ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সালমানের মতই দেখতে বন্ধুর ছেলে সুফিয়ান, নেটদুনিয়ায় ঝড়


সালমানের মতই দেখতে বন্ধুর ছেলে সুফিয়ান, নেটদুনিয়ায় ঝড়

বলিউডের অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন সাজিদ নাদিয়াদওয়ালার ছেলে সুফিয়ান নাদিয়াদওয়ালা, যিনি সালমান খানের ঘনিষ্ঠ বন্ধুর সন্তান। তার চেহারা অনেকটা তরুণ বয়সের সালমান খানের প্রতিচ্ছবি হিসেবে দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

মুম্বাইয়ে বাবা-মায়ের সঙ্গে একটি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর থেকেই সুফিয়ানের চেহারা ও স্টাইল নিয়ে তুলনা শুরু হয়েছে সালমান খানের সঙ্গে। বিশেষ করে, নেটিজেনদের মধ্যে অনেকেই সুফিয়ানের লুকে ৯০ দশকের সালমান খানের ছাপ খুঁজে পেয়েছেন।

সম্প্রতি ‘প্রেম কীতানু’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে বাবা সাজিদ নাদিয়াদওয়ালা ও মা ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার সঙ্গে হাজির হন সুফিয়ান। অনুষ্ঠানের প্রবেশপথে সালমান খানের সঙ্গেও তার দেখা হয়। দুজনকে একই স্থানে দেখে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে আগ্রহ আরও বেড়ে যায়।

আরও পড়ুন: বিয়ের জন্য এক বছর বিজয়ের পেছনে লেগেছিলেন রাশমিকা

সুফিয়ানের চেহারা নিয়ে আলোচনা নতুন নয়। চলতি বছরের এপ্রিল মাসে তার কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখনও অনেকেই তার মুখের গড়ন, চুলের স্টাইল ও শারীরিক গঠনের সঙ্গে সালমান খানের তরুণ বয়সের মিল খুঁজে পেয়েছিলেন।

সাম্প্রতিক সময়ে নতুন করে সুফিয়ানের ছবি প্রকাশিত হওয়ার পর সেই পুরনো আলোচনা আবারও সামনে এসেছে। সামাজিক মাধ্যমে কেউ তাকে সালমান খানের ‘ইয়ঙ্গার ভার্সন’ হিসেবে উল্লেখ করেছেন। আবার কেউ সরাসরি তাকে ‘৯০ দশকের সালমান খান’ বলেও অভিহিত করেছেন। তার স্টাইল ও শারীরিক গঠন নিয়ে প্রশংসা করেছেন অনেকে।

এক নেটিজেন মজা করে লিখেছেন, সুফিয়ান নাকি সালমান খানের চেয়েও বেশি সালমান খানের মতো মনে হচ্ছে। এই মন্তব্যের পর তার ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

সুফিয়ান সাজিদ নাদিয়াদওয়ালা ও ওয়ার্দা খান নাদিয়াদওয়ালার ছোট ছেলে। তার বাবা সাজিদ বলিউডের পরিচিত প্রযোজক এবং সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও পরিচিত। এই কারণে সুফিয়ানের সঙ্গে সালমানের ছবি বা উপস্থিতি নতুন করে আগ্রহ সৃষ্টি করেছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গান গাইতে গিয়ে চরম হেনস্তার শিকার ইমন

তবে, সুফিয়ান ভবিষ্যতে বাবার পথ অনুসরণ করে বলিউডে অভিনয়ে আসবেন কি না, সে সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।

এদিকে, সালমান খান বর্তমানে রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ২০তম আসর নিয়ে ব্যস্ত রয়েছেন। এর মধ্যেই সাজিদপুত্র সুফিয়ানকে ঘিরে শুরু হওয়া আলোচনা আবারও সালমান খানের তরুণ বয়সের জনপ্রিয় লুকের প্রসঙ্গ উত্থাপন করেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানালেন ডেপুটি হাইকমিশনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানালেন ডেপুটি হাইকমিশনার

বাংলাদেশ ও মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্পখাতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকার নেতৃত্বে একটি বাংলাদেশ প্রতিনিধিদল কুচিংয়ে সারওয়াক ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট পেতার চাই মুইনসেং এবং সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারির নেতৃত্বে পৃথক বৈঠক আয়োজন করে।

৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত বৈঠকগুলোতে, ডেপুটি হাইকমিশনার বাংলাদেশের অর্থনৈতিক ও শিল্পক্ষেত্রের সম্ভাবনা তুলে ধরেন। তিনি সারাওয়াকের ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে বিনিয়োগ করার এবং বাংলাদেশি ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্যিক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য আহ্বান জানান। বি২বি যোগাযোগ, তৈরি পোশাক, খাদ্য ও পানীয়, কৃষি ও কৃষিজাত পণ্য এবং হালাল পণ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশের আসন্ন বাণিজ্য ও রপ্তানি মেলায় অংশগ্রহণের পাশাপাশি সারাওয়াকের ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আহ্বান জানান তিনি।

পরবর্তীতে, সারওয়াক ফার্মাসিউটিক্যাল সোসাইটির জেনারেল সেক্রেটারিসহ ফার্মাসিউটিক্যাল খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বাংলাদেশের ঔষধ পণ্য, রপ্তানি ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ডেপুটি হাইকমিশনার।

এছাড়া, বাংলাদেশ প্যাভিলিয়নে আগত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গেও বাংলাদেশের পণ্য ও সেবা নিয়ে মতবিনিময় করেন তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাল রেকর্ডে ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২০ পি.এম


জাল রেকর্ডে ২৪ কোটি টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগ

চট্টগ্রামে প্রায় ২৩ কোটি ৬৮ লাখ টাকার সরকারি জমি আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্বাহী প্রকৌশলীসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। অভিযোগটি জাল রেকর্ডপত্র তৈরি ও তা ব্যবহার করার মাধ্যমে করা হয়েছে।

রোববার (৮ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

দুদকের অনুসন্ধান অনুসারে, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১০৯ ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন— চট্টগ্রাম গণপূর্ত বিভাগের সাবেক উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শাহ-আলম ফারুক, ফাতেমা বেগম, মো. ফরিদ আহমদ, মোহাম্মদ ফাহিম আহমেদ, হাসিনা মমতাজ, মোহাম্মদ ফয়েজ আহমদ, রোকেয়া সুলতানা, শাহিন সুলতানা ও মোহাম্মদ শাহ-আলম ফারুক।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা পরস্পর যোগসাজশে অর্পিত ক্ষমতার অপব্যবহার করে নিজেদের এবং অন্যদের লাভবান করার উদ্দেশ্যে জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়েছেন। অনুসন্ধানে উঠে এসেছে, তারা জাল রেকর্ডপত্র তৈরি করে সেগুলোকে আসল হিসেবে ব্যবহার করেছেন।

অভিযোগটি চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার একটি জমিকে কেন্দ্র করে। জমিটি চট্টগ্রামের গোঁসাইলডাঙা মৌজায় অবস্থিত এবং এটি লিজ আউট প্ল্যানের ১৬ নম্বর প্লটের অংশ। জমির পরিমাণ ২৪ দশমিক ৯৬ শতক।

দুদকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের মৌজা রেট অনুযায়ী ওই জমির মূল্য ১৭ কোটি ১২ লাখ ৬৩ হাজার ১৪০ টাকা। জমির ভাড়া বাবদ ৬ কোটি ৫৫ লাখ ৭৬ হাজার ৯৮ টাকা যোগ হলে, সব মিলিয়ে জমির মূল্য ও ভাড়া দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৮ লাখ ৩৯ হাজার ২৩৮ টাকা।

অনুসন্ধান প্রতিবেদনে আরও বলা হয়েছে, নির্ধারিত ভাড়া পরিশোধ না করেই অভিযুক্তরা জমিটি ভোগদখলে রেখেছেন। জাল রেকর্ডপত্র তৈরি ও ব্যবহার এবং জমি ভোগদখলের মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি করা হয়েছে বলে অনুসন্ধানে উঠে এসেছে।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুদক অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। কমিশনের চট্টগ্রাম-১ কার্যালয় থেকে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘মব’ সৃষ্টি করে রিকশাচালক ফয়েজ আহাম্মদকে হত্যা, অতঃপর গ্রেপ্তার দুই কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


‘মব’ সৃষ্টি করে রিকশাচালক ফয়েজ আহাম্মদকে হত্যা, অতঃপর গ্রেপ্তার দুই কিশোর

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদকসেবী অপবাদ দিয়ে ‘মব’ সৃষ্টি করে রিকশাচালক মো. ফয়েজ আহাম্মদকে (৪৩) পিটিয়ে হত্যার ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দুই কিশোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গ্রেপ্তার হওয়া কিশোরদের নাম হলো আশ্রাফুল ইসলাম শ্রাবন (১৬) ও আকবর হোসেন ফাহিম (১৭)। উভয়েই সোনাইমুড়ী উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পিবিআই জানায়, তারা একটি কিশোর গ্যাং গড়ে তুলে এলাকায় ত্রাস সৃষ্টি করে অরাজকতা চালিয়ে আসছিল।

পিবিআই সূত্রে জানা গেছে, গত ১১ জুন রাত ১১টা থেকে ১২ জুন রাত ১টা ৩৫ মিনিটের মধ্যে সোনাইমুড়ী উপজেলার শাকতলা ছিদ্দিকিয়া আলিয়া মাদরাসার পূর্ব পাশে এবং পরে নদোনা আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন সড়কে ফয়েজ আহাম্মদকে পিটিয়ে হত্যা করা হয়। পূর্বশক্রতার জেরে মাদকসেবীর অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে অভিযুক্ত কিশোরেরা ও তাদের সহযোগীরা তাকে লাঠিসোঁটা ও রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে রাস্তায় ফেলে রেখে যায় তারা। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ফয়েজকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ১২ জুন সোনাইমুড়ী থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সবুজ (২২), মনা (২৫) ও জামাল (২৬)সহ অজ্ঞাতনামা আসামিও রয়েছে। মামলাটি পিবিআইয়ের তফসিলভুক্ত হওয়ায় সংস্থাটি স্বউদ্যোগে তদন্তের দায়িত্ব গ্রহণ করে। উপপরিদর্শক ফরিদ উদ্দিনকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়।

পিবিআই জানায়, এক মাসের বেশি সময় ধরে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নথিপত্র বিশ্লেষণ ও নিবিড় তদন্তের পাশাপাশি কয়েক দফা অভিযান চালানো হয়। এর ধারাবাহিকতায় রোববার ভোর পৌনে ৩টার দিকে শাকতলা গ্রামে অভিযান চালিয়ে এজাহারবহির্ভূত ও তদন্তে উঠে আসা দুই কিশোরকে আইনি হেফাজতে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে রোববার বিকেল ৩টার দিকে তাদের আদালতে হাজির করা হলে দুজনই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

পিবিআইয়ের তদন্তে আরও জানা গেছে, ওই দুই কিশোর নিজ এলাকা ও আশপাশের এলাকার কিশোরদের নিয়ে একটি দল গড়ে তুলেছিল। দলটি এলাকায় ত্রাস সৃষ্টি, অরাজক পরিস্থিতি তৈরি এবং মব সৃষ্টির মাধ্যমে জনশান্তি বিঘ্নিত করে আসছিল। ঘটনার দিন মাদক সেবনকে কেন্দ্র করে ফয়েজের সঙ্গে তাদের ও সহযোগীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তারা ফয়েজকে লাঠিসোঁটা ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

নোয়াখালী পিবিআইয়ের পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এজাহারভুক্ত আসামিদের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্কে আবদার পূরণের পর কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


পার্কে আবদার পূরণের পর কলেজছাত্রীর সঙ্গে নয়ছয় শুরু মোস্তাকিমের

নীলফামারীতে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মোস্তাকিম বিল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।

রোববার (৪ অক্টোবর) সকালে এসআরবি-১৩-এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার হওয়া মোস্তাকিম বিল্লাহ লালমনিরহাটের হাতীবান্ধা থানার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, মোস্তাকিম বিল্লাহর সঙ্গে ভুক্তভোগী শিক্ষার্থীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত ২০ জুন নীলফামারী শহরের উদয়ন পার্কে ভুক্তভোগীকে নিয়ে ঘুরতে যান তিনি। এ সময় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করেন। পরে, মোস্তাকিম ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু মোস্তাকিম আত্মগোপনে চলে গেলে ভুক্তভোগী তরুণীর পরিবার বাদী হয়ে থানায় মামলা করে। এরপর শনিবার (৩ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে লালমনিরহাটের তিস্তা টোল প্লাজা থেকে মোস্তাকিমকে গ্রেপ্তার করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%