০৩:২৭ পি.এম
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি বাড়ি থেকে পুলিশ শিরিন বেগম নামে এক নারীর চার টুকরা মরদেহ উদ্ধার করেছে।
রোববার (১২ অক্টোবর) দিবাগত গভীর রাতে একটি ব্যাগে লুকিয়ে রাখা অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহের কারণে ঝগড়ার এক পর্যায়ে শিরিন বেগমের স্বামী দুলাল হাওলাদার তাকে হত্যা করে এবং পরে লাশটি চার টুকরা করে। এরপর তিনি লাশের টুকরোগুলো একটি ব্যাগে রাখেন।
আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দুলাল হাওলাদারকে আটক করেছে। জানা গেছে, দুলাল পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।
যাত্রাবাড়ী থানার পরিদর্শক এস এম মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তদন্ত-সংশ্লিষ্ট পুলিশের একটি সূত্র জানায়, শিরিন দীর্ঘদিন মধ্যপ্রাচ্যে ছিলেন। দেশে ফিরে তিনি স্বামীর সঙ্গে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। শিরিনের মোবাইলে অন্য কারও সঙ্গে নিয়মিত কথা বলার কারণে তার স্বামী সন্দেহ করতেন। এ নিয়ে তাদের মধ্যে দুই দিন ধরে ঝগড়া চলছিল। রোববার গভীর রাতে বাড়ির মালিক ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ গিয়ে শিরিনের মরদেহ উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের সূত্র জানায়, দুলাল রোববার শিরিনকে হত্যা করেন। পরে তিনি লাশটি চার টুকরা করে একটি ব্যাগে ভরে রাখেন। পুলিশ ব্যাগে শিরিনের মাথা, গলা ও দুই পা বিচ্ছিন্ন অবস্থায় পায়।
আরও পড়ুন: ঢাকায় ২৪ ঘণ্টার অভিযানে পুলিশের হাতে ৪৮৪ জন গ্রেপ্তার
যাত্রাবাড়ী থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন