০৬:৩৫ পি.এম
দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আবারও একটি মৃত্যুর ঘটনা ঘটেছে। এই সময়ে নতুন করে ভর্তি হয়েছেন দেশের বিভিন্ন হাসপাতালে ১৬৩ জন রোগী।
বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গু সম্পর্কিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত এবং তিনি একজন নারী। এ পর্যন্ত চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে সদ্য সমাপ্ত জুন মাসে, যেখানে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ২ জন করে এবং মে ও জুলাই মাসে ১ জন করে মারা গেছেন। বছরের শুরু থেকে এ পর্যন্ত যে ১৯ জন মারা গেছেন, তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৯ জন নারী।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ১৬৩ জনের মধ্যে ১০০ জন পুরুষ এবং ৬৩ জন নারী। এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন, সংখ্যা ৪৬ জন। চট্টগ্রামে ভর্তি হয়েছেন ২৭ জন, খুলনা বিভাগে ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ১৭ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) ৮ জন এবং রাজশাহী বিভাগে ৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
কন্ট্রোল রুমের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ২৬৭ জনে। আক্রান্তদের মধ্যে ৩ হাজার ৮৯৮ জন পুরুষ এবং ২ হাজার ৩৬৭ জন নারী। মাসভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে জুন মাসে, যেখানে ২ হাজার ৯০৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, মে মাসে ৭১৪ জন, এপ্রিলে ৬৪০ জন, ফেব্রুয়ারিতে ৪০৯ জন এবং মার্চে ৩৫৩ জন ডেঙ্গু আক্রান্ত হন।
বিভাগভিত্তিক আক্রান্তের সারসংক্ষেপে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে (১,৬৭৫ জন)। এরপরজুরি হিসেবে চট্টগ্রাম বিভাগে ১,১৬৭ জন রোগী ভর্তি হয়েছেন। ঢাকার দুই সিটি করপোরেশনে ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) ৮৮৮ জন এবং উত্তর সিটিতে (ডিএনসিসি) ৫৪০ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৭৯৩ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৬১ জন ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের সর্বমোট ৪৫৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন