ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক স্বামী অরুন সমাদ্দার


স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পলাতক স্বামী অরুন সমাদ্দার

মাদারীপুরের ডাসার এলাকায় স্বামীর পরকীয়ার বিরুদ্ধে প্রতিবাদ করায় পুতুল সমাদ্দার (৫২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী অরুন সমাদ্দারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ঘটনার পর থেকে অরুণ সমাদ্দার পলাতক রয়েছেন।

নিহত পুতুল ধামুসা গ্রামের বাসিন্দা ও মৃত পুলিন নাগের কন্যা। অভিযুক্ত অরুন সমাদ্দার একই গ্রামের মৃত জিতেন সমাদ্দারের পুত্র। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা যায়, অরুন সমাদ্দারের সঙ্গে একই গ্রামের এক নারীর সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। নিহতের পরিবারের দাবি, একাধিকবার স্থানীয়ভাবে সালিস-মীমাংসার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। বৃহস্পতিবার ভোরে এ বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রান্নাঘরে তাদের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পুতুলের চিৎকার শুনে অরুণের বড় বোন পুষ্প দাস সেখানে ছুটে যান। পরে তিনি পুতুলকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই ঘটনার পর অরুণ পালিয়ে যান।

আরও পড়ুন: সাইবার অপরাধ মোকাবিলায় সরকারের বড় উদ্যোগ গ্রহণ

আরো পড়ুন

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬

নিহতের বড় বোন পুষ্পা রাণী অভিযোগ করেন, ‘আমার বোনজামাই অরুণের চরিত্র ভালো ছিল না। একই এলাকার এক গৃহবধূর সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক ছিল। এমনকি ওই নারীকে বাড়িতেও নিয়ে আসতেন। এ নিয়ে আমার বোন প্রায়ই প্রতিবাদ করতেন। সেই বিরোধের জেরেই আমার বোনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে আমরা মনে করি। আমি অরুণ ও তাঁর কথিত পরকীয়া প্রেমিকার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

ডাসার ইউনিয়ন পরিষদের সদস্য গৌতম সরকার বলেন, ‘পরকীয়ার ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও অভিযুক্ত নারী পলাতক রয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’

আরও পড়ুন: এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী

ডাসার থানার ওসি সোলাইমান মাহমুদ জানান, ‘ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুতুল সমাদ্দারের মৃত্যুর প্রকৃত কারণ এবং এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্ত ও পুলিশের তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


বরিশালে সেফটি ট্যাংকিতে কাজ করতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

বরিশালের বানারীপাড়ায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভেতরে সেন্টারিংয়ের কাজ করার সময় অসুস্থ হয়ে দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে বরিশালের বানারীপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

মৃত শ্রমিকদের মধ্যে একজন হলেন বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর গ্রামের মজিদ মোল্লার ছেলে জামাল হোসেন এবং অপরজন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. চুন্নু মিয়ার ছেলে মো. সোহাগ।

বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অধিবাসী মো. রিয়াজ হোসেনের নির্মাণাধীন বিল্ডিংয়ের সেফটি ট্যাংকির ভেতরে দুই শ্রমিক সেন্টারিংয়ের কাজ করছিলেন। সেই সময় অক্সিজেনের অভাবের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে বানারীপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান।

ওসি আরও জানান, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা শ্রমিক জামাল হোসেন এবং মো. সোহাগকে মৃত বলে ঘোষণা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত পূর্বাভাসে এই তথ্য প্রদান করা হয়।

বর্তমানে তামিলনাড়ু উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তীতে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস: অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেস: অমিত শাহ

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেছেন যে আগামী ৩০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে তিনি বলেন, "পরাজয়ের অজুহাত হিসেবে তাই তারা (কংগ্রেসে) ভোট চুরির অভিযোগ তুলছে।"

বৃহস্পতিবার দিল্লিতে যমুনা নদী পরিষ্কারের জন্য ৮ হাজার ৯৪১ কোটি টাকার প্রকল্প উদ্বোধনকালে এই কথা বলেন বিজেপির এই নেতা।

অমিত শাহ আরও বলেন, "রাহুলরা অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান। তাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে তাদের এত আপত্তি।"

এসআইআর বাতিলের দাবিতে এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী জোট ‘ইন্ডিয়া’ রাজপথে নেমেছে। গত ১৩ অক্টোবর রাহুলের নেতৃত্বে দিল্লিতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন কেন্দ্রকে চাপের মধ্যে রেখেছিল। তবে হিন্দু ধর্মীয় উৎসবের কারণে আন্দোলনের গতি থমকে যায়।

সম্প্রতি বিজেপি একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে দাবি করে যে রাহুল চার দিনের ভিয়েতনাম সফরে যাচ্ছেন। সেই প্রসঙ্গ উল্লেখ করে বৃহস্পতিবার অমিত শাহ বলেন, "আমি জানি আমার কথা আপনি এখন শুনতে পাবেন না। কারণ আপনি বিদেশে কোথাও বসে আছেন। তার কোনো ব্যাখ্যাও কোনো দিন আপনি দেন না। সে সব ঠিক আছে। ওটা আপনার ব্যক্তিগত জীবন। কিন্তু দিল্লিতে নামার পর আমার কথা শুনে রাখুন। আগামী ৩০ বছরেও আপনি ক্ষমতায় আসাতে পারবেন না।"

ভোট চুরির অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিজেপি তো ভোটে জিতেই চলেছে। বিরোধীদের তাতে অসুবিধা হচ্ছে। সেই কারণেই তারা ভোট চুরির অজুহাত নিয়ে এসেছে।"

অমিত শাহ সরাসরি রাহুলকে উদ্দেশ্য করে অনুপ্রবেশকারীর প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, "রাহুলজি, আপনি শুধু ভোট চুরি নিয়ে কথা বলেন। কারণ, আপনি অনুপ্রবেশকারীদের ভোটাধিকার দিতে চান। তাদের ভোটগুলোকে আগলে রাখতে চান।"

অমিত শাহ আরও বলেন, "আমি যখন বলি বিজেপি আরও ৩০ বছর ক্ষমতায় থাকবে, তখন বিরোধীরা ভোট চুরির অভিযোগ তোলে। জিজ্ঞেস করে, ভোটের ফলাফল অমিত শাহ কীভাবে আগে থেকে জেনে যাচ্ছেন! আসলে অমিত শাহ তো এখানেই জন্মেছেন, এখানেই থাকেন এবং এখানেই মারা যাবেন। প্রতি ছয় মাস অন্তর আমাকে বিদেশে যেতে হয় না। আমি এই দেশের মানুষের মাঝে বাস করি।"

বিরোধীদের আন্দোলনকে কটাক্ষ করে এই বিজেপি নেতা বলেন, "মানুষের রায় আপনারা এ ভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে এবং জনরোষ সৃষ্টি করে বদলাতে পারবেন না। শুধু আন্দোলন করে, অবস্থানে বসে ভোটে জেতা যায় না।"

সূত্র: আনন্দবাজার পত্রিকা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে যাওয়ার পথে জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতি কামাল আহমদ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


ভারতে যাওয়ার পথে জৈন্তাপুর আওয়ামী লীগ সভাপতি কামাল আহমদ গ্রেপ্তার

ভারতের দিকে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমদকে পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের সূত্র অনুযায়ী, কামাল আহমদ তামাবিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্টে পৌঁছালে তাকে আটক করা হয়। তিনি বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ ঘটনার পর ইমিগ্রেশন পুলিশ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানালে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন তামাবিল পুলিশ ফাঁড়ির পুলিশ, ইমিগ্রেশন পুলিশ এবং জৈন্তাপুর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কামাল আহমদের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে।

আরো পড়ুন

সাজেকে দুই ঘণ্টা গোলাগুলি, সেনা সদস্যসহ আহত ৬

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিলেটের জৈন্তাপুর মডেল থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, ‘তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অন্য কোনো আইনি সমস্যা আছে কি না তাও দেখা হচ্ছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%