। রাতে তারা তার সঙ্গে যোগাযোগ করে বিয়ে করার জন্য বললেও তিনি রাজি হননি। এর ফলশ্রুতিতে তাকে হুমকি দেওয়া হয়েছে যে, জ-বা-ই করে দেওয়া হবে।

পরে তারা রাত থেকে টাকা দিয়ে ভাড়া করা সাংবাদিক দিয়ে নিজের ইচ্ছামত ভুয়া পোস্ট করিয়ে তার সম্মানহানির চেষ্টা চালাচ্ছে। তিনি আশা প্রকাশ করেছেন যে, মানুষ এসব অভিযোগে বিচলিত হবে না। ধন্যবাদ।

তবে জুনায়েদের এসব অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে সোমবার (১৭ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে বিয়ে না করেই অনুষ্ঠান থেকে বর জুনায়েদ মিয়া চলে যান।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

স্থানীয় সূত্রে জানা যায়, জাপানপ্রবাসী জুনায়েদ কসবা উপজেলার নিয়ামতপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। যখন বিয়ের আনুষ্ঠানিকতা উপলক্ষে কনের বাড়িতে পৌঁছালে, ফুল দিয়ে তাকে বরণ করা হয়। এ সময় তিনি ফুল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং উপস্থিত লোকজনের সামনে বিরূপ মন্তব্য করেন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে ফুল ও গেটের আনুষ্ঠানিকতার পর তাকে নির্ধারিত স্থানে নেওয়া হয়। আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়া শেষে বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে বরপক্ষের জন্য খদরে খাবার পরিবেশন করা হয়। কিন্তু সেখানে খাসি না থাকায় জুনায়েদ তার আপত্তি জানান। তিনি জানান, তিনি খাসি ছাড়া খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না। কনেপক্ষের আত্মীয়-স্বজনসহ উপস্থিত লোকজন তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বিয়ে না করেই কনের বাড়ি থেকে ফিরে যান বলে স্থানীয়রা জানায়।

কনের বাবা শফিক মিয়া বলেন, আমাকে আগে জানানো হলে খদরে খাসির ব্যবস্থা করতাম। এ বিষয়টি আমাকে আগে কোনও কিছু বলা হয়নি। এরপরও আত্মীয়-স্বজনসহ সবাই জুনায়েদকে বোঝানোর চেষ্টা করেছেন বলে তিনি দাবি করেন।

এদিকে, স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়াও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। খাসির বিষয়টি উঠার পর জুনায়েদকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করা হলেও তিনি খাসি ছাড়া বিয়ে করতে রাজি হননি।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আটলান্টায় শিশু দুই বোন নিখোঁজ, পরিচর্যাকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


আটলান্টায় শিশু দুই বোন নিখোঁজ, পরিচর্যাকারী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ১১ মাস ও ৪ বছর বয়সী দুই বোনকে অপহরণের অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে একটি শিশুযত্নকারীকর্মীকে। এই ঘটনার পর, নিখোঁজ হওয়ার দুই দিন পরে মোবাইল ফোনের তথ্যের ভিত্তিতে শিশু দুটিকে উদ্ধার করা হয়।

এটি জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজের মাধ্যমে।

পুলিশের তথ্য অনুসারে, শনিবার (১৫ আগস্ট) রাতে দুই শিশুর মা তাদের নিখোঁজ হওয়ার তথ্য পুলিশকে জানান। এর আগে, তিনি দুই মেয়েকে লাকিশা ব্রাউনের কাছে রেখে কিছুক্ষণ বাইরে গিয়েছিলেন। পরে যখন তিনি বাড়িতে ফিরে আসেন, তখন তিনি দেখেন, দুই শিশু এবং ব্রাউন কেউই সেখানে পালিয়ে গেছে।

শিশুদের মা পুলিশকে জানান, তিনি প্রায় এক বছর ধরে ব্রাউনকে চিনতেন এবং তিনি তাদের দেখাশোনার ক্ষেত্রে তার ওপর পূর্ণ আস্থা ছিল।

পুলিশের তদন্তকারীরা মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সোমবার শিশু দুটির অবস্থান শনাক্ত করেন। পরে, পলাতক আসামিকে ধরার দায়িত্বে থাকা কর্মকর্তারা ওই এলাকার একটি আবাসিক ট্রেলার থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। সেই আবাসনে ঢুকে তারা দুই শিশুকে উদ্ধার করেন এবং ব্রাউনকে আটক করেন।

