প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ভারতের রাজধানী নয়াদিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিকৃতির সম্মুখে পূজার আয়োজন করা হয়েছে। এই আয়োজন করেছেন তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) হওয়া এ অনুষ্ঠানে অন্যতম অংশ হিসেবে মোদির ছবি সহ একটি কার্ডবোর্ড রাখা হয় এবং সেখানে ‘জয় জয় মোদি’ এবং ‘হর হর মোদি’ স্লোগান দেওয়া হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, তৃতীয় লিঙ্গের সম্প্রদায়ের সদস্যরা দিল্লিতে নরেন্দ্র মোদিকে উৎসর্গ করে একটি মন্দির নির্মাণের ঘোষণাও দিয়েছেন। যে এলাকায় মন্দিরটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছে, সেই এলাকা থেকে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃতীয় লিঙ্গের নেতা ড. রাজন সিং এবং মহামণ্ডলেশ্বর বৈভবী মহারাজ।
আয়োজনকারী এই বিশেষ কর্মসূচির নাম দিয়েছেন ‘শ্রী মোদি চালিশা’। এটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে প্রচলিত ‘হনুমান চালিশা’র আদলে নামকরণ করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর বিভিন্ন আলোচনা শুরু হয়।
তবে, প্রেস ক্লাব অব ইন্ডিয়া জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পূজা করার জন্য তাদের পক্ষ থেকে কোনো অনুমতি দেওয়া হয়নি। সংগঠনটি দাবি করছে, আয়োজকেরা সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে হলে ভাড়া নিয়েছিলেন। কিন্তু সংবাদ সম্মেলনের পরিবর্তে তারা পূজার আয়োজন শুরু করেন নির্ধারিত সময়ে।
এরপর প্রেস ক্লাব কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে এবং অনুষ্ঠানটি বন্ধ করে দেয়। তাদের মতে, সংবাদ সম্মেলনের নামে পূজার আয়োজন করা হল ভাড়ার চুক্তির শর্ত লঙ্ঘন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে প্রেস ক্লাব অব ইন্ডিয়া নিশ্চিত করে, তাদের প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের সঙ্গে কর্তৃপক্ষের কোনোরকম সম্পৃক্ততা ছিল না। সংবাদ সম্মেলনের শর্ত ভঙ্গ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরেই তারা অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন