প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ-পূর্ব উপকণ্ঠে জারামানা শহরের প্রবেশপথে একটি নিরাপত্তা চৌকিতে ঘটিত গ্রেনেড হামলায় তিনজন সিরিয়ান নিরাপত্তা সদস্য আহত হয়েছেন। হামলার সময় গ্রেনেডের বিস্ফোরণের ফলে হামলাকারী নিজেই প্রাণ হারান। এ ঘটনায় তার অবস্থান রক্ষাকারী আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার (৩ জুলাই) ঘটে যাওয়া এই হামলার বিষয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাত দিয়ে রয়া নিউজ জানায় যে, নিয়মিত পরিচয়পত্র যাচাইয়ের অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামান।
নিরাপত্তা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, তল্লাশির এক পর্যায়ে তাদের একজন হঠাৎ একটি পিস্তল বের করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ফেলে। এরপর তিনি নিরাপত্তা চৌকির দিকে পরপর দুটি হ্যান্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এই ঘটনায় তিনজন নিরাপত্তা সদস্য আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
হামলার সময় গ্রেনেড বিস্ফোরণে হামলাকারী নিজেই নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের মতে, হামলাকারী যখন তৃতীয় একটি গ্রেনেড নিক্ষেপের চেষ্টা করছিলেন, সেটি তার হাতেই বিস্ফোরিত হয় এবং তিনি ঘটনাস্থলেই নিহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি হত্যা ও মাদক পাচারসহ একাধিক অপরাধ মামলার পলাতক আসামি ছিলেন। হামলাকারীর সঙ্গে মোটরসাইকেলে থাকা দ্বিতীয় ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার প্রকৃত উদ্দেশ্য, ঘটনার পূর্ণাঙ্গ পটভূমি এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী দায় স্বীকার করেনি।
এক দিন আগে, বৃহস্পতিবার (২ জুলাই), সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার ফলে ৯ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হন বলে জানায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখনও পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ঘটনা ঘটে যাওয়ার সময় পুঁতে রাখা একটি ডিভাইসের কারণে বিস্ফোরণ ঘটে। রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সরকারি ভবনের কাছে এটি ঘটে, এতে আদালতের কাছে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন