০৫:৫৬ পি.এম
হরমুজ প্রণালি দিয়ে যাত্রার সময় অজ্ঞাত প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাহাজটির ইঞ্জিন কক্ষে বড় ধরনের ক্ষতির পাশাপাশি এক ক্রু আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের সমঝোতা স্মারকের মেয়াদ শেষে এই হামলার ঘটনা ঘটল।
মঙ্গলবার (১৮ আগস্ট) যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এই তথ্য জানায়।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
সংস্থাটি জানিয়েছে, জলপথটি অতিক্রম করার মুহূর্তে জাহাজটিতে হঠাৎ প্রজেক্টাইলটির আঘাত আসে। এতে জাহাজের ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওমান কোস্টগার্ড তৎপর হয়ে আক্রান্ত জাহাজের অন্য ক্রুদের উদ্ধার ও সহায়তা প্রদান করে। তবে এই ঘটনায় বড় ধরনের কোনো পরিবেশগত ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।
ঘটনার পর হরমুজ প্রণালি ও আশপাশের অঞ্চলে চলাচলকারী সকল বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেয়া হয়েছে সমুদ্র নিরাপত্তা সংস্থাগুলো।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা অচলাবস্থায় থাকায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন জলপথে জাহাজ চলাচল আগের তুলনায় আশঙ্কাজনকভাবে কমে গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সর্বশেষ সোমবার (১৭ আগস্ট) মাত্র ছয়টি পণ্যবাহী জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে, যার মধ্যে তিনটি উপসাগরে প্রবেশ করে এবং তিনটি বের হয়ে যায়।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী বৈশ্বিক সংস্থা কেপলার জানিয়েছে, সপ্তাহান্তে এই পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিয়েছে; শনিবার মাত্র তিনটি ও রোববার মাত্র দুটি জাহাজ এটি অতিক্রম করেছে। এমনকি সোমবার কোনো সুপারট্যাংকার বা এলএনজিবাহী জাহাজ হরমুজ দিয়ে চলাচল করেনি।
কেপলার উল্লেখ করেছে, রডার বন্ধ রেখে বা ট্রান্সপন্ডার অকার্যকর করে কিছু জাহাজ যাতায়াত করায়, প্রকৃত সংখ্যাটি পরিসংখ্যানে পুরো উঠে নাও আসতে পারে। সামগ্রিক পরিস্থিতিতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন