ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইবিতে গাছের চারা দিয়ে নবীনদের বরণ করল


ইবিতে গাছের চারা দিয়ে নবীনদের বরণ করল

২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লোক প্রশাসন বিভাগ বরণ করে নিয়েছে। এ সময় প্রত্যেক নবীনের হাতে তুলে দেওয়া হয়েছে একটি করে গাছের চারা। পরে মাঠ পর্যায়ে রোপণের ব্যবস্থা করে বিভাগটি।

বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন অ্যাকাডেমিক ভবনের ২য় তলায় এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগটির সিনিয়র অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি।

বিভাগের সভাপতির কার্যক্রমে অধ্যাপক ড. ফকরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ড. মোহাম্মেদ আসাদুজ্জামান, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং অধ্যাপক ড. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এই অনুষ্ঠানের আয়োজনের সঞ্চালকের ভূমিকা পালন করেন বিভাগটির শিক্ষার্থী আলিফ নূর ও রিতু মনি। অনুষ্ঠানটি শুরু হওয়ার পর শিক্ষার্থীদেরকে ফুল, সিলেবাস এবং ক্লাস রুটিন প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের নিয়ে ভবনটির পাশে কয়েকটি বৃক্ষ রোপণ করা হয়।

লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম মন্তব্য করেন, “বৃক্ষ মানুষের পরম বন্ধু ও প্রকৃতিকে রক্ষা করে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছে, সেই থেকেই নবীনদের জন্য বৃক্ষ উপহার ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমরা আশা করি এ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ যেন বৃক্ষরোপণ করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করতে সাহায্য করে।”

এ সময় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বক্তব্যে বলেন, “বৃক্ষরোপণ অত্যন্ত ভালো একটি কাজ। আমরা এখানে প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করার উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন, “ক্যাম্পাসটিকে একদিকে বৃক্ষ রোপণ করে ফলপ্রসূ করতে হবে, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, এবং ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে সহযোগিতা চাই। একদিকে ক্লিন, অন্যদিকে গ্রিন - এই কার্যক্রমটি আমরা নিয়েছি। আমি আশা করি তোমরা আমাদেরকে সহযোগিতা করবে, বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করবে।”

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লুটপাটের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগের বিচার চেয়ে ইউএনওর কাছে উপজেলা প্রেসক্লাবের আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

উপজেলা প্রতিনিধি ধর্মপাশা, সুনামগঞ্জ

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


লুটপাটের সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অভিযোগের বিচার চেয়ে ইউএনওর কাছে উপজেলা প্রেসক্লাবের আবেদন

মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুজন মেম্বার কর্তৃক স্কুলের রাস্তা নির্মাণ প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাৎ ও তার চতুর্মুখী অপকর্মের সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক এবং মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ কে জড়িয়ে মিথ্যা বানোয়াট মানহানিকর অভিযোগের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছে উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আবেদনে প্রেসক্লাবের পক্ষ থেকে বলা হয়, প্রকল্পের সমূদয় অর্থ আত্মসাতের ডকুমেন্টসহ সংবাদটি প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট ইউপি সদস্য সুজন মিয়া ক্ষুব্ধ হয়ে সাংবাদিকের এবং প্রেসক্লাবের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে উপজেলা প্রেসক্লাবকে একাংশ উল্লেখ করে জেলা প্রশাসকের ফ্রন্ট ডেস্কেসহ বিভিন্ন স্থানে ও সোশ্যাল মিডিয়াতে মিথ্যা ও মানহানিকর অভিযোগ উত্থাপন করেছেন। আমাদের সাংবাদিক ও প্রেসক্লাবের মান সম্মান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রেসক্লাবের নেতৃবৃন্দ অভিযোগ করেন, সুজন মেম্বার উদ্দেশ্যপ্রণোদিতভাবে অন্যদের দ্বারা প্ররোচিত হয়ে নিজের কুকর্ম ডাকতেই উপজেলা প্রেসক্লাবকে একাংশে বিভক্ত করে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার হীন প্রচেষ্টা চালানো হচ্ছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা প্রেসক্লাবের নেতারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি হওয়া উচিত। তবে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগের মাধ্যমে সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির চেষ্টা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় আবেদনটি গ্রহণ করেছে। বিষয়টি প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে আটক রয়েছেন গ্রাহকদের হাতে দুই মিটার রিডার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে আটক রয়েছেন গ্রাহকদের হাতে দুই মিটার রিডার

পিরোজপুরের মঠবাড়িয়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিল তৈরির অভিযোগ নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।

এই অভিযোগের কারণে ক্ষুব্ধ গ্রাহক এবং স্থানীয় বাসিন্দারা পল্লি বিদ্যুৎ সমিতির দুটি মিটার রিডারকে আটক করে রেখেছেন।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার সময় পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

আটককৃত দুই মিটার রিডার হলেন মঠবাড়িয়া পল্লি বিদ্যুৎ অফিসের জাহাঙ্গীর হোসেন (৫০) এবং সাব্বির হোসেন (৩০)।

ভুক্তভোগী গ্রাহক মোহাম্মদ রাসেল অভিযোগ করেছেন যে, গত জুন মাসে তার বিদ্যুৎ ব্যবহারের বিল ছিল ৮৫ ইউনিট। কিন্তু চলতি মাসে মিটারের প্রকৃত রিডিং ১৫৮০ ইউনিট থাকা সত্ত্বেও বিল প্রস্তুতির সময় ১৬৬০ ইউনিট দেখানো হয়েছে। এতে অতিরিক্ত ৮০ ইউনিটের বিল সংযুক্ত হয়েছে বলেও তিনি দাবি করেন।

তার অভিযোগ হলো, এমন ভুল রিডিংয়ের কারণে প্রায়শই গ্রাহকদের অতিরিক্ত বিল পরিশোধ করতে হচ্ছে।

ঘটনার পর স্থানীয় গ্রাহকরা অভিযোগ করেছেন যে, দীর্ঘদিন ধরে ভুল রিডিং ও অতিরিক্ত বিলের কারণে তারা ভোগান্তিতে রয়েছেন।

তারা দাবি করেছেন, এই ধরনের অনিয়ম বন্ধ করার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

এই বিষয়ে মঠবাড়িয়া পল্লি বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. আমিনুল ইসলাম সুমন জানিয়েছেন, মিটার রিডার জাহাঙ্গীর হোসেন অসুস্থতার কারণে গত মাসে তার ছেলে রিডিং সংগ্রহ করেছিলেন।

ওই সময় অনিচ্ছাকৃতভাবে একটি ভুল হয়েছে। বিষয়টি ইতোমধ্যে তাদের নজরে এসেছে এবং দ্রুত এটির সংশোধন করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

গ্রাহকদের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩ মাসের মধ্যে ২৬ ফেডারেশনে নির্বাচন, যা জানা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


৩ মাসের মধ্যে ২৬ ফেডারেশনে নির্বাচন, যা জানা গেছে

দেশের ক্রীড়াঙ্গণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আগামী তিন মাসের মধ্যে সব জেলা, বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আয়োজনের সুপারিশ করেছে ‘ক্রীড়াঙ্গণে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা সমাধান ও উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে’ গঠিত কমিটি।

প্রথম ধাপে ২৬টি ক্রীড়া ফেডারেশনের নতুন কমিটির সুপারিশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বাকি ফেডারেশনগুলোর কমিটির সুপারিশও জমা দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির সদস্য সচিব আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান। এ সময় কমিটির সদস্য অ্যাডভোকেট আলী ইমাম তপন, আমিনুল হক দেওয়ান সজল ও জাহেদ পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

রেদোয়ান বলেন, দেশের অধিকাংশ ক্রীড়া ফেডারেশন এবং জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা বর্তমানে অ্যাডহক বা দীর্ঘদিনের একপেশে কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এসব কমিটিতে নির্বাচিত প্রতিনিধিত্ব না থাকায় ক্রীড়াঙ্গণে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাই প্রাথমিকভাবে ২৬টি কমিটি বাতিলের সুপারিশ করা হয়েছে, যাতে দ্রুত নির্বাচন আয়োজন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত কমিটি দায়িত্ব নিতে পারে।

তিনি জানান, প্রথম ধাপের ২৬টি ফেডারেশনের অধিকাংশই অলিম্পিকভুক্ত এবং এশিয়ান গেমসে অংশগ্রহণকারী সংস্থা। ‘যারা নির্বাচনের মাধ্যমে দায়িত্বে আসবেন, তারাই এশিয়ান গেমসসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবেন। আমরা নির্বাচন করিয়েই ছাড়ব,’ বলেন তিনি। নির্বাচন পরিচালনায় সক্ষম ব্যক্তিদেরই এসব কমিটিতে রাখা হয়েছে বলেও জানান তারা।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্বে থাকা ব্যক্তিদের কেউ নতুন কমিটিতে থাকতে পারবেন কি না, এমন প্রশ্নের জবাবে রেদোয়ান বলেন, ‘রাজনৈতিক পদধারীরা নয়, বরং যারা ক্রীড়াঙ্গনে ত্যাগী, কর্মঠ এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়া উচিত।’ বিতর্ক এড়াতে জেলা ও ফেডারেশনে সুষ্ঠুভাবে নির্বাচনের আয়োজনের জন্য ছয়টি উপকমিটি করা হয়েছে।

যুব ও ক্রীড়াপ্রতিমন্ত্রী আমিনুল হকের প্রশংসা করে রেদোয়ান বলেন, তিনি ব্যতিক্রমধর্মী একজন মানুষ। ক্রীড়াঙ্গণের উন্নয়নে তিনি কিছু করে যাওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছেন।

কমিটির সদস্য আমিনুল হক দেওয়ান সজল বলেন, খেলার মাঠ হবে সবার। বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়। ক্রীড়াঙ্গণে আমরা রাজনীতিকে প্রাধান্য দিতে চাই না। আমাদের লক্ষ্য হবে যোগ্য, দক্ষ ও নিবেদিতপ্রাণ সংগঠকদের মাধ্যমে দেশের খেলাধুলাকে এগিয়ে নেওয়া।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


রাজবাড়ীতে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত যুবক নিহত

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন হাউলি জয়পুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক (২৮) যুবকের মৃত্যু ঘটেছে।

বুধবার (১৫ জুলাই) সকালে পুলিশ মরদেহটি ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাতপরিচয়ের এই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়েই ঘটনাস্থলে মারা যান। তবে যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। সকালে এলাকা থেকে রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এরপর দুপুর ১২টার দিকে মরদেহ রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয়।

রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম বলেন, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। মরদেহটি উদ্ধার করার পর রাজবাড়ী রেলওয়ে স্টেশনে নিয়ে আসা হয়েছে। তবে কোন ট্রেনে যুবকটি কাটা পড়েছে, সেটা এখনো শনাক্ত করা যায়নি। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%