০৪:৩৮ পি.এম
নেত্রকোণা, ২৫ জুলাই, ২০২৬ : ‘সাঁতার শিখুন, জীবন বাঁচান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নেত্রকোণায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’।
এই দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা প্রশাসক বাংলোর সম্মুখে পুকুরপাড়ে এক সচেতনতামূলক পথ সভার আয়োজন করা হয়।
পরিবেশবাদী সংগঠন ‘বারসিক’- এর সহযোগিতায় আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন ব্যক্তিগত উদ্যোগে সাঁতার প্রশিক্ষক, শিশু, অভিভাবক এবং সচেতন নাগরিকবৃন্দ।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
পথসভায় বক্তারা জেলাজুড়ে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে নিয়মিত সাঁতার প্রতিযোগিতার আয়োজনের জোর দাবি জানান। এছাড়া, বক্তারা বাংলাদেশ শিশু একাডেমিসহ সংশ্লিষ্ট অধিদপ্তর ও দপ্তরগুলোকে সাঁতারের গুরুত্ব নিয়ে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণের তাগিদ দেন।
সভায় বক্তারা শহরের মোক্তার পাড়ার একমাত্র পুকুরটির ইজারা বাতিল করে আবর্জনা মুক্ত করা এবং সর্বসাধারণের সাঁতারের জন্য উপযোগী ও উন্মুক্ত করে দেয়ার দাবি করেন।
ব্যক্তিগত উদ্যোগে শিশু-কিশোরদের সাঁতার শেখানোর উদ্দেশ্যে প্রশিক্ষকরা মন্তব্য করেন যে, জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারিভাবে সাঁতার প্রশিক্ষক নিয়োগ দিলে এ কার্যক্রমকে জাতীয়ভাবে কাজে লাগানো সম্ভব। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানোর পাশাপাশি শিশু-কিশোরদের মাদকমুক্ত রাখা সম্ভব হবে।
দেশে ও বিদেশে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের উপর প্রশিক্ষণ প্রাপ্ত সংবাদকর্মী আলপনা বেগমের সঞ্চালনায় এই পথসভায় বক্তব্য রাখেন সাঁতার প্রশিক্ষক আব্দুল মান্নান, মুখলেছুর রহমান, অভিভাবক শাহজাহান কবীর এবং ‘বারসিক’ প্রতিনিধি খাদিজা আক্তার লিটা।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
পথসভায় উপস্থিত সকলে নিজেদের দায়িত্ববোধ থেকে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন