প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করার সম্ভাবনা রয়েছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে প্রায় ৮০০ কর্মী চাকরি হারাতে পারেন।
মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেটফ্লিক্স আগামী সপ্তাহে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে। প্যাক নিউজের সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করছে।
তবে, কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি নেটফ্লিক্সের এক মুখপাত্র।
২০২৫ সালের শেষ নাগাদ নেটফ্লিক্সে পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। সেই অনুযায়ী, ৫ শতাংশ কর্মী ছাঁটাই হলে প্রায় ৮০০ জন চাকরি হারাতে পারেন। প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে প্রায় ১০ হাজার ৯০০ জন যুক্তরাষ্ট্র ও কানাডায় কর্মরত ছিলেন।
এর আগে নেটফ্লিক্স একাধিকবার কর্মী ছাঁটাই করেছে। ২০২২ সালে, এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর প্রতিষ্ঠানটি প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করে। চলতি বছরও বৈশ্বিক পণ্য উন্নয়ন দলের কয়েক ডজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।
কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা থাকলেও, নেটফ্লিক্সের রাজস্বে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানডোস জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলে রাজস্বে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তবে, প্রতিষ্ঠানটির আরও দ্রুত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য রয়েছে।
অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও, তৃতীয় প্রান্তিকের রাজস্ব নিয়ে প্রতিষ্ঠানটির পূর্বাভাস বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম ছিল।
আগামী ২০ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা রয়েছে নেটফ্লিক্সের। এর আগে সম্ভাব্য কর্মী ছাঁটাইয়ের খবর প্রতিষ্ঠানটির পুনর্গঠন পরিকল্পনা এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধির কৌশল নিয়ে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন