ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ উদযাপন করতে গিয়ে স্পেনে নিহত


বিশ্বকাপ উদযাপন করতে গিয়ে স্পেনে নিহত

২০২৬ ফুটবল বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। দ্বিতীয়বারের মতো এই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর স্পেনের জাতীয় দলের ঐতিহাসিক ট্রফি জয়ের উৎসবে এসেছে এক চরম শোকের ছায়া। এই গণ-উদ্‌যাপনের সময় স্পেনের পশ্চিমাঞ্চলে একটি ঝরনার (ফাউন্টেন) একাংশ ধসে পড়ে ১৩ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুজন। বাংলাদেশের জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির জরুরি সেবা বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) প্রথম প্রহরে মধ্যরাতের ঠিক পরপরই পর্তুগাল সীমান্তবর্তী সালামানকা প্রদেশের প্রায় ১২ হাজার বাসিন্দার ঐতিহাসিক শহর ‘সিউদাদ রদ্রিগো’-তে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্পেন বিশ্বজয়ের স্বাদ পাওয়ার পরপরই জয়ের উল্লাসে মাতোয়ারা হয়ে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত আরবোল গর্দো ঝরনার চারপাশে শত শত স্থানীয় বাসিন্দা জড়ো হয়েছিলেন। উদ্‌যাপনের একপর্যায়ে স্মৃতিস্তম্ভটির ওপরের অংশ হঠাৎ ভেঙে আলগা হয়ে নিচে উপস্থিত লোকজনের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলে এক কিশোরের মৃত্যু ঘটে এবং কয়েকজন গুরুতর আহত হন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এই হৃদয়বিদারক ঘটনায় সিউদাদ রদ্রিগো পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে গভীর শোক ও ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পুরো শহর আজ এই আকস্মিক ক্ষতিতে স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও বন্ধুদের এই গভীর শোকে শরিক হচ্ছি। স্প্যানিশ জাতীয় দলের বিশ্বকাপ জয়ের যে আনন্দ উদ্‌যাপন হওয়ার কথা ছিল, তা আজ এক ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিল।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাগড়াছড়িতে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৩ পি.এম


খাগড়াছড়িতে পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে

খাগড়াছড়ি পৌরসভার জন্য ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকেলে পৌর হল রুমে পৌর প্রশাসক রুমানা আক্তার এ বাজেট ঘোষণা করেন।

তিনি ১৩৯ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার ৫০০ টাকার বাজেট ঘোষণা করেন।

এই বাজেটে আয় হিসেবে ৪০ কোটি ৮৩ লাখ ১৩ হাজার ৮০০ টাকা ধরা হয়েছে। সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতন হিসেবে।

বাজেট অনুষ্ঠানে পৌর কর্তৃপক্ষ, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে বাংলাদেশির নামকরণ সড়ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


নিউইয়র্কে বাংলাদেশির নামকরণ সড়ক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বাংলাদেশি বংশোদ্ভূত এনওয়াইপিডি কর্মকর্তা ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলামের স্মৃতিকে চিরস্মরণীয় করার উদ্দেশ্যে ব্রঙ্কসে একটি সড়কের নাম তার নামে উৎসর্গীকৃত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৮ জুলাই) সাউন্ডভিউ এলাকার ইস্ট ১৭২তম স্ট্রিট ও বিচ অ্যাভিনিউয়ের সংযোগস্থলে আনুষ্ঠানিকভাবে "ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে" নামফলক উন্মোচন করা হয়। নিউইয়র্ক শহর কর্তৃপক্ষ এই বীর পুলিশ কর্মকর্তার অনন্য আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে বড় উদ্যোগ গ্রহণ করেছে।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে দিদারুল ইসলামের স্ত্রী, সন্তান, স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কমিশনার জেসিকা টিশ, তার সহকর্মী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। ঘটনাস্থলে আবেগঘন বক্তব্য প্রদান করেন এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ।

তিনি উল্লেখ করেন যে, দিদারুল ইসলাম শুধু একজন সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন না; তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ স্বামী, পিতা এবং কমিউনিটির জন্য এক মহান আদর্শ সদস্য। কমিশনার আরও বলেছেন, তার নাম এখন থেকে নিউইয়র্কের ইতিহাসের একটি স্থায়ী অংশ হয়ে থাকবে।

স্মরণীয় ও আবেগঘন এই নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের স্ত্রী, যিনি তিন সন্তান নিয়ে সেখানে হাজির হন। স্বামীর মৃত্যুর সময় তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং অনুষ্ঠানে অংশ নিয়ে পরিবারের সদস্যরা জানান যে, এই সম্মান তাদের জন্য অনেক বড় গর্বের বিষয়। কিন্তু একই সঙ্গে তারা উল্লেখ করেন যে, প্রিয়জনকে হারানোর এই বেদনা কখনো মুছে যাবে না।

ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ম্যানহাটনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউ ভবনে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন। সে সময় বন্দুকধারী শেন ডেভন তামুরার গুলিতে তিনি নির্মমভাবে নিহত হন। ওই ভয়াবহ হামলায় মোট চারজন নিরীহ মানুষ প্রাণ হারান এবং হামলাকারী নিজেও পরবর্তীতে আত্মহত্যা করেন। তদন্তে জানা যায় যে হামলাকারী ন্যাশনাল ফুটবল লিগকে লক্ষ্য করে হামলা চালাতে এসেছিল এবং সে দীর্ঘদিন ধরে ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথি রোগে আক্রান্ত হওয়ার বিষয়ে বিশ্বাস করছিল, যা পরে ময়নাতদন্তে নিশ্চিতও হয়েছে।

দিদারুল ইসলামের অকাল ও আকস্মিক মৃত্যু কেবল নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিকেই স্তব্ধ করেনি; পুরো শহরও গভীরভাবে শোকাহত ও নাড়া দিয়েছে। তার অনন্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সড়কের এই নামকরণকে নিউইয়র্ক কর্তৃপক্ষ একজন সাহসী পুলিশ কর্মকর্তার প্রতি শহরের স্থায়ী শ্রদ্ধা হিসেবে উল্লেখ করেছে। চিরকাল এই সড়কটি তার বীরত্বের কথা মনে করিয়ে দেবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর চালু হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল ১৬ ডিসেম্বর চালু হচ্ছে’

সরকারের নির্দেশনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্যে কাজ করছে বেবিচক।

অগাস্টের শেষের দিকে অথবা সেপ্টেম্বের শুরুতে থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপানকে দেয়ার বিষয়ে চুক্তি হতে পারে, এমনটি আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

সোমবার (২০ জুলাই) দুপুরে সিভিল অ্যাভিয়েশন এবং এয়ার ট্রাফিক অপারেশন বিষয়ক কর্মশালার সময় এসব কথা বলেন তিনি।

একইসঙ্গে, বিমানবন্দরের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় নিয়ে গণমাধ্যমকর্মীদের বিমানবন্দর এলাকায় ড্রোন ব্যবহার না করতে অনুরোধ করা হয়। ফলে বলা হয়েছে অত্র এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ বছরই শাহজালাল বিমানবন্দরের জন্য এন্টি ড্রোন সিস্টেম কেনা হবে।

এছাড়াও, এয়ার ট্রাফিক কন্ট্রোল-এটিসি স্থাপিত হওয়ার ফলে দেশের সমুদ্রসীমায় বিদেশি উড়োজাহাজের ফ্লাইট চার্জ করার মাধ্যমে প্রতিবছর ৮ শতাংশ রাজস্ব আদায় বাড়বে বলেও জানায় বেবিচক। কর্মশালার শেষে, কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের কাছে সনদ তুলে দেন বেবিচক চেয়ারম্যান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনের বাইরে কোনো পুশ ইন নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


আইনের বাইরে কোনো পুশ ইন নয়, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত বা অন্য দেশের সীমান্তের মাধ্যমে অবৈধভাবে কোনো অনুপ্রবেশ বা পুশ ইন করতে দেওয়া হবে না জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়ার বাইরে কাউকে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়ার অনুমতি নেই।

সোমবার (২০ জুলাই) পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা অবৈধভাবে একজনকেও দেশে পুশ ইন হতে দিইনি। আমাদের বর্ডার গার্ড ও সচেতন জনগণের সহায়তায় আমরা এখনো পর্যন্ত সফলভাবে তা ঠেকাতে পারছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কিছু কিছু অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনার সংখ্যা খুব বেশি নয় এবং সেসব অনুপ্রবেশকারীর বিষয়ে সরকার ইতোমধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, ‘আমরা কাউকে পুশ ইন করতে দিইনি।’

তিনি আরও জানান, ‘আমরা এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে যাইনি। তবে মিয়ানমার সীমান্তে একটি কাঁটাতারের বেড়া নির্মাণ করার বিষয়ে প্রস্তাব রয়েছে।’

সালাহউদ্দিন আহমদ বলেন, অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সীমান্তের তুলনায় মিয়ানমার সীমান্তের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মিয়ানমার সরকার বা সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রমের কারণে বাংলাদেশ বর্তমানে কঠিন পরিস্থিতি মুখোমুখি হয়েছে। এসব সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়ছে।

তিনি উদ্বেগ প্রকাশ করেন, ‘এই অস্থিতিশীলতার ফলে মাদক চোরাচালান বেড়ে যাচ্ছে এবং মাঝে মধ্যে ওপার থেকে আসা গোলাগুলির কারণে আমাদের নাগরিকদের প্রাণহানি হচ্ছে।’

সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাইন দুর্ঘটনা রোধে সরকার বিজিবিকে ইতিমধ্যে মাইন শনাক্তকরণের যন্ত্রপাতি সরবরাহ করেছে। তিনি জানান, বিজিবির সদস্যরা এই যন্ত্রপাতি ব্যবহার করে কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বিজিবির লোকবল বৃদ্ধি, যানবাহন, সরঞ্জাম ও অস্ত্র সংগ্রহের মাধ্যমে বাহিনীকে আরও শক্তিশালী করতে সরকার প্রাথমিকভাবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। এসব পদক্ষেপের লক্ষ্য হলো—সীমান্তে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তথ্যের ভিত্তিতে বাহিনীর অভিযান পরিচালনা করার সক্ষমতা বৃদ্ধি করা।

মাদক চোরাচালান রোধে বিজিবির গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, নতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) প্রাথমিকভাবে বিজিবির ডগ স্কোয়াডের সহায়তা নেবে। যদিও আইনে ডিএনসির নিজস্ব ডগ স্কোয়াড তৈরির সুযোগ আছে, তবে সেটি তৈরিতে সময় লাগবে বলে আপাতত বিজিবির সহযোগিতা গ্রহণ করা হবে।

সাম্প্রতিক বন্যায় বিজিবির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, বিজিবির সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং ড্রোন ব্যবহার করে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানোর কার্যক্রমে সহযোগিতা করেছেন। সীমান্ত পাহারার মূল দায়িত্বের পাশাপাশি বিজিবির এই ধরনের জনসম্পৃক্ত ও উন্নয়নমূলক কার্যক্রম আরও বাড়ানোর ওপর তিনি জোর দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%