০৫:১২ পি.এম
আসন্ন ২০২৪ এশিয়ান গেমসের জন্য অপেক্ষাকৃত অনভিজ্ঞ এবং তরুণদের প্রতি প্রাধান্য দিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। যেখানে প্রথমবারের মতো আফগানিস্তান দলে ডাক পেয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে, হাসান ইসাখিল।
এই আসরে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন ডারউইশ রাসুলি। পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড় করিম জানাত ও নাজিবুল্লাহ জাদরান দলে অভিজ্ঞতার ভারসাম্য বজায় রাখবেন।
১০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা আফগানিস্তানের একমাত্র স্পিনার নানগেয়ালিয়া খারোটি আফগানদের স্পিন আক্রমণের নেতৃত্ব দেবেন। তার সঙ্গী হিসেবে আছেন লেগস্পিনার আরব গুল মোমান্দ।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগে অসাধারণ পারফর্ম করতে সক্ষম হওয়ার পর দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ আকরাম, খালেদ তানিয়াল এবং টুর্নামেন্ট সেরা হওয়া পেস-অলরাউন্ডার ইসমত আলম।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা ফয়সাল শিনোজাদা এবং অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ঈসাখিলও ১৬ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন।
আফগানিস্তান এশিয়ান গেমস স্কোয়াড: দারউইশ রাসুলি (অধিনায়ক), মোহাম্মদ ইসহাক (উইকেটরক্ষক), মোহাম্মদ আকরাম, হাসান ঈসাখিল, খালেদ তানিওয়াল, ইমরান মীর, ফয়সাল শিনোজাদা, নাজিবুল্লাহ জাদরান, আরব গুল মোমান্দ, ফরিদুন দাউদজাই, আবদুল্লাহ আহমদজাই ফারমানউল্লাহ, ইসমত আলম, করিম জানাত ও নানগেয়ালিয়া খারোটি।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন