ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং
যুগান্তরে সংবাদ প্রকাশ

উত্তরা থেকে ‘দে লাড়া’ গ্রুপের নেতা পিচ্চি সানি গ্রেফতার


উত্তরা থেকে ‘দে লাড়া’ গ্রুপের নেতা পিচ্চি সানি গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকায় আলোচিত ‘দে লাড়া’ কিশোর গ্যাংয়ের মূলহোতা সাকিব হাসান সানি, যিনি পিচ্চি সানি নামেও পরিচিত, তাকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদক কারবার, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধের অভিযোগে রাজধানীর একাধিক থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রের তথ্য অনুযায়ী, বিএনএস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে একটি গোপন আস্তানা থেকে সানিকে আটক করা হয়। এই সময় তার দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও পুলিশ সানিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আরও পড়ুন: রিমান্ড শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলো দীপু মনিকে

পিচ্চি সানি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের উত্তরা পূর্ব থানা শাখার সাবেক সংস্কৃতিবিষয়ক সম্পাদক। এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে অস্ত্রসহ তাকে গ্রেফতার করেছিল র‌্যাব-১।

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় উত্তরার বিভিন্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সংঘবদ্ধ হামলায় পিচ্চি সানির সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সে সময় আন্দোলন দমনে স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্যদের সংগঠিত করে লাঠিসোঁটা হাতে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নিতে দেখা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, উত্তরাজুড়ে বিস্তৃত কিশোর গ্যাং নেটওয়ার্কের আড়ালে পিচ্চি সানি সরকারবিরোধী নাশকতার পরিকল্পনায় যুক্ত রয়েছে বলে অভিযোগ রয়েছে। তিনি ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য খসরু চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) নূর মোহাম্মদের অন্যতম সঙ্গী।

এ ছাড়া ‘দে লাড়া’ গ্রুপের বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত থাকার অভিযোগ রয়েছে পিচ্চি সানির বিরুদ্ধে। উত্তরার বিভিন্ন সেক্টর ছাড়াও উত্তরখান, দক্ষিণখান ও টঙ্গীর বিভিন্ন এলাকায় গ্রুপটির কার্যক্রম রয়েছে। বিশেষ করে উত্তরা ৮ নম্বর সেক্টর থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত রেলপথসংলগ্ন এলাকায় মাদক কেনাবেচায় গ্রুপটির সম্পৃক্ততার তথ্য একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।

আরও পড়ুন: ‘ঋণ না দেওয়ায়’ ব্যাংক ডাকাতির চেষ্টা যুবকের

পুলিশ সূত্র জানায়, চলতি বছরের ৩০ আগস্ট চার সহযোগীসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল সানি। ওই সময় তার কাছ থেকে নগদ ১০ লাখ টাকা ও একটি হোন্ডা সিভিক গাড়ি উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর নথি অনুযায়ী, পিচ্চি সানির বিরুদ্ধে দক্ষিণখান থানায় চারটি, উত্তরা পূর্ব থানায় একটি এবং উত্তরা পশ্চিম থানায় দুটি মামলার তথ্য রয়েছে। ২০১৮ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়।

সর্বশেষ গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ওসি খালিদ মনসুর যুগান্তরকে বলেন, "কিশোর গ্যাং নেতা পিচ্চি সানিকে বুধবার রাতে উত্তরার বিএনএস সেন্টার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উত্তরায় কিশোর গ্যাং দমনে পুলিশ সবসময় তৎপর রয়েছে।"

আরও পড়ুন: চিকিৎসকের ব্যঙ্গার্তক কথা রেকর্ড করে রোগী পেল ৫ লাখ ডলার ক্ষতিপূরণ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিটামিন সি নিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


ভিটামিন সি নিয়ে ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

ভিটামিন সি মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখা, ক্ষত দ্রুত সেরে ওঠা এবং কোষের ক্ষতি থেকে রক্ষা করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, প্রাক-ক্যানসার বা ব্লাড ক্যানসারের ঝুঁকিতে থাকা রোগীদের মধ্যে দীর্ঘকাল ধরে ভিটামিন সি-র ঘাটতি দেখা যায়। এই ঘাটতি পূরণ হলে রোগীদের শারীরিক অবস্থার উন্নতি বা চিকিৎসার সুফল পাওয়া যাবে কিনা, তা নিয়ে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন।

সম্প্রতি ‘ইভিটা’ নামের একটি ফেজ ২ ক্লিনিক্যাল ট্রায়ালের নতুন ফলাফলে দেখা গেছে, ভিটামিন সি সাপ্লিমেন্টেশন রক্তকণিকার প্রাক-ক্যানসার ও প্রাথমিক পর্যায়ের ব্লাড ক্যানসারে আক্রান্ত ব্যক্তিদের জন্য অত্যন্ত উপকারী হতে পারে।

‘ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউট-স্ট্যান্ড আপ টু ক্যানসার’ এপিজেনেটিক্স ড্রিম টিমের উদ্যোগে পরিচালিত এই র্যান্ডমাইজড, ডাবল-ব্লাইন্ড ও প্লেসিবো-নিয়ন্ত্রিত গবেষণাটি আমেরিকান ক্যানসার সোসাইটির জার্নাল ‘সিএএনসিইআর’-এ প্রকাশিত হয়েছে।

গবেষণায় ১০৯ জন রোগীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যারা ক্লোনাল সাইটোপেনিয়া অব আনডিটারমাইন্ড সিগনিফিকেন্স (CCUS) অথবা মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম (MDS)—এই দুই অবস্থার যেকোনো একটিতে ভুগছিলেন। এই রোগগুলো পরবর্তীতে লিউকেমিয়া বা ব্লাড ক্যানসারে রূপ নিতে পারে, যা সাধারণত বয়স্কদের মধ্যে বেশি দেখা যায়।

গবেষণায় অংশগ্রহণকারীদের এক বছর ধরে প্রতিদিন ১,০০০ মিলিগ্রাম মুখে খাওয়ার ভিটামিন সি দেওয়া হয়। ফলাফল বিশ্লেষণে দেখা যায় যে, ট্রায়াল শুরুর আগে অর্ধেকের বেশি রোগীর শরীরে ভিটামিন সি-র ঘাটতি ছিল। নিয়মিত সাপ্লিমেন্ট গ্রহণের পর তা স্বাভাবিক মাত্রায় ফিরে আসে।

যারা ভিটামিন সি গ্রহণ করেছিলেন, গবেষণা ও ফলো-আপের সময় তাদের শারীরিক পার্শ্বপ্রতিক্রিয়া বা জটিলতা উল্লেখযোগ্যভাবে কমে যায়। ভিটামিন সি রোগপ্রতিরোধ সংক্রান্ত কিছু বিশেষ অণু বা সাইটোকাইনের মাত্রায় ইতিবাচক পরিবর্তন আনে, যা প্রদাহ কমাতে সাহায্য করে।

প্রায় তিন বছরের ফলো-আপের পর দেখা যায়, যারা ভিটামিন সি খেয়েছিলেন, তারা প্লেসিবো বা নকল ওষুধ খাওয়া রোগীদের তুলনায় দীর্ঘ সময় বেঁচে ছিলেন। তবে বিজ্ঞানীরা বলছেন, বিষয়টি নিশ্চিত করার জন্য আরও বড় পরিসরে ফেজ ৩ ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।

প্রাক-ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো

বর্তমানে ব্লাড ডিসঅর্ডারের প্রাথমিক পর্যায়ে রোগীদের ক্ষেত্রে চিকিৎসকদের প্রধান কাজ হলো নিয়মিত রক্ত পরীক্ষা করে রোগ পর্যবেক্ষণ করা। কারণ, রোগটিকে আগেভাগে থামানোর মতো নির্দিষ্ট কোনো চিকিৎসা এতদিন ছিল না। এ ছাড়া বয়স বা শারীরিক জটিলতার কারণে অনেকেই স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনের মতো বড় চিকিৎসা নিতে পারেন না। এমন অবস্থায় ভিটামিন সি-র মতো সহজলভ্য ও নিরাপদ একটি উপাদান যদি চিকিৎসায় সহায়ক হতে পারে, তবে তা রোগীদের জন্য এক বড় স্বস্তির বিষয় হবে।

বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিটামিন সি কেবল একটি সাধারণ পুষ্টি উপাদান নয়; এটি কোষের জিনগত কার্যক্রম ও স্বাভাবিক বিকাশ নিয়ন্ত্রণেও ভূমিকা রাখে। বিশেষ করে ‘TET2’ নামের একটি এনজাইমকে সক্রিয় রাখতে সাহায্য করে ভিটামিন সি, যা ক্ষতিকর কোষের বৃদ্ধি রোধ করতে কাজ করে।

বিশেষজ্ঞদের মতামত

গবেষণার অন্যতম গবেষক ও ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের বিশিষ্ট অধ্যাপক ড. পিটার এ. জোন্স বলেন, ‘ক্যানসার পুরোপুরি জেঁকে বসার আগেই তা প্রতিরোধ করার ভাবনা থেকেই আমরা এই গবেষণাটি করেছি। রক্তকোষে স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে ভিটামিন সি কীভাবে কাজ করে, তা নিয়ে আমরা আরও কাজ করছি।’

ইউনিভার্সিটি অব কোপেনহেগেনের হেমাটোলজিস্ট অধ্যাপক ড. কার্সেন বলেন, ‘এই প্রাথমিক ফলাফলগুলো আমাদের বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনার পথ দেখাচ্ছে। যদিও এখনই চিকিৎসায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি, তবে এটি আমাদের বেশ আশাবাদী করে তুলেছে।’

ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা সফল হলে ব্লাড ক্যানসারের ঝুঁকি কমাতে এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নত করতে ভিটামিন সি এক নতুন ও সহজ সমাধান হিসেবে যুক্ত হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর পরিদর্শন, আধুনিকায়নের নির্দেশনা প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৩ পি.এম


মোংলা বন্দরে প্রধানমন্ত্রীর পরিদর্শন, আধুনিকায়নের নির্দেশনা প্রদান

প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের জেটিতে পৌঁছেছেন। এই সময়ে তিনি বন্দরের সার্বিক পরিচালনার কার্যক্রম পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় মোংলার নৌঘাঁটি বৌনজা থেকে বন্দরের মেইন গেট দিয়ে জেটির ভেতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। গেটের সামনে বিএনপির নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান।

তিনি মোংলা বন্দরের বর্ধিতকরণ প্রকল্প, জেটি সুবিধা, কন্টেইনার ইয়ার্ডসহ বিভিন্ন আধুনিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত স্থাপনা সরাসরি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময়, প্রধানমন্ত্রী তারেক রহমান বন্দরের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষমতা বৃদ্ধি, দ্রুত পণ্য খালাস নিশ্চিতকরণ এবং আধুনিকায়নের কাজ ত্বরান্বিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সকাল ১০ টায় উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সক্ষমতা পর্যালোচনায় সরকারি সফরে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে সকালে খুলনা ও সুন্দরবনের উপকূলীয় এলাকা হেলিকপ্টার এবং জলযানে ঘুরে দেখার পর নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি মোংলা বন্দরের জেটি এলাকায় প্রবেশ করেন।

বন্দর পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য প্রকল্পগুলো পর্যালোচনার পরিকল্পনা করেছেন। এরপর তিনি হেলিকপ্টারে ঢাকায় ফিরবেন তারেক রহমান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে তাসকিনের বড় লাফ

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের ওয়ানডে বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিরুদ্ধে তার দুর্দান্ত বোলিংয়ের ফলে তিনি ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে অবস্থান করছেন। একই তালিকায় বাঁহাতি পেসার শরিফুল ইসলামও দুই ধাপ উন্নতি করে ১১ নম্বরে পৌঁছেছেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এই পরিবর্তনটি প্রতিফলিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দুই পেসারের পারফরম্যান্সের কারণে তারা র‍্যাঙ্কিংয়ে উন্নতি লাভ করেছেন।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই তাসকিন তিনটি উইকেট দখল করেছিলেন। তবে, তার সেই অসাধারণ পারফরম্যান্স সত্ত্বেও বাংলাদেশ ম্যাচটি জিততে পারেনি।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও মজবুত করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১৭ রান খরচ করে ৪ উইকেট নিয়ে তার রেটিং পয়েন্ট বেড়ে ৭৪২ হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ এবং তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের তুলনায় তিনি ৮০ পয়েন্ট এগিয়ে রয়েছেন।

ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে আফগানিস্তানের তরুণ ব্যাটার সিদিকুল্লাহ আতালেরও উন্নতি হয়েছে। জিম্বাবুয়ের বিরুদ্ধে ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলে তিনি ১২ ধাপ উন্নতি করে ২০ নম্বরে উঠে এসেছেন।

এদিকে, রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজ শেষে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পাকিস্তানের সালমান আগা এবং ইংল্যান্ডের বেন ডাকেটের অবস্থানও উন্নত হয়েছে। সালমান ১২ নম্বরে উঠে এসেছেন, আর ডাকেটের অবস্থান ১৩তম।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার পরেও সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ দুই ধাপ এগিয়ে নবম স্থানে পৌঁছেছেন। তার সতীর্থ শেরফেন রাদারফোর্ড ছয় ধাপ এগিয়ে ১৮ নম্বরে অবস্থান করছেন।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতির ১০ ধাপ উন্নতি হয়েছে। নতুন তালিকায় তিনি ২৬ নম্বরে উঠে এসেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক স্বামী অরুন সমাদ্দার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৪ পি.এম


স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক স্বামী অরুন সমাদ্দার

মাদারীপুরের ডাসার এলাকায় স্বামীর পরকীয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী অরুন সমাদ্দারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ঘটনার পর থেকে অরুণ সমাদ্দার পলাতক রয়েছেন।

নিহত পুতুল ধামুসা গ্রামের বাসিন্দা ও মৃত পুলিন নাগের কন্যা। অভিযুক্ত অরুন সমাদ্দার একই গ্রামের মৃত জিতেন সমাদ্দারের পুত্র। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, অরুন সমাদ্দারের সঙ্গে একই গ্রামের এক নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। নিহতের পরিবারের দাবি, একাধিকবার স্থানীয়ভাবে সালিস-মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার ভোরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রান্নাঘরে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুতুলের চিৎকার শুনে অরুণের বড় বোন পুষ্প দাস সেখানে ছুটে যান। পরে তিনি পুতুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই ঘটনার পর অরুণ পালিয়ে যান।

আরো পড়ুন

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬

নিহতের বড় বোন পুষ্পা রাণী অভিযোগ করেন, ‘আমার বোনজামাই অরুণের চরিত্র ভালো ছিল না। একই এলাকার এক গৃহবধূর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। এমনকি ওই নারীকে বাড়িতেও নিয়ে আসতেন। এ নিয়ে আমার বোন প্রায়ই প্রতিবাদ করতেন। সেই বিরোধের জেরেই আমার বোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। আমি অরুণ ও তাঁর কথিত পরকীয়া প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য গৌতম সরকার বলেন, ‘পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও অভিযুক্ত নারী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

ডাসার থানার ওসি সোলাইমান মাহমুদ জানান, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুতুল সমাদ্দারের মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%