ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ পড়লেন আসালাঙ্কা


শ্রীলঙ্কার ত্রিদেশীয় সিরিজের দলে বড় চমক, বাদ পড়লেন আসালাঙ্কা

শ্রীলঙ্কা ক্রিকেট পাকিস্তান ও ইংল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে। এই দলে অধিনায়ক হিসেবে কুশল মেন্ডিসের নাম ঘোষণা করা হয়েছে, তবে সাবেক অধিনায়ক চারিথ আসালাঙ্কা দলে জায়গা পাননি। অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাও চোটের কারণে দলের বাইরে রয়েছেন।

আসালাঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ব্যাট হাতে সফল হতে পারেননি। তিনটি ম্যাচে তার রান ছিল যথাক্রমে ১, ১১ ও ৭। এই বাজে পারফরম্যান্সের কারণে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে, আসন্ন সিরিজে অংশ নিতে পারবেন না হাসারাঙ্গা, যিনি হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন।

দলে আসালাঙ্কা ও হাসারাঙ্গার পরিবর্তে ফিরেছেন আভিষ্কা ফার্নান্দো ও সাহান আরাচ্চিগে। তবে পাথুম নিশাঙ্কা দলে থাকলেও তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইংল্যান্ড সফরের পর তার ফিটনেস নিয়ে উদ্বেগ রয়েছে। পাকিস্তানের উদ্দেশে রওনা হওয়ার আগে পরীক্ষায় সফল হলে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন।

আরও পড়ুন: শূন্য রান করেও ম্যাচের নায়ক ম্যাক্স ফিল্ড, খেললেন ১৩২ বল

শ্রীলঙ্কা আগামী ১৮ অক্টোবর রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে। এরপর ২২ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে লঙ্কানদের ম্যাচ অনুষ্ঠিত হবে। লাহোরে দ্বিতীয় পর্বের ম্যাচগুলো শেষে ২৯ অক্টোবর হবে শেষ লিগ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

শ্রীলঙ্কার ওয়ানডে দল: কুশল মেন্ডিস (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, কামিল মিশারা, পাভান রত্নায়েকে, সাহান আরাচ্চিগে, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দাসুন শানাকা, দুনিথ ভেল্লালাগে, মাহিশ থিকশানা, সাচিন্দু কলম্বাগে, দুসমান্থা চামিরা, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশাঙ্কা ও ইশান মালিঙ্গা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আখতারুজ্জামানকে জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ; আদালতকক্ষে হট্টগোল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


আখতারুজ্জামানকে জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ; আদালতকক্ষে হট্টগোল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

রোববার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুপুর আড়াইটার দিকে আখতারুজ্জামানকে হাজতখানা থেকে আদালতে নেওয়া হয়। এ সময় তার জামিনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জামিন শুনানির সময় আদালতকক্ষে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। আখতারুজ্জামানকে এজলাসে তোলার পর বিচারকের উপস্থিতিতেই দুই পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বিচারক এজলাস থেকে নেমে যান। পরে আদালতের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়।

এর আগে, শনিবার আখতারুজ্জামানকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে মদিনা থেকে ঢাকায় ফেরেন। তাদের বহনকারী ফ্লাইটটি সকাল ৮টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ইমিগ্রেশন শেষে তারা লাগেজ সংগ্রহের জন্য ৮ নম্বর বেল্ট এলাকায় যান।

এ সময় যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ট্রলি সংকট দেখা দেয়। ট্রলি নেওয়ার জন্য দীর্ঘ লাইন তৈরি হলে কয়েকজন প্রটোকল সহকারী নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, লাগেজ পেতে দেরি হওয়া এবং জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে কয়েকজন উত্তেজিত হয়ে অশোভন আচরণ করেন। এতে বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি একজন নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগও আনা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্তের অংশ হিসেবে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে পুলিশ। এক দিনের রিমান্ড শেষে রোববার তাকে আদালতে হাজির করা হলে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল

শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের আবুল কালামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতির মধ্যে এই ককটেলগুলো পাওয়া যায়।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, রঘুনাথপুর সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আবুল কালাম নামের এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপে ককটেল রাখা আছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এরপর শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়ে ঐ এলাকা ঘিরে রাখা হয়।

পুলিশ আসার পর বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে খড়ের স্তূপের নিচে কালো বালতির মধ্যে ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন কোয়েল মল্লিক

সকল জল্পনার অবসন ঘটিয়ে, ভারতের রাজ্যসভা নির্বাচনের জন্য রোববার (৪ অক্টোবর) বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো টিলিউড নায়িকা কোয়েল মল্লিকের। তিনি আগে তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক ছিলেন। শুধু সমর্থকই নন, তিনি এই দলের হয়ে রাজ্যসভার সদস্য হয়ে সংসদে গিয়েছিলেন। এই কারণেই বলা হয়ে থাকে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। পশ্চিমবঙ্গের ওই অভিনেত্রী সেটাই যেন প্রমাণ করলেন।

ক্ষমতার পালাবদলে কোয়েলও পাল্টালেন ভোল। তৃণমূল ভুলে তিনি এখন বিজেপির ডেরায় ভিড়েছেন। এই দলের রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়েছে।

বিজেপি ইতিমধ্যে তৃণমূলত্যাগী তিন রাজনীতিককে রাজ্যসভার সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে। গুঞ্জন ছিল, কোয়েলও এই মিছিলে যুক্ত হবেন। রবিবার (৪ অক্টোবর) সেই গুঞ্জন সত্যি হয়ে উঠেছে। তৃণমূলের হয়ে যে আসনে তিনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন, সেই আসনেই এবার তিনি বিজেপির প্রতিনিধি হিসেবে দাঁড়াচ্ছেন!

কয়েক মাস আগে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূল পরাজিত হওয়ার পর থেকেই দলে ভাঙন শুরু হয়। অনেক পরিচিত মুখ এই দল থেকে সরে এসেছে। ১৬ জুলাই দিল্লিতে গিয়ে ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ কোয়েল। তিনি সেখানে তার ইস্তফাপত্র জমা দেন।

কোয়েলের ছেড়ে দেওয়া সেই আসনে ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আর সেই নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী থাকছেন তিনি নিজেই।

দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করে কোয়েল মল্লিক জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন। তবে বর্তমানে তিনি কাজ অনেকটা কমিয়ে দিয়েছেন। রাজনীতির মাঠে পা রেখেছেন এবং সেখানেই দেখালেন ‘দল বদলের’ খেলা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৯ জন

ডেঙ্গুর কারণে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৬ জনের মৃত্যু ঘটেছে। একই সময়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৮৯ জন রোগী।

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের প্রাণহানি ঘটেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সর্বাধিক ৫১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬, খুলনা বিভাগে ৩৩০, ময়মনসিংহ বিভাগে ৯৯, রাজশাহী বিভাগে ২২৪, রংপুর বিভাগে ৮৩ এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বমোট, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ রোববার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই ডেঙ্গুতে ১২০ জন মারা গেছেন। এছাড়া, উল্লেখিত সময়ে খুলনা বিভাগে ৫১ জন, ময়মনসিংহ বিভাগে ২২, বরিশাল বিভাগে ২০, চট্টগ্রাম বিভাগে ২৪, রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুরে ৬ জন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%