প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের একটি অভিযানে ১৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া গ্রামের আবুল কালামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে একটি কালো বালতির মধ্যে এই ককটেলগুলো পাওয়া যায়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান (পিএসসি) জানান, রঘুনাথপুর সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আবুল কালাম নামের এক ব্যক্তির বাড়ির সামনে খড়ের স্তূপে ককটেল রাখা আছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এরপর শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়ে ঐ এলাকা ঘিরে রাখা হয়।
পুলিশ আসার পর বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে খড়ের স্তূপের নিচে কালো বালতির মধ্যে ককটেলগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দুপুর আড়াইটার দিকে শিবগঞ্জ থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন