ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজপথে হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিতে বললেন রুহুল কবির রিজভী


রাজপথে হুমকি না দিয়ে সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিতে বললেন রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সরকারকে গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বিরোধী দলকে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে গ্যাস-বিদ্যুৎ সমস্যা সমাধানে পরামর্শ দেওয়ার জন্য উৎসাহিত করেন। রিজভী বলেন, “গ্যাস ও বিদ্যুৎসংকট আন্তর্জাতিক যুদ্ধ ও বিগত সরকারের ভুল পরিকল্পনার জন্য হয়েছ।”

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

রিজভী বলেন, “আপনারা গ্যাস, বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন- ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।”

তিনি আরও বলেন, বর্তমান সংকট মোকাবিলা করার জন্য বিরোধী দলের একটি পরিকল্পনা দেওয়া উচিত। সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা ও সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় পরামর্শ দেওয়াও প্রয়োজন।

রিজভী বলেন, “একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।”

তিনি অতীতের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে বলেও মন্তব্য করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে। তিনি দাবি করেন, এটি সরকারের নিজস্ব কোনো কারণে হয়নি।

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, এসব সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস তৈরি করেছিল।

অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নায়ক হেলাল খান, জাকির হোসেন রুকন প্রমুখ। পরে সংস্থাটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জের আবাসিক হোটেলে অভিযান, ৪ তরুণীসহ ম্যানেজার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


হবিগঞ্জের আবাসিক হোটেলে অভিযান, ৪ তরুণীসহ ম্যানেজার গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে হোটেল ম্যানেজারও রয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর বাজারের ‘আবাসিক হোটেল তাজমহল’-এ এই অভিযান পরিচালনা করেন মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার। অভিযানের সময় হোটেল থেকে ১০ জনকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন— নীলফামারীর জলঢাকা উপজেলার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রশিদ (৩১), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমানের ছেলে রুবেল (২৫), বিজয়নগর উপজেলার এক্তিয়ারপুর গ্রামের মফিজ মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৮), একই গ্রামের মৃত আবু মিয়ার মেয়ে খাদিজা (২১), মেঘশিমুল গ্রামের আলিম মিয়ার মেয়ে মুন্নী আক্তার (২৩), ফরিদ মিয়ার মেয়ে নুরুন্নাহার ওরফে খাদিজা (৪০), হানিফ মিয়ার মেয়ে সুমাইয়া (২০), আব্দুল হাসিমের ছেলে তোফাজ্জল (২৫), মাধবপুর উপজেলার মদনপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সজীব মিয়া এবং পৌর শহরের কাটিয়ারা গ্রামের সুবিনয় চন্দ্র পালের ছেলে সুরঞ্জিত পাল সোহেল।

মাধবপুর থানার ওসি মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য হাইকমিশনের জরুরি বার্তা

ঢাকায় অবস্থিত ভারতের হাইকমিশন প্রতিবেশী রাষ্ট্র ভারতের ভিসা প্রত্যাশীদের জন্য একটি সতর্কবার্তা জারি করেছে, যেখানে দালালদের প্রতি সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশন তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজের মাধ্যমে এই বার্তাটি প্রকাশ করে।

বার্তায় উল্লেখ করা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দিয়ে ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ এবং ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’ এর মতো মিথ্যা প্রতিশ্রুতি দেয়। এই ধরনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে ভিসা আবেদন, অর্থ এবং গুরুত্বপূর্ণ সময় ক্ষতির সম্মুখীন হতে পারে।

সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য হস্তান্তর করা উচিত নয়।

এছাড়া, ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের সরকারি নির্ধারিত ভিসা প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী পথচারীকে বাঁচাতে গিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


ধানক্ষেতে গাড়ি, আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী পথচারীকে বাঁচাতে গিয়ে

বগুড়ার শিবগঞ্জে এক পথচারীকে রক্ষা করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এই ঘটনায় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী এবং তার স্ত্রী নাজমা আরা বারী আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা থেকে জয়পুরহাটের কালাই উপজেলায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে যাওয়ার পথে প্রতিমন্ত্রীর বহর মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কের কিচক ব্রিজের কাছে পৌঁছালে হঠাৎ এক পথচারী নারী গাড়ির সামনে এসে পড়েন। চালক তাকে বাঁচানোর চেষ্টা করেন।

এ কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কৃষিজমিতে পড়ে যায়। দুর্ঘটনার পর আহত প্রতিমন্ত্রী, তার স্ত্রী এবং বডিগার্ডকে উদ্ধার করে প্রথমে কালাইয়ে প্রতিমন্ত্রীর বাসায় নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

অন্যদিকে, দুর্ঘটনায় আহত পথচারী ফিরোজা বেগম (৫৫), যিনি শিবগঞ্জের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী, গুরুতর আহত অবস্থায় উদ্ধার হয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান জানান, দুর্ঘটনায় প্রতিমন্ত্রী এবং তার স্ত্রী সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনায় আহত বৃদ্ধা ফিরোজাকেও চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে উদ্ধার হলো ২ শ্রমিক, শোনা যাচ্ছে আরও মানুষের কণ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:২৭ পি.এম


নেপালের বিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে উদ্ধার হলো ২ শ্রমিক, শোনা যাচ্ছে আরও মানুষের কণ্ঠ

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে হিমালয় অঞ্চলের একাধিক বিদ্যুৎ প্রকল্পে আটকে পড়া শত শত শ্রমিকের মধ্যে থেকে, নেপালের একটি বিপর্যস্ত জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গের ভেতর থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া, আরও কয়েকজনের গলার শব্দ শোনা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) এই উদ্ধার অভিযান শুরু হয়।

ত্রিশূলী ৩এ জলবিদ্যুৎকেন্দ্রের টানেলের ভেতর থেকে উদ্ধারকৃত দুইজনকে অল্প সময়ের ব্যবধানে উদ্ধার করা হয়। সেখানে নিখোঁজ ৪২ শ্রমিকের সন্ধানে টানেল খনন করে উদ্ধারকারীরা অভিযান চালিয়ে যাচ্ছিলেন।

ভিডিও ফুটেজে দেখা যায়, প্রায় এক ডজন উদ্ধারকারী মাটির একটি ছোট গর্ত দিয়ে একজনকে বের করে আনছেন। নিরাপদে বেরিয়ে আসার পর উদ্ধারকারীরা হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নুওয়াকোট জেলার পুলিশ প্রধান বিপিন রেগমি জানান, উদ্ধারকারীরা ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন। ঘটনাস্থলে একটি মেডিকেল টিম পাঠানো হচ্ছে।

জলবিদ্যুৎকেন্দ্রটির ভূগর্ভস্থ পাওয়ার হাউজে যাওয়ার টানেলটি চার কিলোমিটারেরও বেশি দীর্ঘ। ভয়াবহ বন্যার সময় সেখানে কয়েক ডজন শ্রমিক কাজ করছিলেন।

ত্রিশূলী নদীর তীরে অবস্থিত নেপালের কয়েকটি জলবিদ্যুৎকেন্দ্র বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব প্রকল্পে চীন, দক্ষিণ কোরিয়া ও ভারতের নাগরিকসহ বিভিন্ন দেশের শ্রমিক ছিলেন। বন্যার পানির প্রবল স্রোতে নদী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে নেপালে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

সূত্র : সিএনএন

 

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%