ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগপত্রে যা উল্লেখ করেছেন


ভারতের শিক্ষামন্ত্রী পদত্যাগপত্রে যা উল্লেখ করেছেন

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জনতা পার্টির (সিপেজি) আন্দোলনের মুখে, পদত্যাগ করেছেন।

শনিবার (২৫ জুলাই) সরকারী পদত্যাগপত্র দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে জমা দেওয়ার পর তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি প্রকাশ করেন।

এখানে তিনি উল্লেখ করেছেন, নিট-ইউজি পরীক্ষায় অনিয়ম প্রকাশ্যে আসার পর সরকার দ্রুত তদন্তের দায়িত্ব সিবিআইকে দেয়, পরীক্ষা বাতিল করে পুনঃপরীক্ষার ব্যবস্থা করে এবং আগামী বছর থেকে কম্পিউটারভিত্তিক (সিবিটি) পদ্ধতিতে পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণ করে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

পদত্যাগপত্রে ধর্মেন্দ্র প্রধান দাবি করেছেন, তিনি শুরু থেকেই ঘটনার দায়িত্ব নিয়েছিলেন এবং কখনো পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেননি। তার লক্ষ্য ছিল, পরীক্ষা মাফিয়ার কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয় এবং কোনো শিক্ষার্থীর প্রতি অন্যায় না হয়।

তিনি আরো জানান, ২০ লাখেরও বেশি শিক্ষার্থীর পুনঃপরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্র ও রাজ্য সরকার, জেলা প্রশাসন, শিক্ষার্থী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

১৬ জুলাই প্রকাশিত ফলাফলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের বহু শিক্ষার্থীর সাফল্য তাকে সন্তুষ্ট করেছে বলেও উল্লেখ করেছেন।

তবে পদত্যাগপত্রে তিনি অভিযোগ করেছেন, দায়িত্বশীল কিছু ব্যক্তি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন এবং বিভিন্নভাবে বাধা সৃষ্টি করেছেন, যা তাকে গভীরভাবে ব্যথিত করেছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ধর্মেন্দ্র প্রধান লেখেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। এটি আমার ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়।

তিনি আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতির সুযোগ যেন কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকে, কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ আইনি জটিলতায় না জড়ায় এবং শিক্ষার্থীরা আন্দোলনের পরিবর্তে পড়াশোনায় মনোযোগ দিতে পারে— এসব বিষয় বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

পদত্যাগপত্রের শেষাংশে তিনি প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সহকর্মী, মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং সব সহযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে জানিয়েছেন, দেশসেবাই তার জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং ভবিষ্যতেও তিনি দেশের জনগণ ও যুবসমাজের কল্যাণে কাজ করে যাবেন।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব হুথিদের হামলার অবস্থান শনাক্তে ব্যর্থ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


সৌদি আরব হুথিদের হামলার অবস্থান শনাক্তে ব্যর্থ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের রকেট ও বোমা হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) আল জাজিরার একটি প্রতিবেদনে এ সম্পর্কে তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভোরের সময় হঠাৎ করেই চালানো এসব হামলার কারণে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের জন্য প্রস্তুত কয়েকটি ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দিতে বাধ্য হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা প্রচার করা হয়েছে এবং সাইরেন বাজানো হয়েছে।

সৌদি সরকারের ধারণা, তাদের তেলের ট্যাংকারে সাম্প্রতিক হামলাগুলোর উৎপত্তি কামারান দ্বীপ থেকে ছিল। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছরই নিশ্চিত করেছেন যে হুথিরা কেবল হুদায়দাহ নয়, বরং নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলের যেকোনো স্থান থেকে হামলা চালাতে সক্ষম। বর্তমানে সৌদি আরব তাদের তেলবাহী জাহাজে হওয়া হামলাগুলোর প্রকৃত উৎস খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


প্রধানমন্ত্রীর সাথে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন, দেশের সামুদ্রিক নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন। একইসঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের দায়িত্ব পালন সফল হোক, এই কামনা করেন।

এ সময়ে নৌবাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালমনিরহাটে নতুন পাটের দাম বৃদ্ধি সত্ত্বেও ফলনের কমে কৃষক দিশেহারা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৫ পি.এম


লালমনিরহাটে নতুন পাটের দাম বৃদ্ধি সত্ত্বেও ফলনের কমে কৃষক দিশেহারা

লালমনিরহাট, ২৫ জুলাই ২০২৬ : নতুন পাটের দাম বৃদ্ধি পেলেও অতিবৃষ্টির ফলে ফলন কম হওয়ায় বছরের খোরাকি জোগাড়ের চিন্তায় কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। উত্তরাঞ্চলের বন্যাকবলিত অন্যান্য জেলার মতো লালমনিরহাটের বাজারেও মৌসুমের নতুন পাট উঠতে শুরু করেছে। গত বছরের তুলনায় বাজারদর ভালো থাকলেও অতিবৃষ্টি ও বন্যার কারণে পাটগাছের স্বাভাবিক বৃদ্ধি বিঘ্নিত হওয়ায় ফলন কমেছে, যা সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কৃষকদের দাবি, এ বছর অধিকাংশ পাটগাছের উচ্চতা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৫ ফুট কমে গেছে। ফলে প্রতি বিঘা জমিতে গড়ে ৪০ থেকে ৬০ কেজি পর্যন্ত আঁশ উৎপাদন কমেছে। সাধারণভাবে পাটগাছের উচ্চতা ৭ থেকে ১৩ ফুট থাকলেও এবার অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত উচ্চতা অর্জিত হয়নি।

জেলার সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের হাটে নতুন পাটের কেনাবেচা অল্প পরিমাণে শুরু হয়েছে। সরেজমিনে দেখা গেছে, কোথাও জমিতে পানি জমে থাকার কারণে পাটগাছের উচ্চতা মাত্র ৩ থেকে ৫ ফুট হয়েছে এবং আবার কোথাও ৬ থেকে ৮ ফুট পর্যন্ত বেড়েছে। কৃষকরা এ সময়ে পাট জাগ দেওয়া, আঁশ ছাড়ানো, ধোয়া, শুকানো এবং বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন।

পাটের বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে জেলা সদরের পাট ব্যবসায়ী আক্কাস আলী বাসসকে জানিয়েছেন, গত বছর মৌসুমের শুরুতে প্রতি মণ পাট ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় কিনলেও এবছর মৌসুমের প্রথমে ৪ হাজার থেকে ৪ হাজার ৪০০ টাকায় কিনতে হচ্ছে। ফলে গত বছরের তুলনায় এবারের পাটের বাজারদর কিছুটা বেশি রয়েছে।

আদিতমারী উপজেলার কৃষক আমির আলী বলেন, তিনি প্রতি মণ পাট ৪ হাজার টাকা দরে বিক্রি করেছেন। কালীগঞ্জ উপজেলা কৃষক সন্তোষ রায় ঐ অনুভূতি প্রকাশ করে বলেন, বর্তমান বাজারদর সন্তোষজনক, তবে এই দাম কতদিন থাকবে, তাতে তিনি অনিশ্চিত। কারণ, এখনও আরও পাট জাগ দেওয়া বাকি রয়েছে।

পাটের উৎপাদন ও আয়-ব্যয় নিয়ে বাসসের সঙ্গে আলাপকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কৃষক ও কীটনাশক ব্যবসায়ী হাবিবুর রহমান (৪২) জানান, এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে পাট চাষে খরচ প্রায় ১৬ হাজার টাকা হয়। তবে অতিবৃষ্টির কারণে এবছর পাটগাছের স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি বিঘ্নিত হওয়ার কারণে ফলন কমেছে। এক বিঘা জমি থেকে প্রায় ৬ মণ পাট উৎপাদিত হয়েছে। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি মণ ৪ হাজার টাকা হিসাব করলে ৬ মণ পাট বিক্রি করে ২৪ হাজার টাকা পাওয়া যায়। উৎপাদন ব্যয় বাদ দিলে তিন মাসের পরিশ্রমে এক বিঘা জমিতে লাভ থাকে মাত্র ৮ হাজার টাকা।

তিনি আরও বলেন, তিন বিঘা জমিতে পাট চাষ করে যে লাভ হয়, তা দিয়ে ছয় সদস্যের একটি পরিবারের ব্যয় নির্বাহ করা খুবই কঠিন। তাই কৃষকদের আর্থিকভাবে সহায়তা করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

হাতীবান্ধা উপজেলার কৃষক কাশেম মিয়া বলেছেন, প্রতি মণ পাট উৎপাদনে প্রায় ২ হাজার ৫০০ টাকা খরচ হয়। এবং প্রতি বিঘায় ৬ থেকে ৭ মণ পাট উৎপাদন সম্ভব হয়েছে। দাম কিছুটা বাড়লেও লাভ খুব বেশি নয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ৪ হাজার ৪৫ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় ৭৩০ হেক্টর বেশি। এ বছর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৫৪৯ মেট্রিক টন।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার সোহায়েল আহমেদ জানিয়েছেন, বীজ বপন ও চারা বৃদ্ধির সময়ে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে পাটগাছের স্বাভাবিক উচ্চতা বৃদ্ধি বিঘ্নিত হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. সাইখুল আরিফিন জানিয়েছেন, নতুন পাটের বাজারদর ভালো রয়েছে। তবে অতিবৃষ্টির কারণে কিছু এলাকায় উৎপাদন কমলেও অনেক স্থানে সন্তোষজনক ফলনের আশা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় নানা আয়োজনে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


নেত্রকোণায় নানা আয়োজনে বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উদযাপন

নেত্রকোণা, ২৫ জুলাই, ২০২৬ : ‘সাঁতার শিখুন, জীবন বাঁচান’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ নেত্রকোণায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে ‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস’।

এই দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১১টায় জেলা শহরের মোক্তারপাড়াস্থ জেলা প্রশাসক বাংলোর সম্মুখে পুকুরপাড়ে এক সচেতনতামূলক পথ সভার আয়োজন করা হয়।

পরিবেশবাদী সংগঠন ‘বারসিক’- এর সহযোগিতায় আয়োজিত এই পথসভায় উপস্থিত ছিলেন ব্যক্তিগত উদ্যোগে সাঁতার প্রশিক্ষক, শিশু, অভিভাবক এবং সচেতন নাগরিকবৃন্দ।

পথসভায় বক্তারা জেলাজুড়ে পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে নিয়মিত সাঁতার প্রতিযোগিতার আয়োজনের জোর দাবি জানান। এছাড়া, বক্তারা বাংলাদেশ শিশু একাডেমিসহ সংশ্লিষ্ট অধিদপ্তর ও দপ্তরগুলোকে সাঁতারের গুরুত্ব নিয়ে মাঠ পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণের তাগিদ দেন।

সভায় বক্তারা শহরের মোক্তার পাড়ার একমাত্র পুকুরটির ইজারা বাতিল করে আবর্জনা মুক্ত করা এবং সর্বসাধারণের সাঁতারের জন্য উপযোগী ও উন্মুক্ত করে দেয়ার দাবি করেন।

ব্যক্তিগত উদ্যোগে শিশু-কিশোরদের সাঁতার শেখানোর উদ্দেশ্যে প্রশিক্ষকরা মন্তব্য করেন যে, জেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সরকারিভাবে সাঁতার প্রশিক্ষক নিয়োগ দিলে এ কার্যক্রমকে জাতীয়ভাবে কাজে লাগানো সম্ভব। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এর মাধ্যমে পানিতে ডুবে মৃত্যুর ঝুঁকি কমানোর পাশাপাশি শিশু-কিশোরদের মাদকমুক্ত রাখা সম্ভব হবে।

দেশে ও বিদেশে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধের উপর প্রশিক্ষণ প্রাপ্ত সংবাদকর্মী আলপনা বেগমের সঞ্চালনায় এই পথসভায় বক্তব্য রাখেন সাঁতার প্রশিক্ষক আব্দুল মান্নান, মুখলেছুর রহমান, অভিভাবক শাহজাহান কবীর এবং ‘বারসিক’ প্রতিনিধি খাদিজা আক্তার লিটা।

পথসভায় উপস্থিত সকলে নিজেদের দায়িত্ববোধ থেকে পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%