প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক ‘দাদা দ্য সৌরভ গাঙ্গুলি স্টোরি’-র প্রথম পোস্টার প্রকাশের পর থেকে নেটদুনিয়ায় সমালোচনার ঝড় শুরু হয়েছে। পোস্টারটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হয়েছে এবং নেটিজেনদের একটি অংশ অভিযোগ তুলেছেন যে এটি যথাযথভাবে তৈরি করা হয়নি।
এখন সেই বিতর্ক ও সমালোচনার প্রেক্ষিতে মন্তব্য করেছেন ছবির প্রধান চরিত্রে অভিনয় করা বলিউড অভিনেতা রাজকুমার রাও। তার বক্তব্য অনুযায়ী, এই ঘটনার মাধ্যমে ছবির নির্মাতারা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করেছেন। চলতি বছরের ৮ জুলাই, সৌরভের জন্মদিনে ছবিটির প্রথম পোস্টারটি প্রকাশিত হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজকুমার রাও বলেন, "যারা পোস্টারটি তৈরি করেছিলেন, তারা বিষয়টি উপলব্ধি করেছেন এবং শিক্ষা নিয়েছেন। তারা বুঝতে পেরেছেন যে কোনো কাজের ক্ষেত্রে তাড়াহুড়ো না করে সময় নিয়ে কাজ করা উচিত। এত তাড়াহুড়োর কিছু নেই। আমার মনে হয়, পুরো দলই এই ঘটনা থেকে শিক্ষা নিয়েছে।" তিনি আরও উল্লেখ করেন যে, দাদার অনুরাগীর সংখ্যা অত্যন্ত বেশি, যা নির্মাতাদের কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়।
পোস্টারটিতে সৌরভের ক্রিকেট ক্যারিয়ারের একটি স্মরণীয় মুহূর্ত পুনর্নির্মাণ করা হয়েছে। ২০০২ সালে লর্ডসে ইংল্যান্ডকে হারানোর পর ভারতীয় দলের তৎকালীন অধিনায়ক সৌরভের উড়ন্ত জার্সি হাতে ঐতিহাসিক উদযাপনটি পোস্টারে স্থান পেয়েছে।
বিক্রমাদিত্য মোটওয়ানে পরিচালিত এই বায়োপিকে সৌরভের শুরুর দিন থেকে শুরু করে ভারতীয় দলের প্রভাবশালী ক্রিকেটার ও সফল অধিনায়ক হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হবে। ছবিতে সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীর চরিত্রে অভিনয় করছেন তান্যা মানিকতলা। ছবিটি আগামী বছরের ১৪ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন