০৫:৩৯ পি.এম
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে। এমন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে, যেগুলোতে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব স্থানে আগামী ১০ কর্মদিবসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে পাঠানো এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়। সেই চিঠিতে নির্দেশনার গুরুত্ব ‘অতীব জরুরি’ বলেও উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠন করতে হবে। যদি কমিটি গঠনে ব্যর্থতা ঘটে, তবে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে বিধিমতে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
এতে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৬ মার্চের পরিপত্র মোতাবেক যেসব প্রতিষ্ঠানে এখনও পর্যন্ত অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, সেসব প্রতিষ্ঠানের জন্য বর্ণিত পত্রের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ অ্যাডহক কমিটি গঠনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অ্যাডহক কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতে ব্যবস্থার আওতায় আসবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন