০৭:২৯ পি.এম
অবশেষে সিলেট সিটি করপোরেশন (সিসিক) মাঠে নেমেছে পুকুর, দিঘি ও জলাশয় রক্ষার লক্ষ্যে।
দক্ষিণ সুরমার খোজারখলা পুকুর উদ্ধার ও সংস্কার কাজ দ্বারা শুরু হয়েছে এই কার্যক্রম। সোমবার সকালে সিসিকের প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সরেজমিনে দেখা যায়, দক্ষিণ সুরমার খোজারখলায় রেললাইন সংলগ্ন দুটি পুকুর রয়েছে। একসময়ে এই দুটি পুকুর মিলিয়ে একটি বিশাল পুকুর ছিল। স্থানীয়রা পুকুরের মাঝ দিয়ে রাস্তা নির্মাণ করে পুকুরটিকে দ্বিখণ্ডিত করেছেন। এর মধ্যে একটি পুকুরের অস্তিত্ব দৃশ্যমান থাকলেও সংস্কারের অভাবের কারণে ঝোপঝাড়ে অন্যটি বিলীন হয়ে গেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সোমবার সকাল থেকে সিসিক পুকুরটিতে উদ্ধার অভিযান শুরু করেছে। আধুনিক উইড হারভেস্টও মেশিন (উভয়চর যন্ত্র) ব্যবহার করে পুকুর থেকে ময়লা আবর্জনা, ঝোঁপঝাড় ও কচুরিপানা পরিষ্কার করা শুরু হয়েছে।
সিসিক সূত্র জানায়, শুধুমাত্র পুকুরটি উদ্ধার নয়, এর রক্ষা এবং দৃষ্টিনন্দন করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। পুকুরটিকে ঘিরে একটি নিরাপদ ও নান্দনিক পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা তৈরি হয়েছে। সিসিকের প্রশাসক বলেন, উদ্ধারের পর পুকুরের চারপাশে হাঁটার ব্যবস্থাও করা হবে। এলাকাবাসী এখানে নিরাপদে চলাচল করতে এবং সময় কাটাতে পারবেন। এছাড়া এটি একটি ছোট্ট বিনোদন ও বিশ্রামের স্থানে পরিণত করা হবে।
সিসিক প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী আরও জানান, নগরীর জলাধারগুলো সংরক্ষণ ও পুনরুদ্ধারের জন্য ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে। জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ- এই তিনটি বিষয়কে অগ্রাধিকার দিয়েই কাজ করা হবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন