প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পটুয়াখালী, ২০ জুলাই, ২০২৬ : বাউফল উপজেলার মৎস্য বিভাগ অভিযান চালিয়ে ১৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে। পরবর্তীতে এসব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আজ সোমবার বিকেল ৪টার দিকে বাউফল উপজেলা মৎস্য অফিসের প্রধান ফটকের সামনে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বর্ষাপ্লাবিত ধানক্ষেত, বিল ও খালে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এসব নিষিদ্ধ জাল জব্দ করা হয়। ১৫০টি জালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।
এই অভিযানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) তপন মজুমদার, বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম. এম. পারভেজ এবং নৌপুলিশের সদস্যরা।
মৎস্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও জলজ জীবের ব্যাপক ক্ষতি হচ্ছে। এই অভিযানের উদ্দেশ্য হল মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক জলাশয়ে মাছের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করা, যার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন