ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জরুরি ভিত্তিতে দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত


জরুরি ভিত্তিতে দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কেনার সিদ্ধান্ত

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন এবং জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার উন্মুক্ত দরপতন ছাড়াই ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই এলএনজি সরাসরি ক্রয় পদ্ধতিতে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা হবে।

বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সরাসরি ক্রয়ের মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৪ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের কাছ থেকে গ্যাস দুই কার্গো পরিমাণে কেনা হবে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

সরকারি ক্রয়সংক্রান্ত আইন ও বিধিমালা অনুসারে এসব গ্যাস কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা ২০২৫-এর ১০৭, ৯৭ ও ৯৮ বিধি অনুসরণ করা হবে।

বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবটি পর্যালোচনা করে নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার জবাব পরমাণুতেই দেবে ইরান!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার জবাব পরমাণুতেই দেবে ইরান!

ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মেয়াদ ইতিমধ্যে ফলপ্রসূ আলোচনা ছাড়াই শেষ হয়েছে। এর ফলে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করেছে। বিশেষ করে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একের পর এক হুমকি ও ধমকি বিনিময় চলছে।

এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রকে ভয়ংকর এক হুমকি দিয়েছেন ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি স্পষ্ট ভাষায় বলেছেন যে, যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তবে ইরানও সমপর্যায়ের অস্ত্র দিয়ে তার পাল্টা জবাব দেবে।

এটি সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রতি পারমাণবিক হামলা চালানোর পূর্বাভাস সম্পর্কিত একটি প্রতিবেদনের প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বুধবার (১৯ আগস্ট) উল্লেখ করেছেন। খবর আনাদোলু এজেন্সির।

মার্কিন পারমাণবিক হামলার সম্ভাবনাকে কতটা গুরুত্ব সহকারে দেখছেন, এমন একটি প্রশ্নের জবাবে মালেকি বলেন, “ট্রাম্পের পক্ষ থেকে কোনো অপরিণামদর্শী পদক্ষেপের সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি না। তবে আমি মনে করি না, তিনি এমন কিছু করার সাহস করবেন। কারণ, এ ধরনের পদক্ষেপ বিশ্বের একটি বিপজ্জনক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।”

এসময় মালেকিকে সরাসরি প্রশ্ন করা হয়, "এর অর্থ কি যুক্তরাষ্ট্র ইরানে পারমাণবিক হামলা চালালে ইরানও পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে?" জবাবে মালেকি বলেন, “যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক, ইরান তার পাল্টা জবাব সেভাবেই দেবে।”

তবে, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে সরাসরি কোনো মন্তব্য করেননি ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের এই সদস্য। তিনি ওয়াশিংটনকে সামরিক পদক্ষেপ সম্পর্কে সতর্ক করে বলেন, ইরানের হাতে একাধিক বিকল্প রয়েছে এবং যুক্তরাষ্ট্রের যে কোনো পদক্ষেপের জবাব সমপর্যায়ে বা তার চেয়েও বেশি মাত্রায় দেওয়া হতে পারে।

মালেকি আরও বলেন, “তেহরান এখন কেবল প্রতিরক্ষামূলক অবস্থানে নেই; বরং সক্রিয় ও আক্রমণাত্মক প্রতিরোধ নীতিতে চলে গেছে। ইরানের অনেক অস্ত্র ও সামরিক সক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি।”

এদিকে, মেহের নিউজ এজেন্সির একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পরমাণু শিল্পের অগ্রগতি নিয়ে মন্তব্য করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপ-প্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি জানান, শত্রুপক্ষ ইরানের পারমাণবিক শিল্প ধ্বংসের চেষ্টা চালালেও দেশটি দৃঢ়তার সঙ্গে পারমাণবিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক অগ্রগতির পথে অব্যাহত রাখবে।

ইজাদি বলেন, “শত্রুপক্ষ ইসলামি প্রজাতন্ত্রকে উৎখাত ও বিভক্ত করার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে সংঘাতে নেমেছিল; কিন্তু ইরানের পারমাণবিক শিল্পে প্রবেশের চেষ্টা সহ সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে।”

তিনি জোর দিয়ে বলেন, “আমরা দেশের পারমাণবিক, বৈজ্ঞানিক ও উন্নয়নের পথ দক্ষতার সঙ্গে অব্যাহত রাখব।”

এর আগে, গত ২৪ জুলাই ইরানের পরমাণু ইস্যুর উপর একটি প্রতিবেদন প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। সেখানে বলা হয়, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, পারমাণবিক অস্ত্র অর্জনে আয়াতুল্লাহ আলি খামেনির তুলনায় মোজতবা খামেনি আরও বেশি আগ্রহী।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের শুরুর দিনগুলোতে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর ঘটনা তেহরানের পারমাণবিক অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা আরও বাড়িয়ে দিয়েছে।

নিউইয়র্ক টাইমসের গোয়েন্দা কর্মকর্তারা আরও জানান, মোজতবা খামেনির সঙ্গে ইরানের অন্যান্য কর্মকর্তাদের যোগাযোগও সীমিত হয়ে পড়েছে। কারণ, আরও বিমান হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় তিনি আত্মগোপনে চলে গেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ১৩ কর্মকর্তা বদলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ১৩ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র‍্যাবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপিতে বদলি করা হয়েছে, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে বদলি করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।

এছাড়া, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে বদলি করা হয়েছে। এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে বদলি করা হয়েছে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে বদলি করা হয়েছে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে বদলি করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।

সেইসঙ্গে নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে আরেকটি প্রজ্ঞাপনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার কারা মহাপরিদর্শককে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


সরকার কারা মহাপরিদর্শককে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিল

সরকার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করে ফের সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এর সাথে সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ঐ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) উল্লিখিত কর্মকর্তাকে বদলির পূর্বে নামের পাশে বর্ণিত বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ করা প্রয়োজন যে, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ভারতে খেলতে আসবেন বিশ্বকাপের আলোচিত গোলকিপার ভোজিনহা!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


এবার ভারতে খেলতে আসবেন বিশ্বকাপের আলোচিত গোলকিপার ভোজিনহা!

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতীয় ফুটবল দল ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) কেপ ভার্দেকে ভারতে আনার চেষ্টা করছে।

যদি সবকিছু ঠিক থাকে, তাহলে ব্রাজিলের পর, ভারতের বিপক্ষে মাঠে কেপ ভার্দেকে দেখা যেতে পারে—আর সেই দলের গোলপোস্টে থাকবেন এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলকিপার ভোজিনহা।

ফেডারেশনের সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিপক্ষে ভারতের একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, কথাবার্তা চলছে এবং এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

কেপ ভার্ডে এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলতে নেমেছিল। তাদের অভিষেক বিশ্বকাপে নকআউটে উঠে তারা নজর কাড়ে আফ্রিকার দল হিসেবে। তাদের সামনে শুরুতে ছিল তারকায় ঠাসা স্পেন।

স্পেনের বিরুদ্ধে সেই ম্যাচে কেপ ভার্ডে নিজেদের সামর্থ্যও জানিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত সেই বিশ্বকাপের শিরোপা স্পেনই জিতেছে। গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গেও ড্র করেছিল কেপ ভার্ডে। কিন্তু বিশ্বকাপে তাদের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে।

শেষ ৩২-এর এই লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পিছিয়ে পড়েও তারা সমতায় ফিরেছিল। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে কেপ ভার্ডেকে বিদায় নিতে হয়। ফলে, ফলাফলের বাইরেও দলটির সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছেন গোলকিপার ভোজিনহা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের গোলপোস্টে দাঁড়িয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে ভোজিনহা বিশ্বকাপের অন্যতম আলোচিত মুখে পরিণত হয়েছেন। মূলত আর্জেন্টিনার বিপক্ষে তিনি বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়েছেন। আবার স্পেনের বিপক্ষে তার পারফরম্যান্সও ম্যাচের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%