০৬:৪০ পি.এম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমান এবং আনোয়ার খান মডার্ন হাসপাতালের অধ্যাপক ডা. এ কে এম আমিনুল হকের ওপর হামলা সংক্রান্ত ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ আরও দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
রোববার (২৩ আগস্ট) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজন করা সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম।
শনিবার (২২ আগস্ট) রাতে রাজধানীর শনির আখড়া এবং নিকুঞ্জ-২ অঞ্চলে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে সানি সাহা (৩৮) এবং ফাতিন ইসরাক লাবিব (২০) রয়েছেন।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
জানা গেছে, গত সোমবার (১৭ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগের প্রধান অধ্যাপক আসাদুর রহমান চেম্বারে রোগী দেখে বাসার উদ্দেশে বের হয়েছিলেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে পৌঁছালে তার ওপর অতর্কিত হামলা চালায় একদল যুবক।
এ ঘটনায় ডা. মো. আসাদুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় জীবন ওরফে আদিলসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার কিছুদিন আগে একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে ১৫,000 মার্কিন ডলার চাঁদা দাবি করা হয়েছিল।
পুলিশের ভাষ্যমতে, হুন্ডি ব্যবসায় লোকসান গুণে সানীর নেতৃত্বে চাঁদাবাজির একটি গ্রুপ গঠন করা হয়েছে। সেখানে সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তির পরিচয় সংগ্রহ করে চাঁদা চাওয়া হয়। চাঁদা না পেলে আবশ্যক হামলা করা হয়।
ঢাকায় একাধিক বিদেশি দূতাবাসের কর্মকর্তাদের ইমেইলের মাধ্যমে হামলার হুমকি গুরুত্বের সঙ্গে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে দূতাবাসগুলোর কর্তাদের সঙ্গে বৈঠক করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং ডিবি পুলিশ।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন