ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মৌলভীবাজারের চা বাগানে বিশাল অজগর উদ্ধার


মৌলভীবাজারের চা বাগানে বিশাল অজগর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় জাগছড়া চা বাগান থেকে উদ্ধার করা হয়েছে একটি বিশাল আকৃতির অজগর। এই অজগরটির দৈর্ঘ্য কিন্তু প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চা বাগানের ১৭ নম্বর সেকশন থেকে সাপটি উদ্ধার করা হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চা-শ্রমিকরা যখন বাগানে কাজ করছিলেন, তখন হঠাৎ বিশাল আকৃতির অজগরটি তাদের সামনে আসে। সাপটি দেখে শ্রমিকরা আতঙ্কিত হয়ে কাজে বিরতি দেন। এরপর তারা সেলিম মিয়াকে বিষয়টি জানিয়ে দেন, যিনি ওই চা বাগানের দায়িত্বে আছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

ঘটনার খবর পেয়ে বনবিভাগ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে হাজির হন। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ এবং বনবিভাগের সদস্যদের যৌথ অভিযানে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন আনুমানিক ৩০ কেজি বলে সংশ্লিষ্টরা জানান।

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবসে চা বাগান থেকে এই বিশাল অজগর উদ্ধারের ঘটনা স্থানীয় মানুষের মধ্যে কৌতূহল তৈরি করেছে। বন্যপ্রাণী সংরক্ষণ এবং নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও আলোকপাত করা হয়েছে।

এই বিষয়টি সম্পর্কে বাংলাদেশ অধিদপ্তরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা এবং তরুণ বন্যপ্রাণী গবেষক জোহরা মিলা বলেন, অজগর নির্বিষ সাপ। এটি নিশাচর এবং খুবই অলস প্রকৃতির, প্রয়োজন ছাড়া নড়াচড়াও করে না। এই প্রজাতিটি সাধারণত গাছে একাকী থাকে তবে প্রজননকালে জোড়া বাঁধে। সাধারণত মার্চ থেকে জুনের মধ্যে এদের প্রজননকাল হয়। দেশে ম্যানগ্রোভ বন, ঘাসযুক্ত জমি, চট্টগ্রাম ও সিলেটের চিরসবুজ পাহাড়ি বনে এদের দেখা যায়।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

জোহরা মিলা আরও জানান, সাপটি সাধারণত মানুষের ক্ষতি করে না এবং খাদ্য হিসেবে এরা ইঁদুর, কচ্ছপের ডিম, সাপ, বন মুরগি, পাখি, এবং ছোট বন্যপ্রাণী খায়। তবে সাপটি নিজের আকারের চেয়ে অনেক বড় প্রাণী সহজেই গিলে খেতে সক্ষম।

তিনি সতর্ক করে বলেন, চামড়ার জন্য সাপটি পাচারকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যার ফলে আমাদের বনাঞ্চল থেকে এটি দিন দিন হারিয়ে যাচ্ছে। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী এই বন্যপ্রাণীটি সংরক্ষিত, এজন্য এটি হত্যা বা এর যে কোনো ক্ষতি করা শাস্তিযোগ্য অপরাধ।

ভবিষ্যতে কোনো বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত হয়ে হত্যা না করে বন বিভাগ বা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেওয়ার জন্য স্থানীয় জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: ধামরাইয়ে পরিত্যক্ত গোডাউনে আগুন, ৫ লাখ টাকার সম্পদ উদ্ধার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভী আদালতে হাজিরা দিয়ে বললেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


আইভী আদালতে হাজিরা দিয়ে বললেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী’

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং গাড়ি ভাঙচুর মামলায় সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আদালতে সশরীরে হাজিরা দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরির আদালতে তিনি উপস্থিত হয়ে হাজিরা দেন।

হাজিরা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইভী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে হত্যা, জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছি। নির্দোষ হয়েও এখন আমি অপরাধী হয়েছি। আজকে আমিই কি অপরাধী? যাই হোক, এটার বিচার আল্লাহ আছে নারায়ণগঞ্জবাসী আছে তারা দেখবে।’

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আইভী দীর্ঘদিন কারাবন্দি থাকায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আসামির পরিবর্তে আইনজীবীর হাজিরার আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। ফলে অভিযোগপত্র দাখিল ও বিচারের জন্য মামলাটি সংশ্লিষ্ট আদালতে স্থানান্তর হওয়ার আগ পর্যন্ত আইভীর পরিবর্তে তার আইনজীবী আদালতে হাজিরা দেবেন। তবে বিচার কার্যক্রম শুরু হলে এবং সাক্ষ্য গ্রহণের সময় আসামিকে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে।

এ দিকে আদালতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃংখলা বাহিনী।

উল্লেখ্য, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ৫টি মামলায় ২০২৫ সালের ৯ মে নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। পরে তাকে আদালতে নেয়ার সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় ১২ মে পুলিশ বাদী হয়ে আইভীসহ ৬৯ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে আইভীর বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মোট ১২টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ এক বছর কারাভোগের পর উচ্চ আদালত থেকে সবগুলো মামলায় জামিন পেয়ে গত ৩ জুন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান আইভী।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআই খাতে অনিশ্চয়তার আঘাত, চিপ কোম্পানির শেয়ারে ব্যাপক দরপতন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:১৬ পি.এম


এআই খাতে অনিশ্চয়তার আঘাত, চিপ কোম্পানির শেয়ারে ব্যাপক দরপতন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাত নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়ে যাওয়ার ফলস্বরূপ যুক্তরাষ্ট্র ও এশিয়ার প্রধান চিপ নির্মাতা কোম্পানির শেয়ারদামে ব্যাপক পতন দেখা গেছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত এ ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালবেলা দক্ষিণ কোরিয়ার প্রধান শেয়ার সূচক কোসপি ৮ শতাংশের বেশি পড়ে যাওয়ার কারণে কর্তৃপক্ষ লেনদেন সাময়িকভাবে বন্ধ করে দেয়। ২০ মিনিট পর লেনদেন আবার শুরু হলেও বিক্রির চাপ কমানোর জন্য তা কার্যকর হয়নি। দিন শেষে নির্ধারিত সূচকটি ১০.৮ শতাংশ দর হারাল।

এই পতনের নেতৃত্বে এল প্রযুক্তি খাত। দক্ষিণ কোরিয়ার শীর্ষ দুই চিপ নির্মাতা স্যামসাং ইলেকট্রনিক্স এবং এসকেজে হাইনিক্সের শেয়ার দাম ১৩ শতাংশেরও বেশি কমে যায়।

এর আগে সোমবার নিউ ইয়র্কে এআই চিপ নির্মাতা এনভিডিয়ার শেয়ার ৫ শতাংশ কমে গিয়েছিল। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানির অবস্থান হারিয়ে আবার অ্যাপলের নিচে চলে আসে।

প্রযুক্তিনির্ভর কোসপি সূচকে চলতি বছর একাধিকবার ‘সার্কিট ব্রেকার’ চালু করা হয়েছে। শেয়ারবাজারে আতঙ্কিত বিক্রি সাময়িকভাবে থামানোর জন্য এই ব্যবস্থা ব্যবহার করা হয়।

বছরের শুরু থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত কোসপি সূচকের মূল্য দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ার পরে, সূচকটি তার মূল্যের প্রায় এক-তৃতীয়াংশ হারিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে খুচরা বিনিয়োগকারীর সংখ্যা বেড়ে যাওয়া বাজারে অস্থিরতা বৃদ্ধি করেছে।

এদিকে সোমবার যুক্তরাষ্ট্রে তালিকাভুক্ত এসকেজে হাইনিক্সের শেয়ারের দাম ৭.৫ শতাংশ কমে ১৪৯ ডলারে নেমে আসে। এটি ৯ জুলাই নাসডাকে কোম্পানিটির রেকর্ড গড়া অভিষেকের সময় নির্ধারিত অফার মূল্যেরও নিচে।

জাপানেও একই পরিস্থিতি পরিলক্ষিত হয়েছে। প্রযুক্তি কোম্পানিগুলির আধিপত্য থাকা নিক্কেই ২২৫ সূচক প্রায় ৪ শতাংশ কমে দিনের লেনদেন শেষ করেছে।

এদিকে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, একটি বড় ডেটা সেন্টার প্রকল্পের অংশ হিসেবে ওপেনএআইকে প্রায় ২৫০ বিলিয়ন ডলার অর্থায়ন নিয়ে আলোচনা করছে এনভিডিয়া। এই প্রতিবেদন প্রকাশের পর কোম্পানির শেয়ারের দাম আরও চাপে পড়ে।

এ বিষয়ে মন্তব্যের জন্য বিবিসি এনভিডিয়া ও ওপেনএআইয়ের সঙ্গে যোগাযোগ করেছে।

এনভিডিয়ার শেয়ারের দরপতনের ফলে অ্যাপল আবার বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানির অবস্থান ফিরে পেয়েছে। চলতি বছরে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান টেন ক্যাপের প্রতিষ্ঠাতা জুন বেই লিউ বিবিসিকে বলেন, এআই উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ এবং চীনের ক্রমবর্ধমান প্রতিযোগিতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই অনেক বিনিয়োগকারী এখন মুনাফা তুলে নিচ্ছেন। তবে যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুম শেষ হলে তারা আবার এসব প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ারে বিনিয়োগে ফিরতে পারেন।

অন্যদিকে চীনের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান চ্যাংজিন মেমোরি টেকনোলজিস (সিএক্সএমটি) শেয়ারবাজারে অভিষেকের সঙ্গে সঙ্গেই আলোচনায় এসেছে। সোমবার সাংহাই স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৪৭০ শতাংশ বেড়ে যায়। কোম্পানিটি জানিয়েছে, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে সংগ্রহ করা অর্থের বেশিরভাগই উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে ব্যয় করা হবে।

সিএক্সএমটি ডাইনামিক র‌্যান্ডম অ্যাক্সেস মেমোরি (ড্রাম) চিপ উৎপাদন করে। এসব চিপ এআই ডেটা সেন্টার, মোবাইল ফোন, ব্যক্তিগত কম্পিউটার, ট্যাবলেটসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে গু-লি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


রাজধানীতে কলেজ শিক্ষার্থীকে গু-লি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. করিম (১৮) নামের এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের ছাত্র।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে উক্ত ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় করিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

করিমের বাবা রফিকুল ইসলাম জানিয়েছেন, তারা মানিকদি আমতলাতেই বসবাস করেন। রাতের বেলায় তিনিই ছেলেকে দোকান থেকে মশার কয়েল কিনে আনতে পাঠিয়েছিলেন। এরপর করিম গলির দোকান থেকে কয়েল কিনে তুহিন নামের এক বন্ধুর সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিয়ে একাই বাসায় ফিরছিল। উক্ত আমতলা এলাকার '৩২ মালিকের বিল্ডিং' নামে পরিচিত বাড়ির সামনে দিয়ে আসার সময় অন্ধকার থেকে এলোপাতাড়ি গুলি করা হয়। ফলে করিমের দুই পায়ে গুলি লাগে।

স্থানীয় লোকজন ওই সময় বাসায় খবর দিয়ে করিমকে উদ্ধার করে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই চিকিৎসকরা অস্ত্রোপচার করে তার ডান পা থেকে একটি গুলি বের করেন। আর জানান, বাম পায়ের গুলিটি ঘটনার সময়েই বেরিয়ে গেছে।

তিনি আবারও জানান, রাতেই চিকিৎসা শেষে চিকিৎসকরা করিমকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। এই ঘটনায় কাউকেই অপরাধী হিসেবে জানা নেই। করিমের সঙ্গে এলাকার কোনো ব্যক্তির দ্বন্দ্ব নেই।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. ফারুক জানিয়েছেন, ঘটনাটি ক্যান্টনমেন্ট থানার পুলিশকে জানানো হয়েছে। তারা বিষয়টির তদন্ত করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাপের মুখে পোশাক খাত, সমাধানের খোঁজে সংশ্লিষ্টরা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


চাপের মুখে পোশাক খাত, সমাধানের খোঁজে সংশ্লিষ্টরা

দেশের তৈরি পোশাক খাতের জন্য ৫০ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে রয়েছে জ্বালানি সংকট, অন্যদিকে নানা জটিলতার কারণে ক্রিয়াশীল প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টিকে থাকতে না পেরে ক্রয়াদেশ হারাচ্ছে ব্যবসায়ীরা। কাঁচামাল আমদানি পূর্বক পোশাক রফতানিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জটিলতা ব্যবসায়ীদের জন্য সমস্যার সৃষ্টি করছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, ভারত বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে বাংলাদেশের ক্রয়াদেশ নিজেদের দিকে আকৃষ্ট করছে।

বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত পাঁচ অর্থবছরে একবারও রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে রফতানি আয় হয়েছে ৩৮ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলার, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৪৪ দশমিক ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। চলতি ২০২৬-২৭ অর্থবছরে মোট ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রফতানি লক্ষ্যমাত্রার মধ্যে তৈরি পোশাক খাত থেকেই ৫০ বিলিয়ন মার্কিন ডলার আয় করা হবে, এমন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজিএমইএর পরিচালক রাকিবুল আলম চৌধুরী মন্তব্য করেন, নতুন বাজারে প্রবেশ বা নতুন ফ্যাশনেবল পণ্য উৎপাদনের ক্ষেত্রে এইচএস কোডের জটিলতা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই প্রতিবন্ধকতার কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে পড়ছে।

সদ্য সমাপ্ত অর্থবছরে যুক্তরাষ্ট্রে ৭ দশমিক ৭৪ বিলিয়ন, ইউরোপীয় ইউনিয়নের ২৭টিতে ১৯ বিলিয়ন এবং যুক্তরাজ্যে ৪ দশমিক ৩৮ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। অপ্রচলিত বাজারগুলোতে রফতানি হয়েছে ৬ দশমিক ১৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য। তবে আগের বছরের তুলনায় এই আয় কিছুটা কম।

বিজিএমইএর সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী জানান, একটি কারখানা আধুনিকায়নে প্রায় ১০ লাখ ডলার প্রয়োজন। কিন্ত বর্তমান সুদের হার ১২ থেকে ১৪ শতাংশ হওয়ায়, ঋণ নিয়ে কারখানা উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। ফলে স্বল্প সুদে অর্থায়নের প্রয়োজন অনুভব করা হচ্ছে।

ব্যবসায়ীদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে মন্দা আনছে। ফলে আমদানিকারক দেশগুলোয় তৈরি পোশাকের চাহিদা কমছে। অল্প কিছু ক্রয়াদেশ পাওয়ার পরেও সেখানে মূল্য কমানোর চাপ রয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারত ক্রেতাদের বাড়তি সুযোগ-সুবিধা দিয়ে নিজেদের দিকে ক্রয়াদেশগুলো টেনেছে।

বিজিএমইএর পরিচালক এমডি এম মহিউদ্দিন চৌধুরী জানিয়েছেন, ক্রয়াদেশ ধরে রাখতে গিয়ে পণ্যের দাম নিয়ে এমন পর্যায়ে দর-কষাকষি করতে হচ্ছে, যা বাংলাদেশের পক্ষে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অথচ প্রতিবেশী দেশগুলো কীভাবে তা করছে, সেটিই এখন প্রশ্ন।

দেশের তৈরি পোশাক শিল্পের অধিকাংশ কাঁচামাল চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হয়। রফতানিযোগ্য পণ্যও এই বন্দর দিয়েই জাহাজীকরণ করা হয়। আমদানি-রফতানির শুল্কায়নের দায়িত্বে রয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।

ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম বন্দর, জাতীয় রাজস্ব বোর্ড এবং চট্টগ্রাম কাস্টম হাউসে নানা ধরনের জটিলতা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধান না হলে রফতানি লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। এজন্য সংকট নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিজিএমইএ।

বিজিএমইএর পরিচালক এনামুল আজিজ জানিয়েছেন, কাস্টমসের কার্যক্রম আরও সহজ ও দ্রুত করতে হবে। যাতে করে কাঁচামাল দ্রুত খালাস করা যায় এবং রফতানি পণ্য সময়মতো জাহাজীকরণ সম্ভব হয়। এসব দাবি প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরা হয়েছে।

বর্তমানে তৈরি পোশাক রফতানিতে প্রথম অবস্থানে রয়েছে চীন এবং বাংলাদেশ ও ভিয়েতনাম দ্বিতীয় স্থানের জন্য দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বিতা করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%