০১:০১ এম
দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর রাষ্ট্রপতি মনোনায়নের দায়িত্ব ন্যস্ত করেছে বিএনপির স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিন বিকেলে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানও যোগ দেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের সার্বিক পরিস্থিতি এবং সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরে যদি সিঙ্গেল প্রার্থী হয়, তবে সংসদের বিশেষ অধিবেশন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করা যেতে পারে।
স্থানীয় নির্বাচনের জন্য সরকার প্রস্তুত, চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে ভোট অনুষ্ঠিত হতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন