ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

দখলদারদের বাধার মুখে খাল না কেটেই ফিরলেন এমপি-ডিসি


দখলদারদের বাধার মুখে খাল না কেটেই ফিরলেন এমপি-ডিসি

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সরকারি দেলভাষানি খাল দখলমুক্ত করতে গিয়ে দখলদারদের বাধার মুখে উচ্ছেদ অভিযানটি প্রশাসন কর্তৃক স্থগিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে খালটি বাঁধ দিয়ে মাছ চাষ করে আসা ব্যক্তিদের আবেদনের পর মাছ তুলে নেওয়ার জন্য ১৫ দিনের সময় দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের গোমতি এলাকায় দেলভাষানি খালের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু হওয়ানো কথা ছিল। ঘটনাস্থলে অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ মোসা. আতিয়া খাতুন, অন্যান্য সরকারি কর্মকর্তা ও শ্রমিকরা উপস্থিত হন।

কিন্তু উচ্ছেদ কার্যক্রম শুরুর আগেই সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম কাজীর নেতৃত্বে কয়েকজন দখলদার প্রশাসনের কর্মকর্তাদের কাছে খাল না কাটার অনুরোধ জানান। পরে ঘটনাস্থলে সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন পৌঁছালে তাদের কাছেও একই দাবি জানানো হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

দখলদারদের পক্ষ থেকে দাবি করা হয় যে, সরকারি খাল আটকে মাছ চাষে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ করা হয়েছে। এখন খাল কেটে দিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন তারা। এ সময় স্থানীয় বাসিন্দারা সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে দ্রুত খাল দখলমুক্ত করার দাবি জানান।

তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খাল দখল করে মাছ চাষের কারণে স্বাভাবিক পানি প্রবাহ ব্যাহত হচ্ছে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকি বেড়ে যাচ্ছে।

তবে শেষ পর্যন্ত প্রশাসন তাৎক্ষণিক উচ্ছেদ অভিযান পরিচালনা না করে দখলদারদের ১৫ দিনের সময় দেয়। এ সময়ের মধ্যে মাছ তুলে নেওয়ার নির্দেশ দিয়ে কর্মকর্তারা ঘটনাস্থল ত্যাগ করেন।

বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম কাজীর দাবি, তিনি খাল দখল করেননি। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত এক বছর ধরে ছাত্রদল, যুবদল ও দলীয় লোকজন খালটি ভোগদখল করছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, জেলা প্রশাসনের তিন বছর মেয়াদি কর্মপরিকল্পনার আওতায় জেলার প্রাকৃতিক জলাধার ও খাল উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য কৃষকদের জন্য সেচের পানি নিশ্চিত করা এবং প্রাকৃতিক জলসম্পদ সবার ব্যবহারের জন্য উন্মুক্ত করা।

তিনি আরো বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং কৌশলগত কারণে দেলভাষানি খালের ক্ষেত্রে দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত সময় শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাগেরহাট-২ সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, খাল খনন ও অবৈধ দখল উচ্ছেদ সরকারের চলমান কর্মসূচিত অংশ। ইতিমধ্যে বিভিন্ন এলাকায় মাইকিং করে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি খাল ছেড়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, সরকারি খালে মাছ চাষকারীরা অর্থ বিনিয়োগ করেছেন। তাদের আবেদনের পর মানবিক ও কৌশলগত দিক বিবেচনায় মাছ তুলে নেওয়ার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময় শেষ হলে আইন অনুযায়ী খাল সম্পূর্ণ দখলমুক্ত করা হবে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

প্রসঙ্গত, বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়নে ছোট-বড় কয়েকশ সরকারি খাল অবৈধভাবে দখল করে প্রভাবশালীরা মাছ চাষ করছেন। এতে পানি চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা, কৃষি ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৪৮ এম


কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা নারীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আটক

কুমিল্লায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের ঘটনার অভিযোগে অভিযুক্ত খোকন (৫০)-কে আটক করেছে সদর দক্ষিণ মডেল থানার পুলিশ।

ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার কারণেই জেলাজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।

পুলিশের সূত্র অনুযায়ী, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকার একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এই ঘটনা ঘটে। তবে শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনায় আসে।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে সাদা শার্ট এবং লুঙ্গি পরিহিত একজন ব্যক্তি এসে তাকে ধর্ষণ করে। ঘটনার পর অভিযুক্তটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। কিছুক্ষণ পর বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে এসে ওই নারীটিকে দেখতে পান।

ভিডিও বিশ্লেষণ করে পুলিশ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে (৫০) অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে। স্থানীয়দের দাবি, তিনি এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং একজন চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত।

সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরে শনিবার সন্ধ্যায় জেলার বরুড়া উপজেলার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার পর তাঁকে রোববার কুমিল্লার আদালতে পাঠানো হবে।

এদিকে, সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে, তাঁর চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান: প্রবাসীদের ভোগান্তি কমাতে ৮২ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৫০ এম


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান: প্রবাসীদের ভোগান্তি কমাতে ৮২ জন আটক

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় রয়েছে ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান। বিমানবন্দর থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে ৮২ জনকে আটক করেছে।

বিমানবন্দর থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) ভোরে অনুমান ৫:০০ ঘটিকা থেকে বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ এবং ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়েছে।

এই অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জনকে আটক করা হয়। বিমানবন্দর থানা সূত্রে জানা যায় যে, এই এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের কোনো অবস্থাতেই থাকতে দেওয়া হবে না। বর্তমানে পুলিশ টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আটককৃত শিশুদের সুরক্ষার জন্য ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাউফলে ভাবির গায়ে ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে দিলেন ননদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৫১ এম


বাউফলে ভাবির গায়ে ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে দিলেন ননদ

পটুয়াখালীর বাউফলে একটি পারিবারিক বিরোধের কারণে শারমিন বেগম (৩০) নামে এক গৃহবধূর শরীরে ফুটন্ত ভাতের হাঁড়ি ঢেলে ঝলসে দেয়ার অভিযোগ তার আপন ননদের বিরুদ্ধে উঠে এসেছে। ঘটনা ঘটে শনিবার (৪ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রামে। গুরুতর দগ্ধ শারমিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে পাঠানো হয়েছে। অভিযুক্ত সালমা বেগম হচ্ছেন দগ্ধ শারমিনের স্বামী দুলাল প্যাদার ছোট বোন।

পারিবারিক সূত্র থেকে জানা গেছে, দুপুরের সময় শারমিন বেগম রান্নাঘরে চুলায় ভাত বসিয়ে রান্নাঘরের পাশে সবজি কাটছিলেন। এমন সময়ে ননদ সালমা বেগম রান্নাঘরে ঢুকে পূর্বের বিরোধের কারণে ভাবির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে একপর্যায়ে সালমা ক্ষিপ্ত হয়ে উত্তেজিত হয়ে চুলায় থাকা ফুটন্ত ভাতের হাঁড়ি শারমিনের শরীরের ওপর উল্টে দেন। এর ফলে গরম ভাত ও মাড়ের কারণে শারমিনের ঘাড়, বুক, পিঠ, হাত ও পা মারাত্মকভাবে দগ্ধ হয়।

শারমিনের চিৎকার শুনে স্বজন ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেবার পর তার শারীরিক অবস্থা অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে রেফার করেন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান জানান, গরম ভাত ও মাড় আঠালো হওয়ার কারণে তা শরীরের চামড়ার সঙ্গে লেগে যায়। ফলে শারমিন বেগমের শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্ত্রীর ওপর ননদের এমন নৃশংসতায় হতভম্ব স্বামী দুলাল প্যাদা বলেন, ‘আমার বোন সালমা বেগম হঠাৎ করেই এমন ঘটনা ঘটিয়েছে। কী বলবো বুঝতে পারছি না।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী ‘রেড মুন্না’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৫ এম


দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও ছিনতাইকারী ‘রেড মুন্না’ গ্রেফতার

রাজধানী ঢাকা সিটি করপোরেশনের পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পল্লবী থানার পুলিশ একটি দেশীয় অস্ত্র সহ ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতের নাম মোঃ মুন্না, যিনি ওরফে রেড মুন্না হিসেবে পরিচিত (৩৬)।

শনিবার (৪ জুলাই) দুপুরের আনুমানিক ২:৩০ ঘটিকায় পল্লবী থানাধীন বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।

পল্লবী থানার সূত্রে জানানো হয়েছে যে, শনিবার দুপুরে পল্লবী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তারা ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেফতার করে, এ সময় তার হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে পল্লবী থানায় বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন। গ্রেফতারকৃত মুন্না দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের থেকে ছিনতাই ও চাঁদাবাজির কার্যক্রম চালিয়ে আসছিল।

গ্রেফতার সংক্রান্ত ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এ ধরনের অভিযানে অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%