০৮:১৮ পি.এম
এক পাকিস্তানি নারী গোয়েন্দার প্রেমে পড়ে ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য ফাঁস করেছেন বাহিনীটির একজন সদস্য। এই ঘটনায় ভারতের ওই নৌসেনাকে আটক করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার তামিলনাড়ুর কোয়েম্বাটুরের নৌ প্রশিক্ষণ কেন্দ্র আইএনএস অগ্রণী থেকে অন্ধপ্রদেশ পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাকে গ্রেপ্তার করে। ওই প্রশিক্ষণ কেন্দ্রে তিনি এক সপ্তাহ আগে গিয়েছিলেন।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
গ্রেপ্তার হওয়া সেনার নাম প্রদীপ মুখার্জি। ৩১ বছর বয়সী প্রদীপ পশ্চিমবঙ্গের বাসিন্দা। তিনি ২০১৪ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগদান করেন।
টাইমস অব ইন্ডিয়ার পৃথক একটি প্রতিবেদনে জানা যায়, প্রদীপ বিশাখাপত্তমভিত্তিক ইস্টার্ন নেভাল কমান্ডে একজন নাবিক হিসেবে কর্মরত ছিলেন।
সূত্র জানিয়েছে, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে পাকিস্তানি ওই নারী গোয়েন্দার সঙ্গে যোগাযোগ করেন প্রদীপ। এরপর তাদের মধ্যে ধীরে ধীরে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে। প্রেমের অভিনয় করে বিশ্বাস অর্জনের পর, ওই পাকিস্তানি নারী প্রদীপের কাছ থেকে বিশাখাপত্তম নৌঘাঁটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর তথ্য, নৌবহর চলাচলের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেন।
প্রদীপের কাছ থেকে ওই নারী গোয়েন্দা কতটা তথ্য সংগ্রহ করেছেন, তা জানার জন্য বর্তমানে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া, তাকে ওই নারী কোনো ধরনের অর্থ প্রদান করেছেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে ইরান আতঙ্ক, তিন দেশে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন