প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
রাজধানী ঢাকা সিটি করপোরেশনের পল্লবী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পল্লবী থানার পুলিশ একটি দেশীয় অস্ত্র সহ ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম মোঃ মুন্না, যিনি ওরফে রেড মুন্না হিসেবে পরিচিত (৩৬)।
শনিবার (৪ জুলাই) দুপুরের আনুমানিক ২:৩০ ঘটিকায় পল্লবী থানাধীন বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
পল্লবী থানার সূত্রে জানানো হয়েছে যে, শনিবার দুপুরে পল্লবী থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানাধীন সেকশন-১১ বাউনিয়াবাদ মুচিপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। তারা ছিনতাইকারী ও শীর্ষ সন্ত্রাসী মুন্না ওরফে রেড মুন্নাকে গ্রেফতার করে, এ সময় তার হেফাজত থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসীর বিরুদ্ধে পল্লবী থানায় বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাদক, চাঁদাবাজি, চুরি, মারামারি, হত্যাচেষ্টা, নারী ও শিশু নির্যাতন। গ্রেফতারকৃত মুন্না দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের থেকে ছিনতাই ও চাঁদাবাজির কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেফতার সংক্রান্ত ঘটনায় পল্লবী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ এ ধরনের অভিযানে অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন