ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নয়াদিল্লির প্রেস ক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা


নয়াদিল্লির প্রেস ক্লাবে মোদির প্রতিকৃতিতে পূজা

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতির সম্মুখে পূজার আয়োজন করা হয়েছে। এই আয়োজন করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) হওয়া এ অনুষ্ঠানে অন্যতম অংশ হিসেবে মোদির ছবি সহ একটি কার্ডবোর্ড রাখা হয় এবং সেখানে ‘জয় জয় মোদি’ এবং ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণাও দিয়েছেন। যে এলাকায় মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেই এলাকা থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং এবং মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

আয়োজনকারী এই বিশেষ কর্মসূচির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’। এটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে নামকরণ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন আলোচনা শুরু হয়।

তবে, প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটি দাবি করছে, আয়োজকেরা সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে হলে ভাড়া নিয়েছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনের পরিবর্তে তারা পূজার আয়োজন শুরু করেন নির্ধারিত সময়ে।

এরপর প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে এবং অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের মতে, সংবাদ সম্মেলনের নামে পূজার আয়োজন করা হল ভাড়ার চুক্তির শর্ত লঙ্ঘন।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া নিশ্চিত করে, তাদের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সঙ্গে কর্তৃপক্ষের কোনোরকম সম্পৃক্ততা ছিল না। সংবাদ সম্মেলনের শর্ত ভঙ্গ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই তারা অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সম্মান রক্ষায় একাদশে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪১ পি.এম


সম্মান রক্ষায় একাদশে পরিবর্তন আনলো অস্ট্রেলিয়া

প্রথম টেস্টে টাইগারদের কাছে রীতিমতো বিধ্বস্ত হয়েছে অস্ট্রেলিয়া। সুতরাং, দ্বিতীয় ম্যাচে জয় না পেলে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারবে মাইটি অস্ট্রেলিয়া। এই কারণে ম্যাকাইয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া স্বাগতিকরা। সেই লক্ষ্যে ডারউইন টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে অজি দলের কর্মকর্তারা।

জ্যাক ওয়েদারাল্ডের বদলে একাদশে ঢুকেছেন ম্যাট রেনশ। বাদবাকি জায়গাগুলোতে আর কোনো পরিবর্তন নেই। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে একাদশে আছেন নাথান লায়ন।

এছাড়া তিন পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউড আছেন একাদশে। অলরাউন্ডার বিউ ওয়েবস্টারও রয়েছেন একাদশে। বাইরে রাখা হয়েছে স্কট বোল্যান্ড।

আগামীকাল ২২ আগস্ট বাংলাদেশ সময় ভোর ৬টায় মাঠে গড়াচ্ছে ম্যাকাই টেস্ট। সিরিজের প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ম্যাকাই টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ হলো: ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজলউড।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিশরের মারসা মাতরুহ উপকূলে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


মিশরের মারসা মাতরুহ উপকূলে উদ্ধার ২৯ বাংলাদেশির পরিচয় মিলেছে

লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দিকভ্রান্ত হয়ে মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছানো ২৯ বাংলাদেশি নাগরিকের মধ্যে ২৭ জনের পরিচয় ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। বর্তমানে তাদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে স্থানীয় পুলিশ হেফাজতে রয়েছেন। আর বাকি দুই বাংলাদেশি নাগরিক এখনো মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, যাদের উদ্ধার করা হয়েছে তারা জানিয়েছেন, নৌকাটিতে থাকা আরও নয় বাংলাদেশি নাগরিক সাগরে মারা গেছেন। জীবিত উদ্ধার হওয়া সুনামগঞ্জের আব্দুল করিম বলেন, তারা বলেন, তাদের মরদেহ সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে।

জানা যায়, ৩ আগস্ট মানবপাচার চক্রের সহায়তায় লিবিয়ার তবুক এলাকা থেকে একটি নৌকায় করে গ্রিসের উদ্দেশে যাত্রা করেন বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীরা। পরে, ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নৌকাটি দিকভ্রান্ত হয়ে পড়ে। প্রায় ১০ দিন সাগরে ভাসমান থাকার পর ১৩ আগস্ট, নৌকাটি মিশরের মারসা মাতরুহ উপকূলে এসে পৌঁছায়। এরপর স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অসুস্থ ও অচেতন অবস্থায় বাংলাদেশি নাগরিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ হেফাজতে থাকা ২৭ বাংলাদেশির নাম হলো সুনামগঞ্জের তায়েবুর রহমান, মো. মাহফুজ মিয়া, মো. লোহানী আহমেদ, বদর উদ্দিন, সোহেল মিয়া, মো. হোসাইন আহমেদ, আলিম উদ্দিন, সাব্বির হোসেন তালহা, এনাম উদ্দিন, আবু সাঈদ এয়াহিয়া, আব্দুল করিম, মো. মামুন খান, দিরাইয়ের নাইম আহমেদ, হবিগঞ্জের মোস্তাকিন ভূঁইয়া, জগন্নাথপুরের সাইদুল ইসলাম, মো. হোসাইন মিয়া, ছাতকের তোফায়েল আহমেদ, জগন্নাথপুরের আরিফ আহমেদ ও হুজাইফা বিন হোসাইন।

