বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:০৮ পি.এম
এশিয়ান গেমসে বাংলাদেশের উদ্দেশ্য স্পষ্টভাবে তুলে ধরেছেন অধিনায়ক লিটন দাস। ম্যাচের মধ্যে এগিয়ে থাকলেও, শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছানোই দলের প্রধান লক্ষ্য। ফাইনালে পৌঁছাতে পারলে সোনালী পদকের জন্য প্রতিযোগিতার সুযোগ তৈরি হবে বলেও তিনি মনে করেন।
দেশ ত্যাগের আগে লিটন বলেন, “ডেফিনেটলি এখানে টার্গেট একটা থাকবে। যেহেতু একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলা এবং ফাইনালে যেন ভালো ক্রিকেট করতে পারি।”
তবে বড় লক্ষ্য সামনে থাকলেও, বাংলাদেশ অধিনায়ক শুরু থেকেই ফাইনালের বিষয়টি নিয়ে চিন্তা করতে চান না। তার পরিকল্পনা হচ্ছে ম্যাচ ধরে এগিয়ে যাওয়া।
ক্রিকেটের ক্ষেত্রে যা বলি, অলওয়েজ ম্যাচ বাই ম্যাচ। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব। এবং বিগার টার্গেট হচ্ছে এইটাই, বলেন লিটন।
ফাইনালে পৌঁছাতে পারলে সোনালী পদকের লড়াইয়ের সুযোগ থাকবে, এ কথাটি তিনি পুনর্ব্যক্ত করেছেন। লিটনের ভাষায়, আমরা কিভাবে ফাইনাল পর্যন্ত যেতে পারি, কারণ ফাইনাল খেললে আপনার একটা অপরচুনিটি থাকবে গোল্ড জেতার। তার আগে ফাইনাল পর্যন্ত যেতে হবে।
এশিয়ান গেমসের আগে দলের প্রস্তুতি নিয়ে লিটন সন্তুষ্টি প্রকাশ করেছেন। দীর্ঘ সময় পর জাতীয় দলের ক্রিকেটারদের একসাথে টি-টোয়েন্টি প্রস্তুতির সুযোগ হয়েছে। ক্যাম্পের পাশাপাশি বাংলাদেশ দুটি প্রস্তুতি ম্যাচও খেলেছে।
এই প্রস্তুতিকে দলের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে লিটন বলেন, আমাদের অপশনই কম ছিল একসাথে হওয়ার। এই ক্যাম্পটা এবং প্লাস দুইটা প্র্যাকটিস গেম আমরা খেললাম। এটা একটা ভালো অপরচুনিটি এবং ভালো অপশন ছিল যে আমাদের একসাথে আবার বন্ডিং হওয়ার জন্য।
এশিয়ান গেমসের পর অলিম্পিকে ক্রিকেট খেলার সম্ভাবনা নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়েছে। তবে আপাতত সেই দূরের হিসাব নিয়ে ভাবছেন না লিটন। তার নজর এখন এশিয়ান গেমসে ভালো ক্রিকেট খেলা এবং ধাপে ধাপে ফাইনালে পৌঁছানো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ এবং আজারবাইজান কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে।
নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নতুন এই চুক্তিটি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভ কূটনৈতিক ও অফিসিয়াল বা সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছেন।
এটি উল্লেখযোগ্য যে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার তিনি জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।
অধিবেশনে আগামী ২৪ সেপ্টেম্বর বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার ধামরাইয়ের এক তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম নামক এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পর ওই তরুণী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, পাচলক্ষী গ্রামের তরুণীর সঙ্গে কাজী সাঈমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আজ সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর ধামরাই থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এবং ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনের জন্য তাৎক্ষণিকভাবে সাঈমের প্রেমিকা এবং তার মাকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করার জন্য মরদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ হারানোর পরও অধিনায়ক সিকান্দার রাজা ব্যক্তিগত পারফরম্যান্সে অসাধারণ প্রদর্শন করেছেন। তার এই সাফল্যের জন্য মিরাজকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিনি দ্বিতীয় স্থানে পৌঁছেছেন, যা এই রোডেশিয়ান অলরাউন্ডারের জন্য একটি বড় অর্জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) আইসিসির প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজার বর্তমান রেটিং ২৭৬। আফগানিস্তানের অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই ৩৩৭ রেটিং নিয়ে শীর্ষস্থানে রয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে রাজা সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। শেষ দুই ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৪৫ ও অপরাজিত ৮১ রান। সিরিজের শেষ ম্যাচে বল হাতে তিনি দুটি উইকেটও নেন।
ব্যাটিংয়ের ধারাবাহিকতায় ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিনি পাঁচ ধাপ এগিয়ে ২৪ নম্বরে অবস্থান করছেন। বোলারদের র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার নাথান এলিসও উন্নতি করেছেন।
জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার ওয়ানডে বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন। সিরিজের শেষ দুই ম্যাচে চার উইকেট নেওয়ার আগে, দ্বিতীয় ওয়ানডেতে তিনি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে পাঁচ উইকেট অর্জন করেন।
অস্ট্রেলিয়ার জয়ের আরেক নায়ক জশ ইংলিসও ব্যাটিং র্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠেছেন। তিনি শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন, যা তার এই সংস্করণে দ্বিতীয় শতক।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতের সাফল্যের পর, জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ম্যাচসেরা হন শ্রেয়াস আইয়ার। সব মিলিয়ে তিনি সাত ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ২২ নম্বরে পৌঁছেছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) র্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন, শারীরিক হামলা এবং সিল জালিয়াতির ঘটনায় ৯৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাস্তির মধ্যে রয়েছে এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) ছাত্রত্ব স্থগিত, আবাসিকতা বাতিল, ভবিষ্যতে আবাসিকতার জন্য বিবেচনা না করা, কঠোরভাবে সতর্ক করা এবং অভিভাবকদের চিঠির মাধ্যমে শাস্তির বিষয়টি অবহিত করা।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক দুই সিন্ডিকেট সদস্যের কাছ থেকে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। এর মধ্যে র্যাগিংয়ের অভিযোগে ১৪ জন, সিল জালিয়াতির অভিযোগে ৩ জন এবং জুনিয়র কর্তৃক সিনিয়রের ওপর শারীরিক হামলার অভিযোগে ১ জনসহ মোট ১৮ শিক্ষার্থীর ছাত্রত্ব এক বছরের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া দুই শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করা হয়েছে। এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত হওয়া ১৮ জনসহ মোট ২০ শিক্ষার্থীকে ভবিষ্যতে আবাসিকতার জন্য বিবেচনা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া র্যাগিংয়ের দায়ে বিভিন্ন বিভাগের ৭৯ শিক্ষার্থীকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে র্যাগিংয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা পেলে অধিকতর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিভাবকদের চিঠির মাধ্যমে উল্লিখিত শাস্তির বিষয়ে অবহিত করা হবে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় ডিসিপ্লিনারি বোর্ডের সভা-২০২৬-এ উপস্থাপিত অভিযোগের তালিকা বিশ্লেষণ করে জানা গেছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ৩১ জন, ইতিহাস বিভাগের ১৮ জন, লোকপ্রশাসন বিভাগের ১৫ জন, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ১৩ জন, অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচার এক্সটেনশন বিভাগের ৭ জন, চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের ৪ জন, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৪ জন, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ৪ জন, অর্থনীতি বিভাগের ২ জন এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের ১ জন রয়েছেন। সব মিলিয়ে এসব বিভাগে মোট ৯৯ জনকে শাস্তি দেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ অনুযায়ী র্যাগিং, বিভাগের মারামারি এবং সিল জালিয়াতির ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী বিষয়ে গতকাল অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আলোচনা হয়েছে শুনেছি। তবে আমি সিন্ডিকেটের সদস্য না হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না।
তিনি বলেন, ডিসিপ্লিনারি বোর্ডের সুপারিশ বহাল থাকলে র্যাগিংয়ের ঘটনায় কেউ কঠোর শাস্তি, কেউ সতর্কতামূলক শাস্তি এবং কারও হলের আবাসিকতা স্থায়ীভাবে বাতিল হতে পারে। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষার্থীদের পরিবারের কাছে চিঠি দিয়ে তাদের সন্তানদের বিষয়ে অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রক্টর আরও বলেন, শাস্তির উদ্দেশ্য শিক্ষার্থীদের ধ্বংস করা নয়, বরং ভুল থেকে তাদের ফিরিয়ে এনে ভবিষ্যৎ জীবন সুন্দর করার সুযোগ দেওয়া। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সংশোধনের সুযোগ দেওয়ার পাশাপাশি অভিভাবকদেরও বিষয়গুলো সম্পর্কে অবহিত রাখতে চায়।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, র্যাগিংয়ের ঘটনায় ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত গতকাল সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রায় শত শিক্ষার্থীকে র্যাগিংয়ের অভিযোগে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ এক বছরের জন্য ছাত্রত্ব স্থগিত, আবাসিকতা বাতিল ও কঠোর সতর্কতাসহ বিভিন্ন ধরনের শাস্তি রয়েছে।
উপাচার্য আরও বলেন, শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা থাকবে র্যাগিংয়ের সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করবে না বর্তমান প্রশাসন। এছাড়াও আরও বেশকিছু বিভাগ উপকমিটিতে তদন্তনাধীন রয়েছে, পরবর্তী সিন্ডিকেটে তাদের বিষয়েও সিদ্ধান্ত আসবে বলে জানান এ উপাচার্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