ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মান্দায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল


মান্দায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

নওগাঁর মান্দা উপজেলায় জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ রাসেলের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে স্মরণ করে তার আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাদ আসর উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি গ্রামে অবস্থিত শহীদ রাসেলের কবরে আগে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সেখানে একটি বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছিল।

কবর জিয়ারত করার পর শহীদ রাসেলের বাসভবনের নিকটে অবস্থিত স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ।

এ সময় কশব ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রশাসক আব্দুর রশিদ এবং ইউনিয়ন পরিষদ সচিব আহম্মদসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই দোয়া মাহফিলে শহীদ রাসেলের শোকসন্তপ্ত বাবা, পরিবারের সদস্য, নিকটাত্মীয়, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলের মাধ্যমে শহীদ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার পরিবারের জন্য এই অপূরণীয় ক্ষতি ও শোক সইবার ধৈর্য দানের জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ পাহাড়ি জেলাগুলোতে সতর্কবার্তা, বাড়ছে ঝুঁকির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


হঠাৎ পাহাড়ি জেলাগুলোতে সতর্কবার্তা, বাড়ছে ঝুঁকির শঙ্কা

মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের বিষয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে গেছে। কক্সবাজার ও বান্দরবান জেলাকে আবহাওয়া অধিদপ্তর মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।

পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে যে, ২২ জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এছাড়া, আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএফএফএইচএসের দৃষ্টিতে বিশ্বকাপের সেরা ফুটবলার মেসি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


আইএফএফএইচএসের দৃষ্টিতে বিশ্বকাপের সেরা ফুটবলার মেসি

ফিফার অফিসিয়াল গোল্ডেন বল না পেলেও, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইএফএফএইচএস) লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়ाड़ হিসেবে ঘোষণা করেছে।

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে। সেই ম্যাচের পর ফিফার দেওয়া ব্যক্তিগত পুরস্কারে গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক রদ্রি, সিলভার বল পেয়েছেন মেসি, এবং ব্রোঞ্জ বল পান ফ্রান্সের কিলিয়ান এমবাপে।

সোমবার এক বিবৃতিতে আইএফএফএইচএস জানিয়েছে, বিশ্বকাপে একজন খেলোয়াড়ের সামগ্রিক অবদান মূল্যায়নে তাদের নিজস্ব তথ্যনির্ভর সূচক ব্যবহার করা হয়েছে। এখানে ম্যাচ রেটিং, গোল, অ্যাসিস্ট এবং বিশেষ করে নকআউট পর্বে বাস্তব প্রভাব সবকিছুই নির্দিষ্ট ওজনের ভিত্তিতে হিসাব করা হয়েছে। সেই বিশ্লেষণে অন্য খেলোয়াড়দের চেয়ে এগিয়ে ছিলেন মেসি।

বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, বিশ্বকাপ ২০২৬-এর প্রতিটি পারফরম্যান্সের বিস্তারিত বিশ্লেষণের পর সিদ্ধান্ত স্পষ্ট হয়েছে। আইএফএফএইচএসের নির্বাচিত সেরা খেলোয়াড় লিওনেল মেসি। এই স্বীকৃতি আবেগ বা খ্যাতির কারণে নয়, বরং পরিসংখ্যানের নির্ভুল মূল্যায়নের ভিত্তিতে দেওয়া হয়েছে।

মেসি, যিনি ৩৯ বছর বয়সী, টুর্নামেন্টে সাতটি ম্যাচে মোট ৬২৬ মিনিট খেলেছেন। এই সময়ে তিনি করেছেন ৮ গোল এবং করিয়েছেন ৪টি, অর্থাৎ সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন। আইএফএফএইচএসের হিসাব অনুযায়ী, প্রতি ম্যাচে তার গড় রেটিং ছিল ৮.৩৩।

আইএফএফএইচএসের মতে, মেসির এই রেটিং শুধুমাত্র এক-দুটি অসাধারণ ম্যাচের ফল নয়; বরং গ্রুপ পর্ব থেকে নকআউট ও ফাইনাল পর্যন্ত ধারাবাহিকভাবে সর্বোচ্চ মানের পারফরম্যান্সের প্রতিফলন। বিশেষ করে নকআউট পর্বে তার ঘটানো প্রভাবকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে।

সংস্থাটি আরও উল্লেখ করেছে, বিশ্বকাপে একজন ফুটবলারের প্রকৃত মহত্ত্ব নির্ধারিত হয় নকআউট পর্বে দলের জন্য কিভাবে পার্থক্য গড়ে দিতে পারে, তার ওপর নির্ভর করে। সে বিবেচনায়, মেসির সামগ্রিক পারফরম্যান্স সূচক টুর্নামেন্টের অন্যান্য সব খেলোয়াড়কে ছাড়িয়ে গেছে।

১৯৯১ সাল থেকে ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে আসা আইএফএফএইচএস জানিয়েছে, বিশ্বের সেরা পারফরম্যান্সকে তথ্য ও পরিমাপের ভিত্তিতে মূল্যায়ন করাই তাদের লক্ষ্য, আর সেই মানদণ্ডে ২০২৬ বিশ্বকাপের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গে ভয়াবহ ধস, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গে ভয়াবহ ধস, নিহত ২০

 ভারতের প্রত্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে নির্মাণাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে পৌঁছে গেছে। কর্মকর্তারা বুধবার এ তথ্য দিয়েছেন।

সোমবার হিমালয়ঘেরা সিকিম রাজ্যের নামচি জেলায় দুর্ঘটনাটি ঘটে। সেখানে তিস্তা নদীর ওপর রাষ্ট্রীয় মালিকানাধীন একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য শ্রমিকরা সুড়ঙ্গ নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানিয়েছে।

সিকিম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক রাজীব রোকা এএফপিকে বলেছেন, ‘আটকে পড়া ২৫ জনের মধ্যে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘উদ্ধারকারীরা সুড়ঙ্গের ভেতরে আরও সাত থেকে আটটি মরদেহ দেখতে পেয়েছেন। তবে এখন পর্যন্ত সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।’

কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে পানি জমে থাকার কারণে এবং ভূগর্ভস্থ শিলাস্তর থেকে মিথেন গ্যাস নির্গত হলে উদ্ধারকাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।

রাজীব রোকা এ প্রসঙ্গে বলেন, ‘সেখানে প্রায় আড়াই ফুট পানি জমে থাকায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘পরিস্থিতি দেখে মনে হচ্ছে, সেখানে আর কোনো ব্যক্তি জীবিত নেই।’

সম্প্রতি মৌসুমি বৃষ্টিপাতের ফলে ওই অঞ্চলে প্রবল বর্ষণ হয়েছে।

ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার করপোরেশন (এনএইচপিসি) এক বিবৃতিতে জানায়, শিলার মধ্যে আটকে থাকা বা সন্নিবেশিত সন্দেহভাজন মিথেন গ্যাস বিস্ফোরণের মতো বেরিয়ে আসার কারণে ঘন ধোয়া ও বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়েছে, যা সুড়ঙ্গ ধসের ঘটনায় সহায়ক হয়েছে।

বিবৃতিতে এটি উল্লেখ করা হয়েছে, ‘ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত চলবে।’

ভারতের বড় অবকাঠামো নির্মাণ প্রকল্পগুলিতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত উন্নয়ন প্রকল্পের কারণে পরিবেশগত দিক থেকে ঝুঁকিপূর্ণ হিমালয় অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা বাড়ছে।

২০২৩ সালে উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের একটি সড়কে সুড়ঙ্গ ধসে ৪১ জন শ্রমিক আটকা পড়েছিলেন। ১৭ দিন পর তাদের জীবিত উদ্ধার করা পার হয়েছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে কৃষির সুরক্ষায় কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৭:৩৬ পি.এম


নাটোরে কৃষির সুরক্ষায় কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে

 জেলার সিংড়া উপজেলায় চলনবিল অঞ্চলে কৃষির সুরক্ষার উদ্দেশ্যে কচুরিপানা পরিষ্কারের একটি উদ্যোগ নেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে, উপজেলার ইন্দ্রাশন বিলে এই কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।

এ সময়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু বলেন, "পরীক্ষামুলকভাবে স্থানীয় প্রযুক্তির মাধ্যমে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। চলনবিলের কৃষি ও কৃষককে টিকিয়ে রাখতে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা অত্যন্ত জরুরি। বিলে জমে থাকা কচুরিপানা কৃষি ও পণ্য চলাচলে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%