ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মানবসেবায় পুনাকের অঙ্গীকার অব্যাহত থাকবে: নাসিমা ফেরদৌসী


মানবসেবায় পুনাকের অঙ্গীকার অব্যাহত থাকবে: নাসিমা ফেরদৌসী

 বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সামর্থ্য সীমিত হলেও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার অবিচল। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তার মাধ্যমে পুনাক সাধারণ মানুষের পাশে থাকবে বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভানেত্রী প্রফেসর নাসিমা ফেরদৌসী।

শুক্রবার খুলনা মহানগরীর দৌলতপুর থানার পাবলা সবুজ সংঘ মাঠে স্থানীয় জনগণের জন্য নিরাপদ, সুপেয় পানির গভীর নলকূপ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পুনাকের উদ্যোগে স্থানীয় জনগণের বিশুদ্ধ পানির সংকট নিরসনে এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন নাসিমা ফেরদৌসী। এ সময় তিনি মাঠ প্রাঙ্গণে একটি 'ক্রিসমাস ট্রি' চারা রোপণ করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করা পুনাকের মানবিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ। খুলনা অঞ্চলে লবণাক্ততার কারণে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির তীব্র সংকট রয়েছে। এ অঞ্চলের মানুষ হিসেবে তিনি নিজেও সেই বাস্তবতার সঙ্গে পরিচিত। স্থানীয় মানুষের দীর্ঘদিনের এ দুর্ভোগ লাঘবের লক্ষ্যেই পুনাকের উদ্যোগে গভীর নলকূপটি স্থাপন করা হয়েছে।

এ মহতী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের কার্যক্রম তুলে ধরে পুনাক সভানেত্রী বলেন, পুনাক তিন দশকেরও বেশি সময় ধরে পুলিশ পরিবারের কল্যাণ, নারী উন্নয়ন এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পুলিশ পরিবারের নারীদের স্বাবলম্বী করে তুলতে সেলাই, কম্পিউটার ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি পুনাক বিনামূল্যে চক্ষু শিবির, ছানি অপারেশন, থ্যালাসেমিয়া পরীক্ষা, শীতবস্ত্র বিতরণ এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুনাক কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী সাবিনা আওলাদ, তানভীন সুমি, নাজমুন নাহার, খন্দকার আইরিন পারভীন ও শারমীন সিদ্দিকা, সাধারণ সম্পাদিকা কানিজ ফাতেমা, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাবিয়া সুলতানা, কোষাধ্যক্ষ নাসরিন সুলতানা, সমাজকল্যাণ সম্পাদিকা আসমা খানম, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদিকা উম্মে হাসনাত শাহনাজ, যোগাযোগ সম্পাদিকা হেলেন মোশাররফ, উৎপাদন সম্পাদিকা ফারজানা জামান, আইন সম্পাদিকা নাজমুন নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদিকা লিমা আক্তার এবং দপ্তর সম্পাদিকা ফেরদৌসী খানম (জুঁই) উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নগর ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১২ এম


নগর ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা সম্পর্কে বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন ও পানি নিষ্কাশন ব্যবস্থার সার্বিক অবস্থার সরেজমিন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে তিনি নিজে গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তিনি কিছু অঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনা ও নগর সেবার পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তার সঙ্গে উদ্ভূত সমস্যাগুলোর চিহ্নিতকরণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বরতদের দ্রুততা এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কঠোর নির্দেশ প্রদান করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আজ বিকেলে হঠাৎ করেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনকে নিজের বাসভবনে ডেকে নেন প্রধানমন্ত্রী। পরে তাদের সঙ্গে নিয়ে বিকেল সাড়ে ৩টায় তিনি সরেজমিন নগর পরিদর্শনে বের হন।

প্রধানমন্ত্রী পরিদর্শনের পুরো সময়টি নিজেই গাড়ি চালিয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুট প্রদক্ষিণ করেন। তার পরিদর্শনের রুটের মধ্যে ছিল–ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরা (সেক্টর ৩, ৪, ৫ ও ৬), এয়ারপোর্ট রোড, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট, মোহাম্মদপুর, সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড, জাপান গার্ডেন সিটি, শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ঢাকা সংলগ্ন ক্যান্টনমেন্ট এলাকা, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী। দীর্ঘ রুট পরিদর্শন শেষে তিনি গুলশানের বাসভবনে ফিরে আসেন।

এ সময় তিনি নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য অপসারণ ব্যবস্থা, ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সড়কের পাশে ও আইল্যান্ডে বৃক্ষরোপণ এবং সবুজায়নের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারের সর্বস্তরে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৮ এম


সরকারের সর্বস্তরে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেন বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান প্রশ্ন তুলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যদি না চান, তাহলে সরকারের সবাই কীভাবে দুর্নীতিতে জড়িয়েছে। জামায়াতের আমির বলেন, যখন সরকার নিজেই ব্যর্থতার দায় স্বীকার করেছে, তখন নৈতিক দিক থেকে তাদের দেশ পরিচালনার অধিকার হারিয়েছে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের সময় এসব কথা বলেছেন বিরোধীদলীয় নেতা।

গতকাল বৃহস্পতিবার, এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতায় তিনি দেখছেন যে, কিছুই বদলায়নি। যারা ঘুষ খেত তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দিফিকির করছে, একইভাবে যারা আটকে দিতো ভালো একটি কাজকে, তারা আটকে দিচ্ছে। মির্জা ফখরুলের ভাষ্যমতে, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া পাঁচ মাসে আর কোনো বদল হয়নি।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা দেখি প্রধানমন্ত্রীর ইশারায় সব কিছু চলে। তাহলে তার ইশারায় দুর্নীতি বন্ধ হয় না কেন? ব্যর্থতার দায় যখন তারা নিজেরাই স্বীকার করছেন, তখন এই সরকারের আর ক্ষমতায় থাকার নৈতিকতা থাকে কি না, সেটি প্রশ্ন।

তিনি বলেন, মির্জা ফখরুলের ভাষ্যমতে, একজন ছাড়া সবাই দুর্নীতিতে লিপ্ত আছেন, আর সেই একজন হচ্ছেন তারেক রহমান। বিষয়টি আমার কাছে বোধগম্য নয়। তারেক রহমান তো প্রধানমন্ত্রী। যদি তিনি দুর্নীতি না চান, তাহলে সবাই কীভাবে দুর্নীতিতে জড়ায়? আমরা তো দেখি, তার ইশারাতেই সবকিছু চলে। তাহলে তার ইশারায় কি দুর্নীতি বন্ধ হয় না?

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, বিএনপি নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। তিনি বলেন, দেড় কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বাসস্ট্যান্ড, ট্রাকস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজির মাধ্যমে যে অবৈধ উপার্জনের ব্যবস্থা তৈরি হয়েছে, সেটাকেই যেন চাকরি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে শ্রমিকদের আত্মত্যাগের কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা আরো বলেন, শহীদদের মধ্যে সবচেয়ে বেশি শ্রমিক। সেই শ্রমিকরা আজ চাঁদাবাজির শিকার। একজন হুইপ বলেছেন, বিদেশ থেকে কেউ এসে দেশ চালালেও চাঁদাবাজি বন্ধ করা যাবে না। এই বক্তব্য সত্য হলে, তবে তা চাঁদাবাজির একটি বৈধ কাঠামো দাঁড় করানোর অংশ।

সম্মেলনে পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদের সভাপতিত্বে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপিসহ কেন্দ্রীয় নেতারা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সংগঠনের ৫১ সদস্যের বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পরিবহন শ্রমিক ফেডারেশনের ১২ দফা দাবিকে সমর্থন জানান জামায়াত আমির।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশীয় পেনিসিলিন উৎপাদনে নতুন অধ্যায়, মিরসরাইয়ের কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ এম


দেশীয় পেনিসিলিন উৎপাদনে নতুন অধ্যায়, মিরসরাইয়ের কারখানায় পরীক্ষামূলক উৎপাদন শুরু

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে (এনএসোইজেড) প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগে নির্মিত তাদের নতুন কারখানায় পেনিসিলিনের পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস। কোম্পানিটির প্রত্যাশা, আগামী মাসের মধ্যে বাণিজ্যিকভাবে এ অ্যান্টিবায়োটিক বাজারজাত করা সম্ভব হবে। তাদের এই উদ্যোগের মাধ্যমে এই শিল্পাঞ্চলের প্রথম কোম্পানি হিসেবে ওষুধ উৎপাদন শুরু হলো।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালসের সিইও মো. হালিমুজ্জামান জানিয়েছেন, কারখানাটি প্রয়োজনীয় সব লাইসেন্স পেয়েছে এবং জুনের শেষ সপ্তাহ থেকে পরীক্ষামূলক উৎপাদন চালিয়ে যাচ্ছে।

হালিমুজ্জামান জানান, প্রকল্পটিতে এখন পর্যন্ত প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে কারখানায় প্রায় ৩০০ জনের কর্মসংস্থান প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে খুব কম কোম্পানিই পেনিসিলিন উৎপাদনে আগ্রহ দেখাচ্ছে, কারণ দেশে পরবর্তী প্রজন্মের সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেশি। তবে, বিশ্ববাজারে এখনও পেনিসিলিনই সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক হিসেবে বিবেচিত। তাই সেই সম্ভাবনা মাথায় রেখেই আমরা আন্তর্জাতিক মানের পেনিসিলিন ফ্যাসিলিটি তৈরি করেছি।

প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল এই কারখানায় ফিনিশড ওষুধপণ্যের পাশাপাশি অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস (এপিআই) বা ওষুধের মূল কাঁচামাল উৎপাদনের। তবে এখনও এপিআই উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।

হালিমুজ্জামান বলেন, মুন্সিগঞ্জের এপিআই পার্কে উৎপাদন শুরু করা প্রথম কোম্পানি ছিল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস এবং সেখানে তারা ইতিমধ্যে বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে পৌঁছেছে।

শিল্পোদ্যোক্তারা জানিয়েছেন, এনএসইজেডের জন্য প্রতিশ্রুত অনেক অবকাঠামোগত সুবিধা এখনও সম্পন্ন হয়নি। তারা মনে করেন, সরকার যদি তাদের পরিকল্পনাগুলো পুরোপুরি বাস্তবায়ন করে তবে ব্যবসায়ীরা ব্যাপকভাবে উপকৃত হতে পারবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের জম্মু ও কাশ্মীরের দুষ্কৃতীদের গুলিতে ছত্তিশগড়ের এক শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৫ এম


ভারতের জম্মু ও কাশ্মীরের  দুষ্কৃতীদের গুলিতে ছত্তিশগড়ের এক শ্রমিক নিহত

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় অবস্থিত একটি ইটভাটায় কর্মরত শ্রমিকদের উপর বন্দুকধারীদের গুলিতে ছত্তিশগড়ের একজন পরিযায়ী শ্রমিক নিহত হয়েছেন। শোকাবহ এই ঘটনায় একজন শ্রমিক আহতও হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা বেলায় দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার কেলাম এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, হামলায় আহত দুই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে চিকিৎসकों দ্বারা মৃত ঘোষণা করা হয়। অন্য আহত শ্রমিককে অনন্তনাগ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরে, জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হামলার নিন্দা প্রকাশ করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বার্তায় জানান, এই ঘটনার পর পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) এবং ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তিনি অতি শীঘ্রই আলাপ করেছেন। হামলাকারীদের খুঁজে বের করার জন্য নিরাপত্তা বাহিনীকে অভিযান জোরদারের নির্দেশও দেন তিনি।

তিনি জানান, জম্মু ও কাশ্মীরের পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে অভিযান শুরু করেছে। আহত শ্রমিকের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে এবং নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

জম্মু ও কাশ্মীরের বিভিন্ন রাজনৈতিক দলও এ হামলার নিন্দা জানিয়েছে। পিপলস কনফারেন্স এক বিবৃতিতে নিরীহ বেসামরিক মানুষের ওপর হামলাকে মানবতা ও শান্তির পরিপন্থী হিসেবে উল্লেখ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহত শ্রমিকের দ্রুত সুস্থতা কামনা করেন।

পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি হামলাকে ‘অকল্পনীয় নিষ্ঠুরতা’ আখ্যা দিয়ে বলেন, জীবিকার সন্ধানে দূর রাজ্য থেকে আসা শ্রমিকদের লক্ষ্য করে এ জাতীয় সহিংসতা কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

পার্টির সভাপতি আলতাফ বুখারিও এ ঘটনাকে মর্মান্তিক ও অমানবিক হিসেবে উল্লেখ করে হামলার নিন্দা জানিয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%