ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ১৩ কর্মকর্তা বদলি


অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদ মর্যাদার ১৩ কর্মকর্তা বদলি

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বুধবার (১৯ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানাকে র‍্যাবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত পুলিশ সুপার আরিফা আশরাফ পিংকিকে ডিএমপিতে বদলি করা হয়েছে, রাজবাড়ী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে বদলি করা হয়। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এছাড়া, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রাঙামাটির বাঘাইছড়ি সার্কেলে বদলি করা হয়েছে। এইচ এম গোলাম রাব্বিকে ঝিনাইদহের শৈলকুপা সার্কেলে বদলি করা হয়েছে, এ আর এম মোজাফফর হোসেনকে চট্টগ্রামের মীরসরাই সার্কেলে বদলি করা হয়েছে এবং মো. মশিহুর রহমান সোহেলকে বাগেরহাটের ফকিরহাট সার্কেলে বদলি করা হয়েছে।

অন্যদিকে, বাগেরহাটের ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানাকে বরিশালের মেহেন্দিগঞ্জ সার্কেলে বদলি করা হয়েছে। ঝিনাইদহের শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আখতারুজ্জামানকে সাতক্ষীরার তালা সার্কেলে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে। এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ সদর দপ্তরে (টিআর পদে) বদলি করা হয়েছে।

সেইসঙ্গে নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার রবিউল আরাফাতকে রাঙামাটি বেতবুনিয়ার পিএসটিএসে সংযুক্ত করা হয়েছে আরেকটি প্রজ্ঞাপনে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার কারা মহাপরিদর্শককে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


সরকার কারা মহাপরিদর্শককে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিল

সরকার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে প্রত্যাহার করে ফের সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়েছে।

বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এর সাথে সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ঐ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) উল্লিখিত কর্মকর্তাকে বদলির পূর্বে নামের পাশে বর্ণিত বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তার চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ করা প্রয়োজন যে, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন ২০২৪ সালের ১১ আগস্ট কারা মহাপরিদর্শক হিসেবে তার দায়িত্ব গ্রহণ করেছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ভারতে খেলতে আসবেন বিশ্বকাপের আলোচিত গোলকিপার ভোজিনহা!

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


এবার ভারতে খেলতে আসবেন বিশ্বকাপের আলোচিত গোলকিপার ভোজিনহা!

আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতীয় ফুটবল দল ব্রাজিলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আগেই সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) কেপ ভার্দেকে ভারতে আনার চেষ্টা করছে।

যদি সবকিছু ঠিক থাকে, তাহলে ব্রাজিলের পর, ভারতের বিপক্ষে মাঠে কেপ ভার্দেকে দেখা যেতে পারে—আর সেই দলের গোলপোস্টে থাকবেন এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত গোলকিপার ভোজিনহা।

ফেডারেশনের সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিপক্ষে ভারতের একটি ম্যাচ আয়োজনের সম্ভাবনা রয়েছে।

সূত্রটি আরও জানিয়েছে, কথাবার্তা চলছে এবং এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে কেপ ভার্দের বিরুদ্ধে ভারতের ম্যাচ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

কেপ ভার্ডে এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলতে নেমেছিল। তাদের অভিষেক বিশ্বকাপে নকআউটে উঠে তারা নজর কাড়ে আফ্রিকার দল হিসেবে। তাদের সামনে শুরুতে ছিল তারকায় ঠাসা স্পেন।

স্পেনের বিরুদ্ধে সেই ম্যাচে কেপ ভার্ডে নিজেদের সামর্থ্যও জানিয়ে ছিল। তবে শেষ পর্যন্ত সেই বিশ্বকাপের শিরোপা স্পেনই জিতেছে। গ্রুপ পর্বে উরুগুয়ের সঙ্গেও ড্র করেছিল কেপ ভার্ডে। কিন্তু বিশ্বকাপে তাদের সবচেয়ে আলোচিত ম্যাচটি ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে।

শেষ ৩২-এর এই লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পিছিয়ে পড়েও তারা সমতায় ফিরেছিল। কিন্তু শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে গোল হজম করে কেপ ভার্ডেকে বিদায় নিতে হয়। ফলে, ফলাফলের বাইরেও দলটির সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছেন গোলকিপার ভোজিনহা।

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৬৪ নম্বরে থাকা কেপ ভার্দের গোলপোস্টে দাঁড়িয়ে একের পর এক দুর্দান্ত সেভ করে ভোজিনহা বিশ্বকাপের অন্যতম আলোচিত মুখে পরিণত হয়েছেন। মূলত আর্জেন্টিনার বিপক্ষে তিনি বেশ কয়েকটি নিশ্চিত গোল ঠেকিয়েছেন। আবার স্পেনের বিপক্ষে তার পারফরম্যান্সও ম্যাচের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


মির্জা ফখরুলের কান্নাভেজা বিদায়

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে বারবার কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্যের ফলে সভাকক্ষে আবেগঘন পরিবেশ তৈরি হয় এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও এক পর্যায়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দুপুর দুইটা থেকে প্রায় দেড় ঘণ্টা বৈঠক চলে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সভায় চিফ হুইপ নুরুল ইসলাম মনি স্বাগত বক্তব্য দেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচনের ভোট দেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সংসদ সদস্যদের বিস্তারিত ধারণা দেন এবং মির্জা ফখরুল ইসলামের পক্ষে ভোট চান। নুরুল ইসলাম মনি সংসদ সদস্যদের জানান, বৃহস্পতিবার( ২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং মির্জা ফখরুল ইসলাম নিজেও ভোট দেবেন। রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তার ঠাকুরগাঁও-৩ আসনটি শূন্য হয়ে যাবে।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্য জানান, কয়েক মিনিটের সংক্ষিপ্ত বক্তব্যের সময় চার থেকে পাঁচবার কেঁদে ফেলেন মির্জা ফখরুল। বক্তব্যে তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী, তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান।

বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের স্মৃতি তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি জানান, দায়িত্ব পালনের সময় কোনো ভুলভ্রান্তি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমাপ্রার্থী। তিনি অঙ্গীকার করেন যে, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও সেই সম্মান রক্ষা করবেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না।

বঙ্গভবনে যাওয়ার পর সংসদীয় দলের সহকর্মীদের মিস করবেন উল্লেখ করে মির্জা ফখরুল সবার কাছে দোয়া চান।

পরে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘আজ ঐতিহাসিক একটি দিন। অনেক মূল্য দিয়ে আমরা আজ এ জায়গায় এসেছি।’ এজন্য তিনি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকলে রাষ্ট্রের সর্বত্র জবাবদিহি প্রতিষ্ঠা হবে। রাষ্ট্র পরিচালনায় জবাবদিহি অপরিহার্য—এ বিষয়টি সকলকে মনে রাখতে হবে।

রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বহু বছর ধরে তিনি দলের সঙ্গে সম্পৃক্ত। দলের দুঃসময়ে অসীম সাহসিকতার সঙ্গে তিনি দলের হাল ধরেছেন, কখনো হাল ছাড়েননি, তাকে কারাবন্দীও করা হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে সেই সময়ে তাকে (তারেক রহমান) দেশের বাইরে থাকতে হয়েছিল।

প্রধানমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে দলের সংসদ সদস্যদের প্রতি ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বৃহস্পতিবারের রাষ্ট্রপতি নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল থাকতে হবে। এর কোনো বিকল্প নেই। বিশেষ করে সাংগঠনিক ঐক্য ধরে রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোস্ট গার্ডর নতুন মহাপরিচালক মঈনুল হাসান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৯ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪৩ পি.এম


কোস্ট গার্ডর নতুন মহাপরিচালক মঈনুল হাসান

বাংলাদেশ কোস্ট গার্ডের ইতিপূর্বে যে মহাপরিচালক ছিলেন, তাঁর স্থলাভিষিক্ত হলেন রিয়ার এডমিরাল মো. মঈনুল হাসান। তাকে নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। এদিকে, বর্তমান মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হককে নৌবাহিনীতে ফিরিয়ে নেয়া হয়েছে।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন বুধবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে জারি করা হয়েছে।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলমের সই করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (নৌবাহিনী) উল্লেখিত কর্মকর্তাদের বদলির বিষয়ে আদেশ প্রদান করা হয়েছে। তাদের নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগ এবং প্রেষণ পদ থেকে প্রত্যাবর্তনপূর্বক তাদের চাকরি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে ন্যস্ত করার নির্দেশ রয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লিখিত হয়েছে প্রজ্ঞাপনে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%