ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে


দা দিয়ে কুপিয়ে ছেলেকে হত্যার অভিযোগ মায়ের বিরুদ্ধে

রাঙ্গামাটিতে একজন নেশাগ্রস্ত ছেলেকে দা দিয়ে কুপিয়ে হত্যা করলেন তার মা।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনাটি রাঙামাটি শহরের আসামবস্তি এলাকার সিরাজ সওদাগরের ভাড়া বাসায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত সাকিবুল ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। একপর্যায়ে, ক্ষুব্ধ হয়ে তার মা রেখা ইসলাম ছেলেকে দা দিয়ে কোপ দেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাকিবুল ইসলামের বাবা, রফিকুল ইসলাম, পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে আনার আগেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন জানান, রাঙ্গামাটি শহরের মির্জা টিলা এলাকায় পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে ছেলের মৃত্যু হয়েছে। নিহতের মা ও বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘরে বসেই এনআইডির তথ্য পরিবর্তন, জেনে নিন অনলাইন আবেদন প্রক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ঘরে বসেই এনআইডির তথ্য পরিবর্তন, জেনে নিন অনলাইন আবেদন প্রক্রিয়া

জাতীয় পরিচয়পত্র বা এনআইডিতে নামের বানান, জন্মতারিখ, বাবা-মায়ের নাম, ঠিকানা কিংবা অন্যান্য তথ্য ভুল থাকলে ভবিষ্যতে নানা সমস্যা দেখা দিতে পারে। পাসপোর্ট, ব্যাংকিং সেবা, চাকরির আবেদন, জমি নিবন্ধনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে এনআইডির তথ্য সঠিক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সুখবর হলো, বর্তমানে জাতীয় পরিচয়পত্রের বেশির ভাগ তথ্য সংশোধনের জন্য অনলাইনে আবেদন করা সম্ভব। বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সেবা পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ঘরে বসেই আবেদন করা শুরু করা যাবে। তবে, তথ্যের ধরন অনুযায়ী যাচাই-বাছাই বা অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন হতে পারে।

যেসব তথ্য সংশোধন করা যায়--- অনলাইনে আবেদন করে সাধারণত নিচের তথ্যগুলো সংশোধনের জন্য আবেদন করা যায়। এসব তথ্যের মধ্যে রয়েছে নিজের নাম বা নামের বানান, বাংলা ও ইংরেজি নাম, জন্মতারিখ, পিতা ও মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, ঠিকানা, পেশা, রক্তের গ্রুপসহ কিছু অন্যান্য তথ্য। তবে, প্রতিটি তথ্য পরিবর্তনের জন্য উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হয়।

আবেদন করার আগে যেসব তথ্য প্রস্তুত রাখবেন, তা হলো যে তথ্যটি সংশোধন করতে চান, সেটির পক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের স্ক্যান কপি বা পরিষ্কার ছবি প্রস্তুত রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী জন্ম নিবন্ধন সনদ, এসএসসি বা সমমানের সনদ, পাসপোর্ট, মা-বাবার জাতীয় পরিচয়পত্র, বিবাহ নিবন্ধন বা তালাকের কাগজ, নাগরিকত্ব সনদ ও/বা অন্যান্য সরকারি নথি লাগতে পারে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসএসসি বা সমমানের সনদ থাকলে অনেক ক্ষেত্রে সেটিকে অগ্রাধিকার দেওয়া হয়।

১. প্রথম ধাপ: অনলাইনে ন্যাশনাল আইডি কার্ডের তথ্য পরিবর্তন করতে হলে, প্রথমে আপনাকে বাংলাদেশ এনআইডি পোর্টাল ওয়েবসাইটে (www.nidw.gov.bd) রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হয়ে গেলে services.nidw.gov.bd/nid-pub এই লিংকে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনার একাউন্টে লগইন করুন।

২. দ্বিতীয় ধাপ: লগইন করার পর একটি ওয়েবপেইজ দেখতে পাবেন। এই পেইজের টপ লেফট কর্নারে থাকা “প্রোফাইল” ট্যাব এ ক্লিক করুন। প্রোফাইল ট্যাব আসার পর আপনার সকল ব্যক্তিগত তথ্য, যেমন: নাম, জন্মতারিখ, জন্মস্থান, মা-বাবার নাম ইত্যাদি দেখতে পাবেন। এরপর উপরে ডানদিকে “এডিট” নামে একটি বাটন দেখতে পাবেন। এডিট বাটনে ক্লিক করলে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তনের জন্য প্রযোজ্য ফি বা চার্জের তথ্য প্রদর্শিত হবে। সেখান থেকে “বহাল” বাটনে ক্লিক করলে আপনাকে এডিট প্রোফাইল পেজে নিয়ে যাওয়া হবে। এই পেজে আপনার সকল ব্যক্তিগত তথ্য পুনরায় দেখতে পাবেন। খেয়াল করুন, প্রতিটি তথ্যের পাশে একটি বক্স রয়েছে। উক্ত বক্স সমূহে ক্লিক করলে বক্সটি ঠিক মার্ক যুক্ত হবে এবং ঠিক মার্কযুক্ত বক্সের তথ্য এডিট করা যাবে। এই পেইজ থেকে আপনি আপনার এনআইডিতে থাকা নাম, জন্ম তারিখ, রক্তের গ্রুপ, জন্ম-নিবন্ধন নাম্বার, মা-বাবার নাম ইত্যাদি পরিবর্তন করতে পারবেন। যেসব তথ্য পরিবর্তন করতে চান, সেগুলোর পাশে থাকা বক্সে ঠিক মার্ক দিন এবং তথ্য সমূহ এডিট করুন। প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করা হয়ে গেলে, উপরে ডানদিকে থাকা “পরবর্তী” বাটনে ক্লিক করুন।

৩. তৃতীয় ধাপ: যে তথ্যটি পরিবর্তন করতে চান, তার সঠিক তথ্য লিখুন। তথ্য অবশ্যই সরকারি নথির সঙ্গে মিলিয়ে লিখতে হবে। বানান, জন্মতারিখ বা নামের ক্ষেত্রে সামান্য ভুলও ভবিষ্যতে জটিলতা তৈরি করতে পারে।

৪. চতুর্থ ধাপ: তথ্য সংশোধনের কারণ প্রমাণ করতে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ছবিগুলো যেন স্পষ্ট হয় এবং সব লেখা পরিষ্কারভাবে দেখা যায়, সেদিকে খেয়াল রাখুন। অস্পষ্ট বা ভুল নথি দিলে আবেদন বাতিল বা দীর্ঘ সময় আটকে থাকতে পারে।

৫. পঞ্চম ধাপ: কোন ধরনের তথ্য সংশোধন করা হচ্ছে, তার ওপর নির্ভর করে নির্ধারিত ফি দিতে হতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অনলাইনে বা অনুমোদিত পদ্ধতিতে ফি পরিশোধ করা যায়। ফি জমার রসিদ সংরক্ষণ করে রাখুন।

৬. ষষ্ঠ ধাপ: সব তথ্য ও কাগজপত্র যাচাই করে আবেদন জমা দিন। আবেদন সফলভাবে জমা হলে একটি আবেদন নম্বর পাওয়া যাবে। ভবিষ্যতের জন্য আবেদনটির অগ্রগতি জানতে এটি দরকারি হবে।

আবেদন কত দিনে নিষ্পত্তি হয়? আবেদন নিষ্পত্তির নির্দিষ্ট সময় সব ক্ষেত্রে এক নয়। এটি সংশোধনের ধরন, জমা দেওয়া কাগজপত্র এবং নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ের ওপর নির্ভর করে। কিছু আবেদন দ্রুত নিষ্পত্তি হলেও, জটিল সংশোধনের ক্ষেত্রে অতিরিক্ত সময় লাগতে পারে। প্রয়োজনে আবেদনকারীকে অতিরিক্ত কাগজপত্র জমা দিতে বা শুনানিতে উপস্থিত হতে বলা হতে পারে।

আবেদন করার সময় যেসব বিষয়ে সতর্ক থাকবেন: ১. শুধুমাত্র নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। ২. সঠিক ও সত্য তথ্য দিন। ৩. প্রয়োজনীয় প্রমাণপত্র ছাড়া সংশোধনের আবেদন করবেন না। ৪. আবেদন নম্বর ও ফি প্রদানের রসিদ সংরক্ষণ করুন। ৫. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে ওটিপি বা অ্যাকাউন্টের পাসওয়ার্ড শেয়ার করবেন না। ৬. একই তথ্যের জন্য বারবার আবেদন না করে আবেদনটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করুন। ৭. আবেদন নিয়ে জটিলতা হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে যোগাযোগ করুন। এছাড়া নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কল সেন্টার ১০৫ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন বাঁচলেন ২ জেলে, উদ্ধার করলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


কাঁচা মাছ খেয়ে ৩৬ দিন বাঁচলেন ২ জেলে, উদ্ধার করলো

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে দুই শ্রীলঙ্কান নাগরিককে; যাদের পথ হারিয়ে বাংলাদেশে চলে আসা হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের দাবি, তারা টানা ৩৬ দিন সাগরে ভেসে ছিলেন এবং কাঁচা মাছ খেয়ে নিজেদের জীবন বাঁচিয়েছেন। শনিবার (২৫ জুলাই) মহেশখালী থানার ওসি মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। উদ্ধার হওয়া দুজন হলেন- শ্রীলঙ্কার ডেভিনুওয়ারার বাসিন্দা এসএইচ চামিন্দা (৫১) এবং তার ছেলে সাউন্ডা হান্নাদিগি পিয়াওয়াটিং (৩০)। তারা নিজেদের বাবা-ছেলে এবং শ্রীলঙ্কার নাগরিক হিসেবে পরিচয় দিয়েছেন। উদ্ধারের পর পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) বঙ্গোপসাগরের সোনারচর এলাকার কাছাকাছি একটি ফাইবার ট্রলারে ওই দুই ব্যক্তিকে ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা। পরবর্তীতে তাদের নিজস্ব মাছ ধরার নৌকায় তুলে মহেশখালী নিয়ে আসা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১০টার দিকে তারা মহেশখালী পৌঁছান। উদ্ধারকারী জেলেদের দলের মাঝি জিয়াউর রহমান জানান, ওই দুই ব্যক্তি বলেছেন যে, মাছ ধরতে গিয়ে পথ হারিয়ে তারা সাগরে ভেসে যান এবং এ সময় তারা একটি বড় মাছ ধরে সেটি কাঁচা খেয়ে জীবন রক্ষা করেন। খাবার এবং বিশুদ্ধ পানির সংকটের মধ্যেও তারা বেঁচে ছিলেন। ওসি মজিবুর রহমান বলেন, উদ্ধার হওয়া দুজন শ্রীলঙ্কার নাগরিক হিসেবে প্রাথমিকভাবে চিহ্নিত হয়েছেন। তাদের নিখোঁজ হওয়ার ঘটনা এবং সাগরে ভেসে থাকার বিষয়টি যাচাই করা হচ্ছে। উল্লেখ্য, এ ঘটনায় শ্রীলঙ্কান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাচাইকৃত তথ্যের পরিবেশনই সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব: পিআইবি মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


যাচাইকৃত তথ্যের পরিবেশনই সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব: পিআইবি মহাপরিচালক

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, একজন সাংবাদিকের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে সত্য ও যাচাইকৃত তথ্য পরিবেশন করা। প্রত্যেক সাংবাদিককে তার নিজস্ব বিশ্বাসযোগ্যতা গড়ে তুলতে হবে। যদি একজন সাংবাদিক সততা, দক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কাজ করেন, তাহলে তিনি নিজেই একটি নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে পরিণত হতে পারবেন।

শনিবার (২৫ জুলাই) বিকেলে, চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে চাঁদপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার এবং তথ্য যাচাইয়ের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে তিনি এসব কথা বলেন।

পিআইবি মহাপরিচালক আরও বলেন, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ দেশের সাংবাদিকদের কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে, সময়ের প্রয়োজন অনুযায়ী নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করছে। প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সাংবাদিকতার ধরনও বদলে যাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

চাঁদপুর প্রেস ক্লাবের উদ্যোগে ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণে জেলার বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত ৩৫ জন সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন।

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের পরিচালনায় এ সময় পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুনসহ, প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক, প্রশিক্ষক এবং প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সবশেষে প্রশিক্ষণে অংশ নেওয়া সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপ সফরে পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:১৪ পি.এম


দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে মালদ্বীপ সফরে পররাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শনিবার (২৫ জুলাই) মালদ্বীপে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে, খলিলুর রহমান ২৫ থেকে ২৭ জুলাই ২০২৬ পর্যন্ত মালদ্বীপ সফর করবেন। সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া, পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদমের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় মূলত মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও জোরদার করা, দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা এবং পরস্পরের স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ খোঁজার কাজগুলো অগ্রাধিকারে থাকবে।

এছাড়া, দুই মন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। তাঁরা আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে অব্যাহত সহযোগিতার ওপর তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর খলিলুর রহমানের এটি প্রথম মালদ্বীপ সফর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%