এছাড়া, সিলেটের গোয়াইনঘাটের তানভীর হোসেন, বিয়ানীবাজারের রাজু মিয়া, নজরুল ইসলাম, হবিগঞ্জের আজমিরীগঞ্জের সোহেল মিয়া ও রিয়াজ উদ্দিন আহমদ, মাদারীপুরের মো. ফারুক, কিশোরগঞ্জের অষ্টগ্রামের সায়মন মিয়া এবং ভৈরবের মহরম আলী।

হাসপাতালে চিকিৎসাধীন আরো দুই বাংলাদেশি নাগরিকের নাম-পরিচয় নিয়ে এখনও কোন তথ্য নিশ্চিত করা যায়নি।

আরও তথ্য জানায় বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (শ্রম) মো. জাকির হোসেন। তিনি জানান, মানবপাচার চক্রের সহায়তায় ৩ আগস্ট লিবিয়ার তবুক এলাকা থেকে অভিবাসনপ্রত্যাশীরা যাত্রা শুরু করেছিলেন। নৌকা দিকভ্রান্ত হয়ে পড়ার পর ১৩ আগস্ট মিশরের মারসা মাতরুহ উপকূলে পৌঁছেছে।

তিনি বলেন, অসুস্থ ও অচেতন অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাদের মধ্যে ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন এবং বর্তমানে তারা মারসা মাতরুহ পুলিশ স্টেশনের সঙ্গে সংযুক্ত একটি অস্থায়ী কারাগারে আটক রয়েছেন।

জাকির হোসেন জানান, হাসপাতালে আরও দুই বাংলাদেশি নাগরিক চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে। কিন্তু তাদের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি। ইতোমধ্যে সুস্থ হয়ে পুলিশ হেফাজতে থাকা বাংলাদেশিদের ছবি ও ঠিকানা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

দূতাবাসের অজ্ঞাত কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়, কিশোরগঞ্জের অষ্টগ্রামের মেহেদি হাসান, পিতা মো. সাবু মিয়া, মারসা মাতরুহ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া, গত ১৬ আগস্ট বিকেলে একই উপকূল থেকে আরও এক বাংলাদেশি নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। এই দুই মরদেহ বর্তমানে মারসা মাতরুহ জেনারেল হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।

মরদেহের পরিচয় নিশ্চিতকরণ এবং নিখোঁজ ওই নয় বাংলাদেশির নাম-পরিচয় ও ঠিকানা যাচাইয়ের জন্য জীবিত উদ্ধার হওয়া সহযাত্রীদের সাক্ষাৎকার নেওয়া বিশেষভাবে প্রয়োজন বলে জানিয়েছেন দূতাবাসের এই কর্মকর্তা। জন্য সাক্ষাৎকার গ্রহণের সুযোগ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যে অনুরোধ করা হয়েছে।

নৌকায় শামীম আহমেদ ও হাবিব উল্লাহ নামের দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং হৃদয় পাল, মো. হাবিব উল্লাহ ও নুর আলম নামের তিনটি পাসপোর্ট পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

জাকির হোসেন আরও জানান, মিশরের প্রচলিত আইন অনুযায়ী সংশ্লিষ্ট আদালত ও প্রসিকিউশনের সিদ্ধান্তের পর আটক ২৭ বাংলাদেশির বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। একই সঙ্গে মর্গে সংরক্ষিত দুই মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং অন্যান্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে।

আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পর দ্রুততম সময়ে আটক বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা এবং মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফোন নিয়ে বিরোধের জেরে যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৩ পি.এম


ফোন নিয়ে বিরোধের জেরে যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ফোন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাকিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শরিফ উদ্দিন নামের একজন যুবক জানিয়েছেন, কামাল বাজারের লায়লা সেন্টারের সামনে সাকিবকে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চান্দগাঁও থানার ওসি জসীম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে, মোবাইল ফোন নিয়ে সাকিবের সঙ্গে এক যুবকের বিরোধ হয়েছিল। এর জেরে তাকে ছুরিকাঘাত করা হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিহত সাকিব চান্দগাঁও থানার সিএমবির আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির বাসিন্দা ছিলেন। তার বাবার নাম নজুম উদ্দিন এবং মায়ের নাম রুজি আক্তার।

তবে আপাতত জানা যায়নি যে, তাকে ছুরিকাঘাত করেছে কারা। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় ইজিবাইকের গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়েছে ঝুটের গোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ ইং

০৩:৪৪ পি.এম


ফতুল্লায় ইজিবাইকের গ্যারেজে অগ্নিকাণ্ড, পুড়েছে ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনার ঘটনা ঘটেছে। পরবর্তী সময়ে সেই আগুন পাশের কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

শুক্রবার (২১ আগস্ট) ভোরের দিকে সদর উপজেলার ফতুল্লা থানাধীন গাবতলী এলাকায় এই অগ্নিকাণ্ডটি ঘটে।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ভোর ছয়টার সময় একটি ইজিবাইকের গ্যারেজে প্রথমে আগুন লাগার ঘটনা ঘটে। কিছুক্ষণ পরই আগুন পাশের বেশ কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে এবং তা দাউ দাউ করে জ্বলতে থাকে। এ সময় আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মণ্ডলপাড়া এবং বিসিক স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা আধা ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে গ্যারেজের বেশ কয়েকটি ইজিবাইক এবং প্রচুর পরিমাণ ঝুট আগুনের আক্রমণে পুড়ে যায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা। তবে, তদন্তের পর আগুন লাগার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হবে বলেও জানান তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%