পুলিশ জানায়, উদ্ধার পাওয়ার সময় দুই শিশুকেই সুস্থ অবস্থায় পাওয়া যায়।

তদন্তকারীরা আরও জানান, ব্রাউনের আলাবামা অঙ্গরাজ্যের সঙ্গে যোগাযোগ রয়েছে। প্রায় পাঁচ বছর আগে একই ধরনের একটি মামলার কারণে আদালতে হাজির না হওয়ায় আলাবামায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ওই মামলার বিষয়ে আরো তথ্য জানতে আটলান্টা পুলিশ আলাবামার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছে।

তবে, শিশু অপহরণের এই ঘটনার সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত এর বেশি তথ্য প্রকাশ করেনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

গোলরক্ষক যদি সময় নষ্ট করেন তাহলে শাস্তি হিসেবে এক মিনিটের জন্য দলের একজন খেলোয়াড়কে মাঠের বাইরে যেতে হবে। এই নতুন নিয়মটি পরীক্ষামূলকভাবে ব্রাজিলের সিরি আ-তে চালু হয়েছে। সান্তোসের অধিনায়ক নেইমার প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়মে শাস্তি প্রাপ্ত হয়েছেন।

এই নিয়মটি প্রিমিয়ার লিগসহ অন্যান্য প্রতিযোগিতাগুলোতেও পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা করা হচ্ছে। যখন কোন গোলরক্ষক চিকিৎসার কারণে খেলা বন্ধ থাকে, তখন কোচকে তাৎক্ষণিকভাবে এক মিনিটের জন্য মাঠের বাইরে পাঠাতে একজন আউটফিল্ড খেলোয়াড়কে নির্বাচিত করতে হবে।

যদি কোচ ১০ সেকেন্ডের মধ্যে সেই একজন খেলোয়াড়কে না নির্বাচন করেন, তাহলে দলের অধিনায়কের মাঠ ছাড়তে হবে। সোমবার (১৬ আগস্ট) ভাস্কোর বিপক্ষে ৩-০ গোলে জয়ী ম্যাচে এই নিয়ম ব্রাজিলিয়ান শীর্ষ লিগে প্রথমবারের মতো প্রয়োগ করা হয়েছে। গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাও চিকিৎসার জন্য মাঠে আরেকটি কারণে অনুরোধ করেন।

কিন্তু সান্তোস কোচ ১০ সেকেন্ডের মধ্যে কোন খেলোয়াড়কে মাঠ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিতে সক্ষম হননি। ফলে, রেফারি অধিনায়ক নেইমারকে মাঠ ত্যাগ করতে বলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৩৯ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, যেগুলোতে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব স্থানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়। সেই চিঠিতে নির্দেশনার গুরুত্ব ‘অতীব জরুরি’ বলেও উল্লেখ করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠন করতে হবে। যদি কমিটি গঠনে ব্যর্থতা ঘটে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।

এতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র মোতাবেক যেসব প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানের জন্য বর্ণিত পত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮ জন

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৫৫টি মামলা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্যটি জানিয়েছেন।

নিয়াজ মেহেদী বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র এবং মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩০ জন, লালবাগ বিভাগ থেকে ৩৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৭ জন, মতিঝিল বিভাগ থেকে ৬১ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১৫৩ জন, গুলশান বিভাগ থেকে ৪৯ জন, উত্তরা বিভাগ থেকে ৪১ জন, গোয়েন্দা বিভাগ থেকে ১০ জন এবং সিটিটিসি থেকে ৫ জনকে গ্রেপতার করা হয়েছে।

অভিযানে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, ১১ কেজি গাঁজা, ১৬ হাজার ২২২ পিস ইয়াবা, ১টি সুইচ গিয়ার, ২টি হ্যান্ডকাফ, ১টি খেলনা পিস্তল, ১টি ইলেক্ট্রিক ট্র্যাকার, ২টি ওয়াকি-টকি, ১টি ওয়েট মেশিন, ১৯টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৮টি সিম, নগদ ১ হাজার ৪০০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও ওই কর্মকর্তা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%