ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার


চট্টগ্রামে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় সোনিয়া আক্তার নামে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৫টায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সবুর মার্কেট এলাকার আনোয়ার শাহ মাজার-সংলগ্ন নিজ বসতবাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, সোনিয়া আক্তার আত্মহত্যা করেছেন। তবে তার পরিবারের দাবি, ঘটনাটি রহস্যজনক। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সোনিয়া আক্তার সন্তানদের নিয়ে নিজ বাড়িতে ছিলেন। দুপুরে পরিবারের অন্য সদস্যরা খাবার খেতে এসে শয়নকক্ষে তাকে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ আবার বাড়িতে নিয়ে আসা হলে খবর পেয়ে বিকেল সাড়ে ৫টার দিকে পটিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

নিহতের শাশুড়ি বলেন, সকালে দুই জায়ের মধ্যে ঝগড়া ছিল। পরে তিনি বিষয়টি মিটিয়ে দেন। এরপর কোনো একসময় সোনিয়া ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে তাদের ধারণা। তবে ঘটনাটি কেউ প্রত্যক্ষ করেননি। নিহতের স্বামী নুর ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এদিকে নিহতের ভাই জয়নাল অভিযোগ করেন, যে কক্ষে আত্মহত্যার কথা বলা হচ্ছে, সেটি অত্যন্ত ছোট ও সংকীর্ণ। তার দাবি, ওই কক্ষে আত্মহত্যা করা সম্ভব নয়। তাই তিনি বোনের মৃত্যুকে রহস্যজনক মনে করছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুই শিশুসন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎস যশ চাকমা বলেন, মরদেহের প্রাথমিক আলামত দেখে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিরাপত্তা চৌকিকে লক্ষ্য করে গ্রেনেড হামলা, দামেস্কের কাছে আহত তিনজন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


নিরাপত্তা চৌকিকে লক্ষ্য করে গ্রেনেড হামলা, দামেস্কের কাছে আহত তিনজন

সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠে জারামানা শহরের প্রবেশপথে একটি নিরাপত্তা চৌকিতে ঘটিত গ্রেনেড হামলায় তিনজন সিরিয়ান নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। হামলার সময় গ্রেনেডের বিস্ফোরণের ফলে হামলাকারী নিজেই প্রাণ হারান। এ ঘটনায় তার অবস্থান রক্ষাকারী আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার (৩ জুলাই) ঘটে যাওয়া এই হামলার বিষয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে রয়া নিউজ জানায় যে, নিয়মিত পরিচয়পত্র যাচাইয়ের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামান।

নিরাপত্তা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তল্লাশির এক পর্যায়ে তাদের একজন হঠাৎ একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ফেলে। এরপর তিনি নিরাপত্তা চৌকির দিকে পরপর দুটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এই ঘটনায় তিনজন নিরাপত্তা সদস্য আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

হামলার সময় গ্রেনেড বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের মতে, হামলাকারী যখন তৃতীয় একটি গ্রেনেড নিক্ষেপের চেষ্টা করছিলেন, সেটি তার হাতেই বিস্ফোরিত হয় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি হত্যা ও মাদক পাচারসহ একাধিক অপরাধ মামলার পলাতক আসামি ছিলেন। হামলাকারীর সঙ্গে মোটরসাইকেলে থাকা দ্বিতীয় ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য, ঘটনার পূর্ণাঙ্গ পটভূমি এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এক দিন আগে, বৃহস্পতিবার (২ জুলাই), সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার ফলে ৯ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনও পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ঘটনা ঘটে যাওয়ার সময় পুঁতে রাখা একটি ডিভাইসের কারণে বিস্ফোরণ ঘটে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের কাছে এটি ঘটে, এতে আদালতের কাছে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২২০ অসহায় নারীর পাশে প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


২২০ অসহায় নারীর পাশে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের বিশেষ বরাদ্দের আওতায় নোয়াখালীর কবিরহাটে ২২০ জন অসহায় ও দুস্থ নারীর হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। এ সহায়তা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দের হাসি।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এক অনুষ্ঠানে নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলামের তত্ত্বাবধানে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বিশেষ বরাদ্দ থেকে কবিরহাট উপজেলার সাতটি ইউনিয়নের ১৪০ জন, কবিরহাট পৌরসভার ৪০ জন এবং নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ও নেওয়াজপুর ইউনিয়নের ৪০ জনসহ মোট ২২০ জন অসহায় নারীর হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মো. ফখরুল ইসলাম। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সরকারের অন্যতম লক্ষ্য। তিনি এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

এ সময় কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রহিম, কামরুল হুদা চৌধুরী লিটন, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজ মঞ্জু, নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মোমিত ফয়সাল ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামালসহ বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লঘুচাপ আরও শক্তিশালী, রাতেই ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


লঘুচাপ আরও শক্তিশালী, রাতেই ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবাহওয়াবিদ্যা দফতর জানিয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন অঞ্চলে রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রসহ বৃষ্টিরও পাশাপাশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (৩ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাতে এই তথ্য উল্লেখ করা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপরে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় গড়ে বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এছাড়া এসব এলাকার নদীবন্দরের জন্য ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

অন্যদিকে, আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, শুক্রবার সকাল থেকে শনিবার (৪ জুলাই) সকাল পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অকল্পনীয়ভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার আরও খবর অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ে নিয়ে মুখ খুললেন বাপ্পী চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


বিয়ে নিয়ে মুখ খুললেন বাপ্পী চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে বিএফডিসিতে ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। সেখানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, ক্যারিয়ার এবং ব্যক্তিগত একাধিক বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। প্রার্থী এবং ভোটারদের উপস্থিতিতে এফডিসি প্রাঙ্গন ছিল উৎসবমুখর। তারকাদের পদচারণায় মুখরিত সেই দিনে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি ব্যক্ত করেন বাপ্পী। তিনি বলেন,

ভোটের দিনের পরিবেশ খুবই ভালো। গত বছরের মতো এবারও ভোট দিয়েছি, ভালো লাগছে।

বর্তমানে সিনেমা জগত থেকে দীর্ঘ সময় দূরে থাকার কারণ জানাতে গিয়ে বাপ্পী বলেন,

আমি কিছুটা অভিমান থেকেই সিনেমা থেকে দূরে আছি। দুই বছর আগে আমার মা মারা গেছেন। বাবা চাইছেন, আমি পারিবারিক ব্যবসায় সময় দিচ্ছি। সেই কারণে এখন আমি ব্যবসাতেই সময় দিচ্ছি। তবে একটি ভালো স্ক্রিপ্ট নিয়ে সিনেমায় ফিরে আসার ইচ্ছা আছে।

বিয়ে সম্পর্কে বাপ্পী বলেন,

বিয়েটা এবার করে ফেলতে পারি। আশা করা যায়। আমি গোপনে বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। সবাইকে জানিয়ে বিয়ে করবো। লাভ ম্যারেজে প্রাধান্য দিলেও, যদি বাবা মেনে না নেন, তাহলে সেই বিয়ে করবো না।

নির্বাচন প্রসঙ্গে এ অভিনেতা মন্তব্য করেন,

আসলে ব্যক্তিগত স্বার্থেই বেশিরভাগ মানুষ নির্বাচনে আসেন। বেশিরভাগ সময় অসহায় শিল্পীদের উন্নতি হয় না। তাই আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের বয়োজ্যেষ্ঠ শিল্পীরা যেন ভালো কিছু উদ্যোগ গ্রহণ করে কনিষ্ঠদের গাইডলাইন দেন। শিল্পী সমিতি যদি চায়, আমি সবার জন্য কিছু কাজ করবো। আমি আসলেই শুধু নিজের জন্য পয়সা উপার্জন করতে নির্বাচনে আসতে চাই না, কাউকে হতাশ করতে চাই না।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে বাপ্পী চৌধুরীর অভিষেক ঘটে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অন্যরকম ভালবাসা’, ‘জটিল প্রেম’, ‘তবুও ভালোবাসি’, ‘অনেক সাধের ময়না’, ‘দবির সাহেবের সংসার’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘এপার ওপার’, ‘সুইটহার্ট’, ‘অনেক দামে কেনা’, ‘আমি তোমার হতে চাই’, ‘নায়ক’ ইত্যাদি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%