০৩:১৭ পি.এম
ঢাকার আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকায় সাত বছরের একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবুল ওরফে বাবু (৪৫) নামে এক রাজমিস্ত্রিকে পুলিশ আটক করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) গভীর রাতে, আশুলিয়ার ডেন্ডাবর অফিসার হাউজিং সংলগ্ন গ্রামীণ টাওয়ার এলাকাধীন একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত বাবুল ওরফে বাবু পাবনা জেলার বাসিন্দা। তিনি এখানে আশুলিয়ায় রাজমিস্ত্রির কাজ করতেন বলে জানা গেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অভিযুক্ত বাবুল ফরিদের বাড়ির এক ভাড়াটিয়া সাত বছরের শিশুকে রুম দেখানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে আশেপাশের লোকজন তাকে আটক করে রাখেন। পরে, খবর পেয়ে গভীর রাতে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত বাবুল ওরফে বাবুকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই সময় অভিযুক্তকে গণপিটুনিরও শিকার হতে হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান যে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এছাড়া তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন