ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দুর্গাপূজায় যাত্রীদের জন্য ৫ ট্রেনের অফ ডে বাতিল


দুর্গাপূজায় যাত্রীদের জন্য ৫ ট্রেনের অফ ডে বাতিল

বাংলাদেশ রেলওয়ে আসন্ন দুর্গাপূজায় ঘরমুখী যাত্রীদের চাপ মোকাবেলার জন্য তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। একই সঙ্গে, যাত্রী পরিবহন নির্বিঘ্ন রাখতে পাঁচটি ট্রেনের নির্ধারিত সাপ্তাহিক বন্ধ বা অফ ডে বাতিল করা হয়েছে। অতিরিক্ত কোচ সংযোজন, রেলপথ ও সেতুর নিরাপত্তা জোরদার এবং গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে নজরদারি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২০ অক্টোবর চট্টগ্রাম-ঢাকা রুটে ঢাকা স্পেশাল-৩ চলবে। ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে টুরিস্ট স্পেশাল-১ ও ২ ২০, ২৩ ও ২৪ অক্টোবর চলাচল করবে। এছাড়া ২৪ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম রুটে চট্টগ্রাম স্পেশাল-৪ চলবে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

পূজার ছুটিতে যাত্রীদের বাড়তি চাপ সামলাতে কয়েকটি ট্রেনের সাপ্তাহিক বন্ধও বাতিল করা হয়েছে। এর মধ্যে পূর্বাঞ্চলের কক্সবাজার এক্সপ্রেসের ১৯ ও ২০ অক্টোবরের অফ ডে বাতিল করা হয়েছে। পশ্চিমাঞ্চলের জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা এক্সপ্রেসের ১৯ অক্টোবর, পদ্মা এক্সপ্রেসের ২০ অক্টোবর এবং মধুমতি এক্সপ্রেসের ২৪ অক্টোবরের সাপ্তাহিক বন্ধ বাতিল করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পূজার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অতিরিক্ত যাত্রী পরিবহনে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ এবং পশ্চিমাঞ্চলে ছয়টি ব্রডগেজ কোচ যাত্রীবাহী ট্রেনে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি ট্রেনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় ইঞ্জিনের সরবরাহ নিশ্চিত করা হবে।

ট্রেনের সময়ানুবর্তিতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকদের তদারকি বাড়ানো হবে। ট্র্যাক ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে রেলপথে পেট্রোলিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সিগন্যালিং ব্যবস্থা, কোচ ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য রিলিফ ট্রেন সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, ঢাকা বিমানবন্দর, জয়দেবপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও খুলনাসহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশ (জিআরপি) এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সহযোগিতায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

এ ছাড়া ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ও বিমানবন্দর রেলস্টেশনে আগামী ১৯ ও ২০ অক্টোবর ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের ব্যবস্থা করা হবে। চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নাশকতা প্রতিরোধে আরএনবি, জিআরপি এবং রেলওয়ের কর্মচারীদের নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সভায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সেতু বিভাগ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান, সংশ্লিষ্ট সচিব ও দপ্তরপ্রধান, ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, নতুন প্রজাতি ‘লিওপার্ডাস টিলকাও’ শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


পোষা বেড়াল ভেবে এক বছর লালন-পালন, নতুন প্রজাতি ‘লিওপার্ডাস টিলকাও’ শনাক্ত

এক ব্যক্তি রাস্তার ধারে পড়ে থাকা একটি ছোট্ট বেড়ালছানা ভেবে সেটিকে বাড়িতে নিয়ে আসেন। তিনি প্রায় এক বছর ধরে প্রাণিটিকে সাধারণ পোষা বেড়াল হিসেবে লালন-পালন করেন। তবে পরবর্তীতে জানা যায়, প্রাণীটি পরিচিত কোনো বেড়াল প্রজাতির অন্তর্ভুক্ত নয়। দক্ষিণ আমেরিকার বলিভিয়ায় এই প্রাণিকে নতুন প্রজাতি হিসেবে শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।

ঘটনাটি ঘটেছে বলিভিয়ার ইয়ুঙ্গাস অঞ্চলে। জঙ্গলের নিকটবর্তী স্থানে পাওয়া প্রাণিটির গায়ে ছিল কালচে ছোপ। সাধারণ বেড়ালের মতো দেখতে হওয়ায় এক ব্যক্তি সেটিকে বাড়িতে নিয়ে যান। কিন্তু সময়ের সাথে সাথে প্রাণিটির আচরণে বন্য স্বভাব স্পষ্ট হয়ে ওঠে। পরে সেটিকে স্থানীয় একটি বন্যপ্রাণী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

আশ্রয়কেন্দ্রে প্রাণিটিকে দেখে এক জীববিজ্ঞানী কৌতূহলী হয়ে ওঠেন। তিনি পরিচিত টাইগার ক্যাটের সাথে এর শারীরিক বৈশিষ্ট্যের কিছু পার্থক্য লক্ষ্য করেন। এরপর প্রাণিটির পরিচয় নিশ্চিত করার জন্য গবেষণা শুরু হয়।

গবেষকেরা দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা ৩৮টি বেড়ালের জিনগত তথ্য বিশ্লেষণ করেন। সেই বিশ্লেষণ থেকেই উঠে আসে চমকপ্রদ তথ্য। প্রাণীটি পরিচিত কোনো টাইগার ক্যাট প্রজাতির অন্তর্ভুক্ত নয়, বরং এটি একটি স্বতন্ত্র প্রজাতি।

বিজ্ঞানীরা নতুন প্রজাতিটির নাম দিয়েছেন ‘লিওপার্ডাস টিলকাও’। গবেষণা অনুযায়ী, প্রায় ১৪ লাখ বছর আগে অন্য টাইগার ক্যাটদের পূর্বপুরুষের বংশধারা থেকে আলাদা হয়ে যায় এই প্রাণির বংশধারা। এত দীর্ঘ সময় ধরে স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে টিকে থাকলেও এতদিন প্রাণিটির পৃথক প্রজাতিগত পরিচয় অজানা ছিল।

গবেষণাটি গত ১৭ সেপ্টেম্বর বিজ্ঞান সাময়িকী কারেন্ট বায়োলজি-তে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের দাবি, এক শতাব্দীরও বেশি সময় পর জীবিত বেড়ালজাতীয় প্রাণীদের মধ্যে সম্পূর্ণ নতুন একটি প্রজাতিকে আনুষ্ঠানিকভাবে শনাক্ত করার ঘটনা এটি।

তবে বলিভিয়ার ইয়ুঙ্গাস অঞ্চলের জঙ্গলে এই নতুন প্রজাতির কতটি প্রাণী রয়েছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ফলে প্রাণিটির বিস্তার, সংখ্যা ও সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি, তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


সুনামগঞ্জে ১৫০ বছরের পুরোনো মূর্তি ও গহনা চুরি, তদন্ত শুরু

সুনামগঞ্জ পৌর শহরের বাধনপাড়া আবাসিক এলাকার একটি বাসার পারিবারিক মন্দিরের তালা ভেঙে ১৫০ বছরের পুরোনো রাধা-মদনমোহনের দুটি মূর্তি এবং এর গায়ে থাকা গহনাসহ বিভিন্ন পূজার সামগ্রী চুরির ঘটনা ঘটেছে।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে বাধনপাড়ার সরকারি মহিলা কলেজ রোডের মৃত বিনোদ লাল চক্রবর্তীর ছেলে রাজ গোবিন্দ চক্রবর্তীর বাসার মন্দিরের দরজার তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটে।

খবর পেয়ে বুধবার (১৪ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর মডেল থানার পুলিশ।

রাজগোবিন্দ চক্রবর্তী জানিয়েছেন, চুরি হওয়া দুইটি মূর্তির মধ্যে ২০ কেজি ওজনের ২ ফুট দৈর্ঘ্যের মদনমোহন এবং ১৫ কেজি ওজনের ১ ফুট দৈর্ঘ্যের রাধার মূর্তি ছিল। এ ছাড়া ৭ ইঞ্চি দৈর্ঘ্যের একটি গণেশের মূর্তি, মূর্তির গায়ে থাকা একটি চেইন, একটি রুপার বাঁশি, তিনটি চূড়া, পুরোনো কাঁসার বাসন, পূজার তৈজসপত্র ও বাসার কাছের স্টেশনারি দোকানের নগদ ১৫-২০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

তিনি বলেন, "আমার বাসার ভেতরের মন্দির থেকে পারিবারিক মূর্তি চুরি হওয়ায় আমি খুবই মর্মাহত। রাত ৩টা পর্যন্ত আমি সজাগ ছিলাম, চুরির ঘটনাটি এর পরে ঘটেছে। মূর্তিগুলো পিতলের না সোনার ছিল তা আমরা জানি না। এই মূর্তিগুলো ও অলংকারসহ সবকিছুই আমার দাদার আমলের কয়েকশত বছরের আগের। আমাদের ধারণা জানাশুনা কেউ এই চুরির সাথে জড়িত। আমার টাকা পয়সা কোনো কিছুই লাগবে না আমি চাই আমার বিগ্রহগুলো (মূর্তি) উদ্ধার করা হোক।"

রাজগোবিন্দ চক্রবর্তীর ছেলে কল্লোলে চক্রবর্তী হিমু বলেন, "আমাদের ঠাকুরঘর থেকে ১৫০ থেকে ২০০ বছরের পুরোনো আমাদের রাধা-মদনমোহনের মূর্তি চুরির পাশাপাশি আমাদের পুজোর সামগ্রীসহ দোকানে চুরি হয়েছে। আমরা চাই আমাদের মূর্তিগুলো উদ্ধার করা হোক।"

ঘটনাস্থল পরিদর্শনকারী সুনামগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জোহাব আলী জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিরা পেশাদার চোর নয়। পরিচিত কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ওই ব্যক্তি বাড়িতে কী কী মূল্যবান সামগ্রী রয়েছে, সে সম্পর্কে জানত বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া মূর্তিগুলো চাইলেই যেখানে-সেখানে বিক্রি করা সম্ভব নয়। ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করেছে এনসিপি: আবু হানিফ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করেছে এনসিপি: আবু হানিফ

গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ মন্তব্য করেছেন যে, এনসিপি ছয় আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে।

তিনি বুধবার (১৪ অক্টোবর) সকালে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে এই মন্তব্য করেন।

আবু হানিফ লিখেছেন, জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর অর্ন্তবর্তী সরকারের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে কিংস পার্টি এনসিপি। প্রথম দিকে তারা নিরপেক্ষতার দাবি তুলে নতুন বন্দোবস্তের কথা বলে। কিন্তু সময়ের সাথে সাথে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, তারা মূলত জামায়াত নিয়ন্ত্রিত একটি প্রক্সি সংগঠন।

তিনি আরও উল্লেখ করেছেন, এনসিপি এককভাবে নির্বাচনের কথা বলে ৩০০ আসনে ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি করে। পরবর্তীতে দেখা যায়, মাত্র ৬ আসনের বিনিময়ে নতুন বন্দোবস্ত জামায়াতের কাছে বিক্রি করে এনসিপি। এটি প্রমাণ করে যে, নতুন বন্দোবস্তের নামে মানুষের সাথে প্রতারণা করে জামায়াত নিয়ন্ত্রিত এই দলটি। কিংস পার্টিখাত এই নতুন দলটি রাজনীতি শেখার আগে প্রতারণা শিখেছে।

সবশেষে, এই গণঅধিকার পরিষদের নেতা লিখেছেন, এনসিপি জুলাইকে কুক্ষিগত করে এবং গণঅভ্যুত্থানের অনেক অংশীজনকে মাইনাস করে। অথচ এই দলের নেতারা নিজেদের প্রতারণার জন্য অনুতপ্ত নয় বরং অন্যদের আরও নীতি গল্প শোনাচ্ছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারের পর ক্লাব বোর্ডকে তীব্র সমালোচনা করলেন মার্তিনেজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:১৮ পি.এম


হারের পর ক্লাব বোর্ডকে তীব্র সমালোচনা করলেন মার্তিনেজ

নতুন মৌসুমে একের পর এক ব্যর্থতার কারণে চাপের মধ্যে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির পরিচালনা পর্ষদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ, যিনি টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর এই মন্তব্য করেন। তিনি দাবি করেছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল গড়তে আরও বিনিয়োগ ও খেলোয়াড় দলে ভেড়ানোর প্রয়োজন রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে আতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে পরাজয়ের পর মার্তিনেজ ইউনাইটেডের দল গঠন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। অ্যামাজন প্রাইমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, "প্রতিদ্বন্দ্বিতা ধরে রাখতে ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশা করেন তারা।"

মার্তিনেজ বলেন, ‘গত মৌসুমে আমরা অসাধারণ খেলেছি। এখন আমরা কর্তৃপক্ষের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরও খেলোয়াড় দরকার, কারণ অন্য দলগুলোও অনেক খেলোয়াড় দলে ভেড়াচ্ছে।’

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। ছয় ম্যাচে তারা মাত্র এক জয় ও তিন ড্র নিয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩ নম্বরে অবস্থান করছে। চ্যাম্পিয়নস লিগেও তাদের দুই ম্যাচে একটি জয় ও একটি হার রয়েছে।

গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় কেনার জন্য উল্লেখযোগ্য অর্থ ব্যয় করা হলেও, দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পজিশনে ঘাটতি রয়ে গেছে বলে মনে করছেন সমর্থকেরা। বিশেষ করে লেফট-ব্যাক ও স্ট্রাইকার পজিশনে নতুন খেলোয়াড় না আনায় অসন্তোষ প্রকাশ করেছেন তারা।

দলবদলে আরও বিনিয়োগের প্রত্যাশা জানিয়ে মার্তিনেজ বলেন, ‘আমি আরও বিনিয়োগ আশা করি। শতভাগ নিশ্চিতভাবেই বলছি, আমি আমাদের টেকনিক্যাল ডিরেক্টর জেসন উইলকক্সের কাছ থেকে আরও বেশি কিছু আশা করি। খেলোয়াড় হিসেবে আমাদের আরও ভালো করতে হবে। তবে শক্তিশালী একটি দল গড়ে তোলাও গুরুত্বপূর্ণ, যাতে এ ধরনের বড় ম্যাচের জন্য প্রস্তুত থাকা যায়।’

মার্তিনেজ এই ব্যর্থতার দায় শুধুমাত্র খেলোয়াড় কিংবা কোচের ওপর চাপাতে চান না। তার মতে, ক্লাবের অন্যান্য বিভাগগুলোর কার্যক্রমও পর্যালোচনা করা প্রয়োজন। তিনি বলেন, ‘আজ কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য বিভাগগুলোর দিকেও নজর দিতে হবে।’

এদিকে, টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকায় কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে। তবে ঘন ঘন কোচ পরিবর্তন করে সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মনে করেন মার্তিনেজ। তিনি বলেন, ‘আপনি তো বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। অন্য বিভাগগুলোর কী হবে? এর বেশি আমি কিছু বলতে পারব না।’

মার্তিনেজের মন্তব্যের সঙ্গে একমত নন ইউনাইটেডের সাবেক স্ট্রাইকার ওয়েইন রুনি। তিনি মনে করেন, এ ধরনের সমালোচনা প্রকাশ্যে না করে দলের অভ্যন্তরেই আলোচনা করা উচিত ছিল। অ্যামাজন প্রাইমে রুনি বলেন, ‘আমার মনে হয়, সে হয়তো একটু বেশি বলে ফেলেছে। এসব কথা দলের ভেতরেই রাখা উচিত ছিল।’

আতলেতিকো মাদ্রিদের কাছে হারের হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ক্লাবের দল গঠন ও পরিচালনা নিয়েও যে প্রশ্ন উঠছে, মার্তিনেজের মন্তব্যে তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%