প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
মৌসুমি বায়ুর সক্রিয় প্রভাবের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলাগুলোতে ভূমিধসের বিষয়ে সতর্কবার্তাও জারি করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুসারে, ঢাকা, রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জেলায় হালকা থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি বেড়ে গেছে। কক্সবাজার ও বান্দরবান জেলাকে আবহাওয়া অধিদপ্তর মাঝারি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে যে, ২২ জুলাই সকাল থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বৃষ্টিপাতের পরিমাণ ১৫০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।
এছাড়া, আগামী পাঁচ দিন দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন