০২:৪৬ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে নিতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তিনি আরও তথ্য দিয়েছেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্প্রতি পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে একাধিক চিঠি ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের কপিও ভারত সরকারে পাঠানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন, পলাতক যেসকল আসামির সাজা হয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নের প্রক্রিয়া চলমান। তিনি জানিয়েছেন, প্রয়োজনীয় সব ক্ষেত্রে ভারতকে চিঠি প্রদান করা হয়েছে এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আসামি করা হয়েছে।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন