ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মিরপুর মডেল ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেপ্তার


মিরপুর মডেল ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা ও মুগদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডিএমপির মিরপুর মডেল থানা ও মুগদা থানার পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জনকে গ্রেফতার করেছে।

মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ জুলাই) মিরপুর মডেল থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন - ১। মোঃ আল আমিন (১৯) ২। মোঃ সজল (১৯) ৩। মোঃ ফয়সাল খান (২৪) ৪। নকিব মাহমুদ (৪০) ৫। মোঃ সোলায়মান (১৯) ৬। মোঃ রুবেল মোল্লা (৩৫) ৭। মোঃ সিজিল মিয়া (৪০) ৮। মোঃ বাবুল মোল্লা (৩৮) ৯। সাফওয়ান (১৮) ১০। মোঃ শাওন হৃদয় (২৬) ১১। নিলয় (২২) ১২। মোঃ আলমাস (২২) ১৩। গোলাম মোর্শেদ (২১) ১৪। মোঃ রজব আলী (২৭) ১৫। মোঃ সজীব (২২) ১৬। মোঃ শামীম (২৪) ১৭। মোঃ রনি (২২) ১৮। মোঃ হাসান (৩০) ১৯। মোঃ রিয়াদ হোসেন (২৮) ২০। মোঃ শারপিন (১৪) ২১। মোঃ সাইফুর রহমান (২৫) ২২। মোঃ আলআমিন (২৫) ২৩। মোঃ আতিকুল ইসলাম আতিক (২৮) ২৪। জহিরুল ইসলাম রনি (৩৪) ২৫। মোঃ বাবু (২৮) ২৬। মোঃ জাহিদুল ইসলাম (২৭) ২৭। মোঃ সোয়েব আক্তার (২৬) ২৮। মোঃ ইব্রাহিম গাজী (২৫) ২৯। মোঃ রবিউল ইসলাম হিরা (২৭) ৩০। মোঃ আরিফ আজিজ (২৬) ৩১। মোঃ জুয়েল (২৮) ৩২। মোঃ হানিফ (২৯) ৩৩। মোঃ নুর আলম (২০) ৩৪। মোঃ রমজান (২০) ৩৫। মোঃ রিয়াজ (২১) ৩৬। মোঃ সিরাজুল ইসলাম (৩৯) ৩৭। আল মাজিদ (২০) ৩৮। মোঃ নিজাম উদ্দিন রাব্বী (২৫) ৩৯। মোহাম্মদ উল্লাহ খান রুবেল ৪০। জান্নাতুল ফেরদৌস (৩৩) ৪১। মোছাঃ নুরজাহান (৫০) এবং ৪২। মোঃ বান্ধি (২৮)।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

মুগদা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ জুলাই) মুগদা থানার পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে সংযুক্ত রয়েছে ১। মোঃ ইমন ওরফে টাইগার ইমন (২৪) ২। মোঃ মামুন ভূইয়া ৩। খাদিজা আক্তার ৪। মোঃ রিজাউল মাতুব্বর (২৭) ৫। মোঃ সাজ্জাত মোল্লা শিশির (২৮) ৬। মোঃ রাহাত (২৬) ৭। রেজাউল করিম ওরফে রিয়াজ (৩৫) ৮। মোঃ ইউনুস (৪৪) ৯। মোঃ রমজান (২৫) ১০। মোঃ রানা (২৭) ১১। মোঃ শফিকুল ইসলাম ওরফে সাইফুল (৪২) এবং ১২। মোঃ নাহিদুল ইসলাম লিখন (২৫)।

গ্রেফতারকৃতরা নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডর ইস্যু: প্রতিবেশী দেশের ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত-রণধীর জয়সয়াল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৪ পি.এম


বাংলাদেশ-চীন-মিয়ানমার করিডর ইস্যু: প্রতিবেশী দেশের ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত-রণধীর জয়সয়াল

সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল। ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর এবং দুই দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর দিয়েছে ভারত। এর সঙ্গে, এই সফরে চীন, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে অর্থনৈতিক করিডর তৈরির বিষয়ে যে আলোচনা হয়েছে, তার সম্ভাব্য প্রভাবের ওপরও নজর দিয়েছে প্রতিবেশী দেশটি।

শুক্রবার (৩ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। সেই প্রশ্নের জবাবে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সয়াল বলেন, প্রতিবেশী দেশগুলোর যেকোনো ধরনের ঘটনাপ্রবাহ ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সব সময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

গত মাসের শেষে, প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে তিন দিনের রাষ্ট্রীয় সফর করেন। সরকারপ্রধানের এই সফরে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডর গড়ার প্রস্তাব উত্থাপন করেন, যা যোগাযোগ এবং অর্থনীতির 'ব্যাপ্তি বাড়াতে' সহায়ক হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৪৬ পি.এম


হাজারীবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

হাজারীবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন: ১। ইমন হোসেন বাবু ২। হৃদয় (২৫) ৩। মোঃ ফিরোজ (২৫) ৪। সিয়াম (১৯) ৫। আতিকুল (২১) ৬। নাইম (২৭) ৭। আনোয়ার (২৮) ৮। শাহআলম (২২) ৯। মোঃ কাইয়ুম (২০) ১০। মোঃ সাজু (২৫) ১১। মোঃ স্বাধীন (১৯) ১২। মোঃ সালমান (৩৫) ১৩। মোঃ হাকিমুল গাজী (২২) ১৪। আমানউল্লাহ (২৯) ১৫। তারা মিয়া (২৭) ও ১৬। মোঃ সিয়াম ফরাজী (১৯)।

হাজারীবাগ থানা সূত্র থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় হাজারীবাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৭ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানে ব্যবসার নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫০ পি.এম


গুলশানে ব্যবসার নামে ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ: ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ডের মালিক গ্রেপ্তার

রাজধানীর গুলশান এলাকায় ‘ট্রাস্ট গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে যৌথ ব্যবসায় বিনিয়োগের প্রতারণায় ১৪ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (৩ জুলাই) সকালে আনুমানিক ০৯:৩০ ঘটিকায় হাতিরঝিল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তির নাম- সৌমেন সাহা (৩৫) বলে জানা গেছে।

গুলশান থানা সূত্রে আরো জানা যায়, ২০২০ সালে ধানমন্ডির মেট্রো শপিং মলে ভুক্তভোগী বিপ্লব চক্রবর্তীর সাথে ব্যবসায়িক কারণে অভিযুক্ত সৌমেন সাহার পরিচয় ঘটে। করোনাকালীন সময়ে তাদের মধ্যে পারিবারিক সম্পর্ক ও বিশ্বাসের ভিত্তি গড়ে ওঠে। ২০২৩ সালের মধ্যে সৌমেন সাহা দুবাই থেকে স্বর্ণ ক্রয়ের কথা বলে ভুক্তভোগীর কাছ থেকে ৫০ লাখ টাকা হাওলাত নিয়ে নেয়। পরবর্তীতে গুলশানের পুলিশ প্লাজা কনকর্ড শপিং মলে ‘Trust Gold & Diamond Ltd.’ নামে একটি নতুন দোকান খোলার প্রস্তাব দিয়ে বাদীকে ব্যবসায় পার্টনার বানানোর প্রতিশ্রুতি দিয়ে ৪ কোটি ৩০ লাখ টাকা গ্রহণ করে। এভাবে বিভিন্ন সময়ে তাকে নগদ টাকা ও চেকের মাধ্যমে সর্বমোট ১৪ কোটি ৩৮ লাখ টাকা হাতিয়ে নেয়।

বিনিয়োগের দীর্ঘদিন পরেও সৌমেন সাহা ব্যবসার কোনো লভ্যাংশ বা হিসাব না দিয়ে বিভিন্ন অজুহাতে গড়িমসি করতে থাকে। সর্বশেষ ভুক্তভোগী পুনরায় হিসাব দাবি করলে সৌমেন সাহা নানা প্রকার ভয়ভীতি প্রদান করে এবং প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা রুজু করা হয়।

তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের একটি টিম হাতিরঝিল থানায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় সৌমেন সাহাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানার পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৩ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


যাত্রাবাড়ী থানার পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকার পৃথক চারটি অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। এই গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ রাসেল (৩৬), মোঃ মনিরুল ইসলাম (২৪), দেবাশিশ রায় (৪১), মাসুদ রানা (২৫) ও মোঃ মামুন (৩৬)।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (০৩ জুলাই) সকাল আনুমানিক ১০:২০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন হোটেল প্যালেসের ৩য় তলায় একটি কক্ষে অভিযান পরিচালনা করে মাসুদ রানা ও মামুনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই তারিখে রাত আনুমানিক ১:০০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালের এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার একই তারিখে অপর এক অভিযানে রাত আনুমানিক ১:৫০ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কুতুবখালী এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ মনিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই তারিখে রাত আনুমানিক ১:৩৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল দরবার শরীফ এলাকায় অভিযান পরিচালনা করে দেবাশিশ রায়কে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে মোট ৩ গ্রাম হেরোইন (১৫টি পুরিয়াসহ খোলা হেরোইন) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%